Author: নিজস্ব প্রতিবেদক

গাজামুখী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা-তে ইসরায়েলের হামলার ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। তুরস্ক এ ঘটনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে আখ্যা দিয়েছে। স্পেন, ইতালি, জার্মানি, তুরস্ক ও গ্রিসসহ বিভিন্ন দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। আর্জেন্টিনা, মেক্সিকো ও কলম্বিয়ার মানুষও রাস্তায় নেমে প্রতিবাদ জানায়। বুধবার (১ অক্টোবর) গভীর রাতে ভূমধ্যসাগরে নৌবহরের অন্তত ১৩টি জাহাজে অভিযান চালায় ইসরায়েলি নৌসেনারা। এ সময় নৌযান থেকে সরাসরি সম্প্রচার বন্ধ করে মানবাধিকার কর্মীদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গও আছেন। ইসরায়েল জানিয়েছে, তাদের একটি নৌবন্দরে নেওয়া হয়েছে এসব আটককৃতকে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা কর্তৃপক্ষ জানিয়েছে, আটককৃত দুই শতাধিক স্বেচ্ছাসেবককে “অপহরণ” করা হয়েছে। তারা অভিযোগ করে, নৌবহরটি আন্তর্জাতিক…

Read More

স্বাস্থ্য সমস্যা দেখা দিলে অনেকেই চিকিৎসকের কাছে যাওয়ার আগে ইন্টারনেটে খোঁজাখুঁজি করেন। এখন আবার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) থেকেও অনেকেই স্বাস্থ্য পরামর্শ নিচ্ছেন। কিন্তু বিশেষজ্ঞদের মতে, কিছু গুরুতর স্বাস্থ্য সমস্যায় এআইয়ের উপর নির্ভরশীল হওয়া ঝুঁকিপূর্ণ এবং প্রাণঘাতী হতে পারে। গ্লিনিগলস হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ও ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ ডা. মঞ্জুষা আগরওয়াল বলেন, এআই কখনোই শারীরিক পরীক্ষা করতে পারে না, প্রয়োজনীয় ডায়াগনস্টিক টেস্ট করাতে পারে না, রোগীর পূর্ণ চিকিৎসা ইতিহাস জানে না এবং অনেক সময় ভুল তথ্য বা আতঙ্ক ছড়াতে পারে। ফলে চিকিৎসা পেতে দেরি হয়ে বিপদ বাড়তে পারে। চিকিৎসকদের মতে নিচের ৬টি স্বাস্থ্য সমস্যায় এআইয়ের পরামর্শ নেওয়া উচিত নয়: ১ বুকের ব্যথা-…

Read More

ঢাকা ও আশপাশের এলাকার জন্য আগামী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ৭টা থেকে এ পূর্বাভাস কার্যকর হবে। আবহাওয়া অফিস জানায়, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ ডিগ্রি সেলসিয়াস। এর আগে বুধবার (১ অক্টোবর) সর্বোচ্চ তাপমাত্রা ছিল…

Read More

ফিলিস্তিনের গাজায় মানবিক ত্রাণ নিয়ে যাত্রা করা আন্তর্জাতিক নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’তে হস্তক্ষেপ করেছে ইসরায়েলি সেনারা। বুধবার রাতে ভূমধ্যসাগরে অভিযান চালিয়ে অন্তত ছয়টি নৌযানে প্রবেশ করে তারা। এ সময় সুইডিশ জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গসহ একাধিক অধিকারকর্মীকে আটক করা হয়। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ফ্লোটিলার কয়েকটি নৌযানকে “হামাস-সংশ্লিষ্ট” দাবি করে আটক করা হয়েছে। তবে তেল আবিব এখনো এ বিষয়ে কোনো প্রমাণ প্রকাশ করেনি। অন্যদিকে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ জানিয়েছে, তারা আন্তর্জাতিক জলসীমায় আইনসঙ্গতভাবে চলাচল করছিল। ইসরায়েলি হস্তক্ষেপকে তারা “অপহরণ” আখ্যা দিয়ে বলেছে, “আমরা কোনো আইন ভাঙিনি। বরং অবৈধ হলো ইসরায়েলের গাজা অবরোধ ও জাতিগত নিধন।” ৫০০ জনের বেশি আন্তর্জাতিক অংশগ্রহণকারী…

Read More

শোবিজ দুনিয়ার সব হিসাব পাল্টে দিয়ে বলিউড তারকা শাহরুখ খান এখন বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতা। চলচ্চিত্র জগতে ৩৩ বছরের দীর্ঘ ও সফল যাত্রার পর ‘বলিউডের বাদশাহ’ অবশেষে বিলিয়নিয়ারের মুকুট পরলেন। খবর দ্য হিন্দুস্তান টাইমস। হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৫ অনুযায়ী, শাহরুখ খানের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে বিস্ময়কর ১.৪ বিলিয়ন মার্কিন ডলার বা ১২ হাজার ৪৯০ কোটি রুপি। এর মাধ্যমে ৫৯ বছর বয়সী এ সুপারস্টার শুধু ভারতের সবচেয়ে ধনী তারকাই নন, বরং বিশ্বের সব অভিনেতাকে পেছনে ফেলে শীর্ষস্থানে উঠে এসেছেন। আন্তর্জাতিক তারকাদেরও ছাড়িয়ে গেছেন এই অর্জনের মাধ্যমে কিং খান পেছনে ফেলেছেন পপ তারকা টেলর সুইফট (১.৩ বিলিয়ন ডলার), হলিউড অভিনেতা আর্নল্ড…

Read More

ওয়াশিংটনে তীব্র রাজনৈতিক অচলাবস্থার কারণে আবারও সরকারি কার্যক্রম আংশিকভাবে বন্ধ হয়ে গেছে যুক্তরাষ্ট্রে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাটদের মধ্যে তহবিল সংগ্রহ ও ব্যয় পরিকল্পনা নিয়ে সমঝোতায় ব্যর্থ হওয়ায় মঙ্গলবার মধ্যরাত থেকে ফেডারেল এজেন্সিগুলোর কাজ বন্ধ হয়ে পড়ে। জরুরি সেবাগুলো অবশ্য এ তালিকার বাইরে রয়েছে। এ অবস্থায় প্রায় সাড়ে সাত লাখ সরকারি কর্মকর্তা–কর্মচারী বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হতে পারে। এতে তারা কাজে না ফেরা পর্যন্ত কোনো বেতন পাবেন না। অন্যদিকে সেনাসদস্যসহ জরুরি বিভাগের কর্মীদের বেতন ছাড়াই দায়িত্ব পালন করতে হতে পারে। শাটডাউন নতুন কোনো বিষয় নয় যুক্তরাষ্ট্রে। ২০১৯ সালে ট্রাম্প প্রশাসনের সময় ৩৫ দিন ধরে টানা শাটডাউন হয়েছিল, যা ইতিহাসে দীর্ঘতম। এবারও…

Read More

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, পার্বত্য চট্টগ্রামে সম্প্রতি যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, তার জন্য সম্পূর্ণ দায়ী ভারত। তারা অস্ত্র দিয়ে, অর্থ দিয়ে বিশেষ সন্ত্রাসীদের দিয়ে বাংলাদেশের পার্বত্য অঞ্চল অস্থিতিশীল করতে চাইছে। বুধবার (১ অক্টোবর) বিকেল ৫টায় ঝিনাইদহ শহরের বারোয়ারী পূজা মন্দিরে সনাতন ধর্মবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন । তিনি বলেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশকে অশান্ত করার পায়তারা চালাচ্ছে ভারত ও ফ্যাসিস্ট শেখ হাসিনা। কলকাতায় এখন আওয়ামী লীগের পার্টি অফিস হয়েছে। দিল্লিতে বসে হাসিনা ওই অফিস নিয়ন্ত্রণ করছে। দেশকে ঘিরে যত রকমের ষড়যন্ত্র হচ্ছে সবই…

Read More

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের চূড়ান্ত প্রার্থীর তালিকা আজ বুধবার (১ অক্টোবর) প্রকাশ করা হয়েছে। তাতে দেখা গেছে, ক্যাটাগরি ১-এ কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা থেকে একমাত্র প্রার্থী হিসেবে আসিফ আকবর রয়েছেন। অন্যান্য প্রতিদ্বন্দ্বীরা প্রার্থিতা প্রত্যাহার করায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। বিসিবি নির্বাচনে শেষ মুহূর্তে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালও নিজের প্রার্থিতা প্রত্যাহার করেন। একই সঙ্গে বিএনপির চার নেতার সন্তান—মির্জা ইয়াসির আব্বাস, ওমর শরীফ মো. ইমরান, সাঈদ ইব্রাহিম আহমদ ও ইসরাফিল খসরু—তাদের প্রার্থিতা প্রত্যাহার করেন। এর আগে ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন মনোনয়নপত্র কিনলেও তা জমা দেননি। সবকিছু ঠিক…

Read More

শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি বিশ্বাস করে—ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।’ বুধবার (১ অক্টোবর) এক বাণীতে তিনি ধর্মীয় সম্প্রীতি রক্ষার ওপর গুরুত্বারোপ করেন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যে কোনো অপচেষ্টা রোধে সতর্ক থাকার আহ্বান জানান। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর গণমাধ্যমে পাঠানো বাণীতে তারেক রহমান বলেন, ‌‘হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে আমি হিন্দু ধর্মাবলম্বী সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তাদের সুখ শান্তি ও কল্যাণ কামনা করি।’ তারেক রহমান বলেন,…

Read More

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো রাজনৈতিক দুষ্টচক্রের দখলে রয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল (সি আর) আবরার। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার এই দুষ্টচক্রের দখলমুক্ত করতে নতুন নীতিমালা ও নিয়মাবলী করছে। এতে শিগগির সমাজসেবী ও শিক্ষানুরাগীরা শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে আবার নিঃস্বার্থভাবে অবদান রাখতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন। বুধবার (১ অক্টোবর) দুপুরে ঢাকা আলিয়া মাদরাসার ২৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষা উপদেষ্টা বলেন, অতীতে শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে সমাজের ধনী ও সমাজসেবী ব্যক্তিদের বড় ভূমিকা ছিল। এলাকাবাসী মিলে স্কুল-কলেজের উন্নয়নে কাজ করতেন। কিন্তু পরবর্তীতে রাজনীতির দুষ্টচক্র শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দখল করে নেওয়ায় সমাজসেবীরা নিরুৎসাহিত হয়েছেন। ফলে শিক্ষার উন্নয়নকাজ…

Read More