Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: নিজস্ব প্রতিবেদক
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) নগরবাসীর কাছে আহ্বান জানিয়েছে, রাজধানীর ফ্ল্যাট, আবাসিক হোটেল ও বিভিন্ন ছাত্রাবাসে নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনের কোনো নেতাকর্মী অবস্থান করলে বা অপতৎপরতা চালালে আগাম তথ্য সরবরাহ করতে। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বুধবার (২৪ সেপ্টেম্বর) মিন্টু রোডের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বলেন, আগাম তথ্য পেলে নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতা কার্যকরভাবে মোকাবিলা করা সম্ভব হবে এবং তাদের আইনের আওতায় আনা যাবে। তিনি আরও জানান, রাজধানীর আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ডিএমপি নিরলসভাবে কাজ করছে এবং নিষিদ্ধ সংগঠনের যে কোনো অপতৎপরতা রোধে চলমান অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া…
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন। তিনি বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতায় এ তথ্য জানান। ডা. জাহিদ বলেন, তারেক রহমান শুধু বিএনপির নেতৃত্ব দেবেন না, বরং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের সকল মানুষের নেতা হিসেবেও দায়িত্ব পালন করবেন। তিনি জানান, দেশে ফেরার পর তারেক রহমান নির্বাচনী প্রক্রিয়া এবং গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ পর্যায়ের নেতৃত্ব দেবেন। দলীয় মনোনয়নের বিষয়ে তিনি বলেন, বিএনপির মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা এত বেশি যে প্রত্যেকটি আসনের জন্য কমপক্ষে ১০ গুণ প্রার্থী আছে। স্থানীয় ও জেলা নেতারা এবং দলের…
রাজনৈতিক প্রভাবশালী ও ক্ষমতাসীন দলের ঘনিষ্ঠদের ছত্রছায়ায় বহু ব্যাংক–বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) ঋণ দিয়েছে কোনো জামানত ছাড়াই। সেই ঋণের বড় অংশ আর ফেরত আসছে না। অনেক ঋণগ্রহীতার খোঁজও মিলছে না। ফলে খেলাপি ঋণের বোঝা ক্রমেই ফুলে উঠছে, আর আমানতকারীদের টাকা ফেরত দিতে হিমশিম খাচ্ছে প্রতিষ্ঠানগুলো। এভাবে গোটা খাতই এখন ধসের মুখে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের মার্চ শেষে এনবিএফআই খাতে ঋণ স্থিতি দাঁড়িয়েছে ৭৭ হাজার ৯২ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণ ২৭ হাজার ৫৪১ কোটি টাকা, যা মোট ঋণের ৩৫ দশমিক ৭২ শতাংশ। এক বছর আগের তুলনায় খেলাপি ঋণ বেড়েছে আরও ২ হাজার ৮৩০ কোটি টাকা। খাতসংশ্লিষ্টরা…
দেশের রাজনৈতিক দলগুলো শিগগিরই জুলাই সনদে সই করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, বাংলাদেশের সংস্কারগুলোর মূল লক্ষ্য হলো আরেকজন স্বৈরশাসকের উত্থান রোধ করা। বুধবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠককালে তিনি এ আশা প্রকাশ করেন। পরে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বৈঠকের বরাত দিয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, বৈঠকে দুই নেতা নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। এর মধ্যে ছিল বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন, অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কারমূলক পদক্ষেপ, পাকিস্তানের সাম্প্রতিক ভয়াবহ বন্যা, দ্বিপক্ষীয় বাণিজ্য ও…
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাত কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে রয়েছেন উপকমিশনার, অতিরিক্ত উপকমিশনার ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার কর্মকর্তা। বুধবার (২৪ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত তিনটি পৃথক আদেশে এ বদলি করা হয়। যেসব কর্মকর্তা বদলি হয়েছেন- মোহাম্মদ মোর্শেদ আলম, উপকমিশনার, সিটি-ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস → বদলি: পিঅ্যান্ডআর বিভাগ। মাঈন উদ্দিন চৌধুরী, অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন-১) → বদলি: কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগ (কাউন্টার টেরোরিজম-১)। মো. মেহেদী হাছান, অতিরিক্ত উপকমিশনার (ট্রাফিক-অ্যাডমিন) → বদলি: সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ। মো. ওয়ালিউল ইসলাম, অতিরিক্ত উপকমিশনার → বদলি: ট্রেনিং বিভাগ। মো. আসলাম সাগর, সহকারী পুলিশ কমিশনার, ট্রাফিক-মোহাম্মদপুর জোন → বদলি: সহকারী পুলিশ…
রাজধানী ঢাকায় প্রতিদিনই বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি দপ্তর ও সংগঠনের নানা কর্মসূচি থাকে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দিনটিতেও রয়েছে একাধিক কর্মসূচি। সকালে বের হওয়ার আগে দেখে নিন কোন কর্মসূচি কোথায় হচ্ছে। বিএনপির কর্মসূচি সকাল সাড়ে ৯টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার সংলগ্ন রাস্তা থেকে র্যালি বের করবে ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বেলা ১১টায় সুপ্রিম কোর্টে বাংলাদেশ ন্যাশনালিস্ট ব্রিটিশ ল স্টুডেন্ট অ্যালাইয়েন্সের আলোচনাসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। দুপুর ১২টায় দক্ষিণ বারিধারা আবাসিক এলাকার সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুল…
বিশ্বনেতাদের আহ্বান উপেক্ষা করে গাজায় ইসরায়েলের বিমান হামলা অব্যাহত রয়েছে। এতে নতুন করে প্রাণ হারিয়েছেন আরও ৮৫ জন। এর মধ্যে নুসেইরাত শরণার্থী ক্যাম্পে আল-আহলি স্টেডিয়ামে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুতদের ওপর হামলায় নিহত হয়েছেন নারী ও শিশু-সহ অন্তত ১২ জন। নিহতদের মধ্যে সাতজন নারী এবং দুই শিশু রয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) ভোররাত থেকে ইসরায়েল হামলা আরও তীব্র করে। জাতিসংঘ জানায়, ইসরায়েলি সেনারা গাজা সিটিতে বেসামরিক জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে এবং হাজারও মানুষকে দক্ষিণ দিকে পালাতে বাধ্য করছে। জাতিসংঘের তদন্ত কমিশনের দাবি, এসব পদক্ষেপ আসলে গাজার ওপর স্থায়ী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং দখলকৃত পশ্চিম তীর ও ইসরায়েলের ভেতরে ইহুদি সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করার কৌশল।…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য ১১৫টি প্রতীকের তালিকা সম্বলিত প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২৪ সেপ্টেম্বর) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। প্রজ্ঞাপনে দেখা যায়, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দাবি করা শাপলা প্রতীক তালিকাভুক্ত হয়নি। অন্যদিকে নিবন্ধন স্থগিত থাকা বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের পাশে ‘স্থগিত’ লেখা হয়েছে। সংশোধিত বিধিমালায় অন্তর্ভুক্ত প্রতীকসমূহের মধ্যে রয়েছে—আপেল, আনারস, আম, আলমিরা, ঈগল, উটপাখি, উদীয়মান সূর্য, একতারা, কাঁচি, কবুতর, কলম, কলস, কলার ছড়ি, কাঁঠাল, কাপ-পিরিচ, কাস্তে, কেটলি, কুমির, কম্পিউটার, কলা, কুড়াল, কুলা, কুঁড়ে ঘর, কোদাল, খাট, খেজুর গাছ, গরুর গাড়ি, গাভী,…
টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে আরও কার্যকর অর্থায়নের জন্য বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বিশ্বনেতাদের তিনি বলেন, ‘চলুন আমরা এমন একটি মর্যাদা, সমৃদ্ধি ও স্থিতিশীলতার অর্থনীতি গড়ে তুলি, যেখানে কেউ পিছিয়ে থাকবে না।’ এ বিষয়ে তিনি পাঁচটি অগ্রাধিকার তুলে ধরে বলেন, এগুলো কার্যকর করলে বিশ্বব্যাপী দারিদ্র্য, বৈষম্য ও আর্থিক অস্থিরতার সমস্যা সমাধান সম্ভব হবে। অধ্যাপক ইউনূস আরও বলেন, “আমাদের ওপর নির্ভরশীল জনগোষ্ঠীর কণ্ঠস্বর শোনার জন্য প্রস্তুত হতে হবে। বাংলাদেশে আমরা বিশ্বাস করি দারিদ্র্য একজনের স্বপ্নের পথে বাধা হতে পারে না।” প্রধান উপদেষ্টা গতকাল বুধবার জাতিসংঘ সদর দপ্তরে ‘টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও স্থিতিশীল বৈশ্বিক অর্থনীতির প্রথম দ্বিবার্ষিক…
ডায়াবেটিস এমন একটি রোগ, যা নিয়ন্ত্রণ করা সম্ভব হলেও সম্পূর্ণ নিরাময় করা যায় না। অথচ এ বিষয়ে নানা ভুল ধারণা ও কুসংস্কার মানুষের মধ্যে ছড়িয়ে আছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা এসব ভ্রান্ত ধারণা থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন। ছোঁয়াচে নয় অনেকে মনে করেন, ডায়াবেটিস ছোঁয়াচে রোগ। আসলে এটি ছোঁয়াচে নয়। মিষ্টি খেলেই হয় না কেউ কেউ মনে করেন, মিষ্টি খাওয়া বা টেনশন করলেই ডায়াবেটিস হয়। এটি সঠিক নয়। তবে ডায়াবেটিস রোগী মিষ্টি খেলে ইনসুলিনের ঘাটতির কারণে শর্করা বেড়ে গিয়ে জটিলতা তৈরি করতে পারে। ‘হালকা’ ডায়াবেটিস বলে কিছু নেই ডায়াবেটিস আছে কি নেই—এটাই সঠিক বলা। ‘হালকা ডায়াবেটিস’ বলে কোনো চিকিৎসা-সংজ্ঞা নেই। খেলাধুলা নিষেধ…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম