Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: নিজস্ব প্রতিবেদক
বিগত বছরের ফলাফলে গলদ ছিল, এবারের ফলাফল থেকে সেটিই প্রমাণিত-এমন মন্তব্য করেছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর সংবাদ সম্মেলনে তিনি বলেন,এসএসসির পর এইচএসসির ফলাফল দিলাম। কাউকে ছক বেঁধে দিইনি যে ছাড় দিয়ে পাসের হার বাড়াতে হবে। সরকারের নির্দেশ ছিল-নিয়ম মেনেই সব করতে হবে। এবার তা বাস্তবায়ন হয়েছে। তিনি আরও বলেন, বিগত ফলাফলগুলোয় গলদ ছিল, এবারের ফল থেকে সেটিই প্রতীয়মান। ভুল লিখলেও অতিরিক্ত নম্বর দেওয়ার কোনো প্রয়োজন নেই। পরীক্ষকরা এবার স্বাধীনভাবে খাতা মূল্যায়ন করতে পেরেছেন। সময়ও বাড়ানো হয়েছিল, ফলে তারা…
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। দুই ঘণ্টায় ২১ শতাংশ ভোট কাস্ট হয়েছে। এদিকে নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে ৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে বিজিবি সদরদপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভোটগ্রহণ শুরুর পর বিশ্ববিদ্যালয় এলাকা ও আশপাশের নিরাপত্তা নিশ্চিতে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। দীর্ঘ ৩৫ বছর পর আজ সকাল ৯টা থেকে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে রাকসু নির্বাচনের ভোটগ্রহণ, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত। সকাল থেকেই শিক্ষার্থীরা ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ভোট দিতে…
২০২৫ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে দেশের ২০২টি শিক্ষাপ্রতিষ্ঠানে একজনও শিক্ষার্থী পাস করেনি। অর্থাৎ এসব প্রতিষ্ঠানে পাসের হার শূন্য। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় দেশের সব শিক্ষা বোর্ড একযোগে ফলাফল প্রকাশ করে। শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে ফল জানতে পারছেন। গত বছর (২০২৪) এইচএসসি পরীক্ষায় ৬৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল হয়েছিল। এবার তা বেড়ে ২০২টি প্রতিষ্ঠানে দাঁড়িয়েছে। অর্থাৎ, এক বছরে শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ১৩৭টি। এবারের পরীক্ষায় গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ, যা গত বছরের তুলনায় প্রায় ১৯ শতাংশ কম। এ বছর মোট ১২ লাখ ৫১ হাজার…
২০২৫ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ বছর মোট ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টার দিকে দেশের ১১টি শিক্ষা বোর্ড একযোগে ফলাফল প্রকাশ করে। ফল ঘোষণা করেন বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির। প্রকাশিত ফলাফলে দেখা গেছে, জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্রী ৩৭ হাজার ৪৪ জন এবং ছাত্র ৩২ হাজার ৫৩ জন। পাসের হার কমেছে এ বছর গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৫৭ দশমিক ১২ শতাংশ। গত বছর (২০২৪) পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ—…
জুলাই-আগস্ট আন্দোলনে রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধ মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আটজনের বিরুদ্ধে আজ (বৃহস্পতিবার) আবারও সাক্ষ্য দেবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ দুপুরের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। গত ৯ অক্টোবর দুপুর ২টায় ট্রাইব্যুনালে প্রথম দফায় সাক্ষ্য দিতে হাজির হয়েছিলেন এই উপদেষ্টা। সেদিন বিকেল পৌনে ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সাক্ষ্যগ্রহণ চলে। তবে জবানবন্দি অসম্পূর্ণ থাকায় প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আজকের দিন ধার্য করে ট্রাইব্যুনাল। আসিফ মাহমুদের আগের সাক্ষ্য ওই দিন ১৯…
চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। ১১টি শিক্ষা বোর্ডের গড় পাসের হার দাঁড়িয়েছে ৫৮ দশমিক ৮৩ শতাংশ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও এসএমএসের মাধ্যমে একযোগে এই ফলাফল প্রকাশ করা হয়। ফল জানার উপায় বোর্ডের নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীরা তিনটি উপায়ে ফলাফল জানতে পারবে— অনলাইনে www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে বোর্ডের নাম, রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল দেখা যাবে।সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান বা পরীক্ষা কেন্দ্র থেকেও ফল জানা যাবে।এসএমএসের মাধ্যমে ফল জানতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে—HSC বোর্ডের প্রথম তিন অক্ষর রোল বছর, এরপর পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।…
দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ভিপি (সহসভাপতি) ও জিএস (সাধারণ সম্পাদক) পদে জয় পেয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। অন্যদিকে এজিএস (সহ-সাধারণ সম্পাদক) পদে জয়ী হয়েছেন ছাত্রদল সমর্থিত প্রার্থী। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে ১৪টি হল ও একটি হোস্টেলের ফল অনানুষ্ঠানিকভাবে ঘোষণা করেন চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন। ফল অনুযায়ী, ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেলের ভিপি পদে ইব্রাহিম হোসেন রনি ও জিএস পদে সাঈদ বিন হাবিব নির্বাচিত হয়েছেন। অন্যদিকে এজিএস পদে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক জয়ী হয়েছেন। ১৪টি হলের প্রাপ্ত ভোট অনুযায়ী-ভিপি পদে ইব্রাহিম হোসেন রনি…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বগুড়ার রাজনীতিতে বইছে প্রার্থী নিয়ে জল্পনা-কল্পনার ঝড়। জেলার সাতটি আসনের মধ্যে পাঁচটিতে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নাম সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বুধবার (১৫ অক্টোবর) দিনভর এ নিয়েই রাজনৈতিক মহলে চলে আলোচনা। জানা যায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই বিএনপি, জামায়াতে ইসলামীসহ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের শরিক দলগুলো মুক্ত পরিবেশে রাজনৈতিক কার্যক্রম শুরু করে। তখন থেকেই আলোচনায় আসে বগুড়ার কোন আসনে কারা বিএনপির মনোনয়ন পাবেন। জামায়াতে ইসলামী এরই মধ্যে সাতটি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করলেও বিএনপি এখনো আনুষ্ঠানিক তালিকা প্রকাশ করেনি। তবে মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে ফেসবুকে বগুড়ার পাঁচটি আসনে সম্ভাব্য বিএনপি প্রার্থীদের নাম ছড়িয়ে পড়ে।…
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের বাজেট ঘাটতির কারণে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র থেকে বাংলাদেশ পুলিশের একটি কনটিনজেন্ট দেশে ফিরছে। এতে দীর্ঘদিনের সফল শান্তিরক্ষা অভিযানে বাংলাদেশের পুলিশের অংশগ্রহণে সাময়িক বিরতি ঘটছে। । জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের বাজেট স্বল্পতার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্র বলছে। আগামী ২০ অক্টোবরের মধ্যে তাদের প্রত্যাবর্তনের কথা রয়েছে। পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (ইউএন অপারেশন) আব্দুল্লাহ আল মামুন বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আমরা সবসময় সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছি। বাজেট ঘাটতির কারণে একটি কনটিনজেন্টকে ফেরত আসতে হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও কঙ্গো বা অন্য কোনো মিশনে আমাদের সদস্যদের পাঠানো হতে পারে। ৭৫ নারী পুলিশসহ ১৮০ সদস্যের এই কনটিনজেন্ট…
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে। তার জন্য যা যা করতে হয়, সাধ্য অনুযায়ী আমরা সব কিছু করব। এর সঙ্গে কোনো কম্প্রোমাইজ করা হবে না।’ বুধবার (১৫ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের জরুরি বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজনৈতিক দলগুলোর উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, ‘আপনারা যেভাবে সবাই মিলে জাতীয় সনদ তৈরি করেছেন, সরকারের দায়িত্ব হলো উৎসবমুখর নির্বাচন করে দেওয়া।’ জুলাই সনদে স্বাক্ষরের বিষয়ে তিনি বলেন, ‘উৎসবমুখরভাবে শুক্রবার আমরা সেখানে যাব (জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে)…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম