Author: নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও আটজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৫ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান। গ্রেপ্তারকৃতরা হলেন-ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বিমানবন্দর থানা ঝটিকা মিছিল সংগঠক ও তেজগাঁও কলেজের সাবেক ছাত্রলীগ নেতা মো. জাহাঙ্গীর কবির (৫৪), সিরাজগঞ্জের উল্লাপাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আবু সাঈদ স্বপন (৪৭), কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. মকবুল হোসেন (৫৮), ঢাকা মহানগর ১৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান বাবু (৬৪),…

Read More

মসজিদ পরিচালনা ও ব্যবস্থাপনাকে আধুনিক ও সুশৃঙ্খল করার লক্ষ্যে মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫ শিগগিরই গেজেট আকারে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, মসজিদ মুসলিম সমাজের হৃদপিণ্ড। এটিকে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য নীতিমালাকে সময়োপযোগী করা হচ্ছে। এ মাসেই মসজিদ ব্যবস্থাপনা নীতিমালার গেজেট প্রকাশ করা হবে। আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত ‘মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ধর্ম উপদেষ্টা আরও বলেন, সকল অংশীজনের মতামতের ভিত্তিতে গ্রহণযোগ্য নীতিমালা প্রণয়ন করা হবে। দেশের শীর্ষ আলেম-ওলামাদের পরামর্শ অনুযায়ী নীতিমালায় ইমাম-মুয়াজ্জিনদের সর্বোত্তম স্বার্থ…

Read More

জুলাই-আগস্টে আন্দোলন দমনে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা সাত মামলায় বুধবার (১৫ অক্টোবর) সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনিসহ ১৬ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ হাজির করা হয়। শুনানি শেষে কাঠগড়ায় দাঁড়িয়ে ইনু দীপু মনিকে বলেন, ‘আপনাদের সঙ্গে সম্ভবত আর দেখা হবে না। আমার মামলা ট্রাইব্যুনাল-২ এ নিয়ে গেছে।’ জবাবে ডা. দীপু মনি শান্তভাবে বলেন, ‘চিন্তা করবেন না ভাই। আল্লাহ ভরসা। বুকে বল রাখেন, মনোবল হারাবেন না।’ সেই মুহূর্তে উপস্থিত সাবেক নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান বলেন, ‘এভাবে ওঠানো-নামানোর নাটক কবে শেষ হবে এদের?’ বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার এর নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ শুনানি…

Read More

সামাজিক যোগাযোগমাধ্যমে দেশে বিপুল পরিমাণ জাল নোট ছড়িয়ে পড়েছে— এমন খবরে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এ ধরনের ভ্রান্ত তথ্য জনমনে বিভ্রান্তি ও অস্থিরতা সৃষ্টি করতে পারে। বুধবার (১৫ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে জাল নোট তৈরি, বহন ও লেনদেন সম্পূর্ণরূপে অবৈধ এবং এটি দণ্ডনীয় অপরাধ। জাল টাকার প্রচলন রোধে বাংলাদেশ ব্যাংক ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে এবং নিয়মিত কার্যকর ব্যবস্থা নিচ্ছে। জনসাধারণকে জাল নোট শনাক্ত ও প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এজন্য চারটি নির্দেশনা দিয়েছে প্রতিষ্ঠানটি-নোট গ্রহণের সময়…

Read More

সরকার চট্টগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ, ফেনী ও মাদারীপুর — এই চার জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে। বুধবার (১৫ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, ফেনীর ডিসি সাইফুল ইসলামকে বদলি করে চট্টগ্রামের জেলা প্রশাসক করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মনিরা হক, যিনি এখন ফেনীর নতুন ডিসি হিসেবে দায়িত্ব নেবেন। এছাড়া, বিদ্যুৎ বিভাগের উপসচিব মোহাম্মদ সোলায়মানকে চাঁপাইনবাবগঞ্জের ডিসি এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফসানা বিলকিসকে মাদারীপুরের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে, গত ২১ সেপ্টেম্বর নওগাঁর ডিসি মোহাম্মদ আব্দুল আউয়ালকে চট্টগ্রামের ডিসি পদে বদলির আদেশ দেওয়া হলেও পরবর্তীতে তা…

Read More

বাংলাদেশের জনপ্রিয় কিশোর সাহিত্য সিরিজ ‘তিন গোয়েন্দা’র স্রষ্টা, লেখক রকিব হাসান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৫ অক্টোবর) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে রাজধানীর একটি হাসপাতালে ডায়ালিসিস চলাকালীন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। সেবা প্রকাশনীর উপদেষ্টা মাসুমা মায়মুর এবং লেখক রওশন জামিল তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। রকিব হাসানের জন্ম ১৯৫০ সালের ১২ ডিসেম্বর কুমিল্লায়। বাবার চাকরির সুবাদে শৈশব কেটেছে ফেনীতে। পরে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে পড়াশোনা শেষে তিনি বিভিন্ন চাকরিতে যুক্ত হলেও শেষ পর্যন্ত লেখালেখিকেই বেছে নেন জীবনের পথ হিসেবে। সেবা প্রকাশনীর ব্যানারে তিনি চার শতাধিক…

Read More

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার ঠাকুরগাঁও-১ আসনের গড়েয়া ইউনিয়নে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতায় গেলে এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। দেশের সাধারণ মানুষের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা এবং স্বাস্থ্য ও শিক্ষাখাতে গুরুত্ব দেওয়া হবে। আজ বুধবার (১৫ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও-১ আসনের গড়েয়া ইউনিয়নে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়কালে মির্জা ফখরুল এ কথা বলেন। দ্রুত নির্বাচনের তাগিদ দিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আর বিভাজন সৃষ্টি করবেন না, আর কোনো নতুন দাবি তুলে বিভেদ তৈরি করবেন না। গণভোট ও পিআর নিয়ে আর আন্দোলন করবেন না। নির্বাচনটা হতে দেন, দেশের মানুষ…

Read More

বাংলাদেশ পুলিশের দুইজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করে দুর্নীতি দমন কমিশনে (দুদক) পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারি পুলিশ সুপার) পদে কর্মরত মো. আবু ইউসুফ ও মো. জাহিদুর রহমানকে দুদকে প্রেষণে পরিচালক হিসেবে বদলি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে আদেশটি অবিলম্বে কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে। ম্যাংগোটিভি/আরএইচ

Read More

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল আশা প্রকাশ করেছেন যে, সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে। তিনি বলেন, আমার মনে হয়, সমস্ত রাজনৈতিক দল যে নিষ্ঠার সঙ্গে এ আলোচনায় অংশগ্রহণ করেছেন, সেটির ধারাবাহিকতায় তারা জুলাই সনদে সই করবেন। আমি জানি না তারা কী করবেন, তবে এ নিষ্ঠা অব্যাহত থাকবে বলে আশা করি। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। রাজনৈতিক দলগুলোর সমালোচনার বিষয়ে তিনি বলেন, এখন রাজনৈতিক দলগুলোও উপদেষ্টাদের হুমকি দিচ্ছে, নানা সমালোচনা করছে—এটিকেই আমি গণতান্ত্রিক উত্তোরণ বলব।’ একই সঙ্গে তিনি সমালোচনাকারীদের প্রতি সহনশীল হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘যারা…

Read More

অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, প্রতিশ্রুত ঋণ প্রদানের ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) যদি নতুন বা কঠোর কোনো শর্ত আরোপ করে, তাহলে সরকার বিষয়টি দ্বিতীয়বার ভাববে—ঋণ নেবে কি না। বরং সরকার বিকল্প উৎস নিয়ে চিন্তা করবে, কারণ দেশের অর্থনীতি এখন আগের তুলনায় অনেক স্থিতিশীল। মঙ্গলবার (১৪ অক্টোবর) আইএমএফের বার্ষিক সভার দ্বিতীয় দিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, আইএমএফের নতুন কোনো শর্ত বা কঠোর হিসাব নির্ধারণ করা হলে সরকার তা পুনর্বিবেচনা করবে। তিনি জানান, বাজেট সহায়তা নেওয়া হবে কি না-তা এখনো চূড়ান্ত নয়। তবে আইএমএফের শর্তসমূহ যদি দেশের জন্য অনুকূল না হয়, তাহলে…

Read More