Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    জুলাই জাদুঘরের টিকিট কাটতে হবে অনলাইনে, জানুন প্রক্রিয়া

    আগস্ট ৬, ২০২৬

    সরকারের পাঁচ মন্ত্রণালয় ও দপ্তরে নতুন সচিব নিয়োগ

    আগস্ট ৬, ২০২৬

    এক মাসে ভাতার আওতায় আসছেন আরও ২০০ ক্রীড়াবিদ

    আগস্ট ৬, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Friday, August 7
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » যুক্তরাষ্ট্রে আবারও শাটডাউন: সরকারি কার্যক্রম অচল
    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্রে আবারও শাটডাউন: সরকারি কার্যক্রম অচল

    By নিজস্ব প্রতিবেদকঅক্টোবর ১, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ওয়াশিংটনে তীব্র রাজনৈতিক অচলাবস্থার কারণে আবারও সরকারি কার্যক্রম আংশিকভাবে বন্ধ হয়ে গেছে যুক্তরাষ্ট্রে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাটদের মধ্যে তহবিল সংগ্রহ ও ব্যয় পরিকল্পনা নিয়ে সমঝোতায় ব্যর্থ হওয়ায় মঙ্গলবার মধ্যরাত থেকে ফেডারেল এজেন্সিগুলোর কাজ বন্ধ হয়ে পড়ে। জরুরি সেবাগুলো অবশ্য এ তালিকার বাইরে রয়েছে।

    এ অবস্থায় প্রায় সাড়ে সাত লাখ সরকারি কর্মকর্তা–কর্মচারী বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হতে পারে। এতে তারা কাজে না ফেরা পর্যন্ত কোনো বেতন পাবেন না। অন্যদিকে সেনাসদস্যসহ জরুরি বিভাগের কর্মীদের বেতন ছাড়াই দায়িত্ব পালন করতে হতে পারে।

    শাটডাউন নতুন কোনো বিষয় নয় যুক্তরাষ্ট্রে। ২০১৯ সালে ট্রাম্প প্রশাসনের সময় ৩৫ দিন ধরে টানা শাটডাউন হয়েছিল, যা ইতিহাসে দীর্ঘতম। এবারও রাজনৈতিক বিরোধ চরমে পৌঁছেছে। ট্রাম্প হুমকি দিয়েছেন, ছুটিতে যাওয়া কর্মীদের গণহারে চাকরিচ্যুত করা হতে পারে।

    ডেমোক্র্যাটরা বলছে, স্বাস্থ্যসেবা ও অন্যান্য খাতে পরিকল্পিত ব্যয় কমানোর প্রস্তাব প্রত্যাহার না করলে তারা রিপাবলিকানদের অন্তর্বর্তীকালীন তহবিল বিল পাসে সমর্থন দেবে না। সিনেটে বিল পাসে প্রয়োজনীয় ৬০ ভোট নিশ্চিত করতে না পারায় অনিশ্চয়তা আরও ঘনীভূত হয়েছে।

    শীর্ষ ডেমোক্র্যাট নেতা চাক শুমার জানিয়েছেন, “রিপাবলিকানদের পর্যাপ্ত ভোট নেই। আমাদের দায়িত্ব হলো একত্রিত হয়ে সমাধান বের করা।” তবে মঙ্গলবার সিনেটে দুটি প্রস্তাবই বাতিল হয়ে যাওয়ায় সমাধানের পথ আরও জটিল হয়ে উঠেছে।

    এখন রিপাবলিকানদের আশা, শাটডাউনের প্রভাব তীব্র হলে আরও কয়েকজন ডেমোক্র্যাট ভিন্নমত দিয়ে তাদের সমর্থন করবেন। কিন্তু আপাতত যুক্তরাষ্ট্রে সরকারি অচলাবস্থা কাটার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleপাহাড়ে বিশৃঙ্খলার পেছনে ভারতের ষড়যন্ত্র রয়েছে: রাশেদ খান
    Next Article বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতা এখন শাহরুখ খান

    Related Posts

    বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে

    আগস্ট ৬, ২০২৬

    রিপাবলিক বাংলা ছাড়লেন বিতর্কিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন

    আগস্ট ৬, ২০২৬

    হরমুজ প্রণালি ইস্যুতে ওমানের সঙ্গে সমঝোতার দাবি ইরানের

    আগস্ট ৬, ২০২৬
    Demo
    আরও দেখুন

    জুলাই জাদুঘরের টিকিট কাটতে হবে অনলাইনে, জানুন প্রক্রিয়া

    সরকারের পাঁচ মন্ত্রণালয় ও দপ্তরে নতুন সচিব নিয়োগ

    এক মাসে ভাতার আওতায় আসছেন আরও ২০০ ক্রীড়াবিদ

    ওমরাহ যাত্রীদের জন্য সৌদির নতুন নিয়ম, যুক্ত হচ্ছে খাবার ভাউচার

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬