Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: ম্যাংগো টিভি
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যখন ‘জুলাই সনদ ২০২৫’ স্বাক্ষরের প্রস্তুতি চলছিল, ঠিক তখনই চমকে দেন ‘জুলাই যোদ্ধারা’ নামে পরিচিত আন্দোলনকারীরা। শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ১০টার দিকে পুলিশের নিরাপত্তা বেষ্টনী ভেঙে তারা সরাসরি মূল অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন এবং অতিথিদের জন্য নির্ধারিত আসনে বসে পড়েন। সরেজমিন বেলা ১১টার দিকে দেখা যায়, দক্ষিণ প্লাজায় প্রস্তুত মঞ্চের সামনের সারিতে শান্তভাবে বসে আছেন আন্দোলনকারীরা। ক্রমেই পুলিশের উপস্থিতি বাড়ছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসেছেন। ‘জুলাই যোদ্ধাদের’ পক্ষ থেকে জানানো হয়, তারা শান্তিপূর্ণভাবে অংশগ্রহণ করলেও তাদের স্পষ্ট কিছু দাবি রয়েছে-জুলাই সনদে আন্দোলনকারীদের আনুষ্ঠানিক স্বীকৃতি, জুলাইয়ে নিহত ও আহতদের মৌলিক অধিকার ও ক্ষতিপূরণ…
অবশেষে বহু প্রতীক্ষার পর ‘জাতীয় জুলাই সনদ, ২০২৫’ স্বাক্ষর আজ শুক্রবার (১৭ অক্টোবর) অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিকাল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়অনুষ্ঠিত হতে যাওয়া এ আয়োজনে জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত থাকবেন। সেই সঙ্গে এ আয়োজনে উপস্থিত থাকার কথা রয়েছে বেশ কয়েকজন উপদেষ্টা ও উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের। গত বছরের আগস্টে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ নেয়। প্রথম ধাপে গঠন করা ছয়টি সংস্কার কমিশনের (সংবিধান, নির্বাচনব্যবস্থা, জনপ্রশাসন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ ও বিচার বিভাগ সংস্কার কমিশন) সংস্কার প্রস্তাবগুলো নিয়ে দলগুলোর সঙ্গে আলোচনা করে জাতীয় ঐকমত্য কমিশন। প্রথম পর্বে ৩৩টি…
একীভূত হতে যাওয়া পাঁচটি সমস্যাগ্রস্ত শরিয়াহভিত্তিক ব্যাংকের ব্যক্তিগত আমানতকারীরা তাদের টাকা ফেরত পাবেন সর্বনিম্ন ছয় মাস থেকে সর্বোচ্চ পাঁচ বছরের মধ্যে। বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে অর্থ ফেরতের প্রক্রিয়া ও নির্দিষ্ট সময়সূচি উল্লেখ করে একটি বিস্তারিত রোডম্যাপ তৈরি করেছে। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, রোডম্যাপটি শিগগির সরকারি গেজেটের মাধ্যমে ঘোষণা করা হবে। গেজেটে উল্লেখিত তারিখ থেকে অর্থ ফেরতের সময়সূচি কার্যকর হবে। রোডম্যাপ অনুযায়ী, ২ লাখ টাকার মধ্যে থাকা আমানতকে সুরক্ষিত হিসেবে গণ্য করা হবে এবং একীভূতকরণের পরপরই তা ফেরত দেওয়া হবে। বড় অঙ্কের আমানতের ক্ষেত্রে কার্যকর তারিখের ছয় মাস থেকে ২৪ মাসের মধ্যে প্রতি কিস্তিতে ১ লাখ টাকা করে ছয় কিস্তিতে ফেরত দেওয়া…
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা (সিইপিজেড)-এর একটি কারখানায় লাগা ভয়াবহ আগুন ১৭ ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট। শুক্রবার (১৭ অক্টোবর) সকালে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন সিইপিজেড ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা মো. জাকির। তিনি বলেন, আগুন এখন নিয়ন্ত্রণে। তবে পুরোপুরি নির্বাপন এখনো সম্ভব হয়নি। ইউনিটগুলো ঘটনাস্থলে কাজ করছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় বেপজা ও ফায়ার সার্ভিস পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে। বেপজার ৫ সদস্যের কমিটি ৭ দিনের মধ্যে এবং ফায়ার সার্ভিসের কমিটি ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে। এর আগে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর দুইটার দিকে সিইপিজেড এলাকার অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল…
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে বিপুল ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’। শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। শিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’-এর ভিপি পদে মোস্তাকুর রহমান জাহিদ ১২ হাজার ৬৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের শেখ নূর উদ্দীন আবীর পেয়েছেন ৩ হাজার ৩৯৭ ভোট। জিএস (সাধারণ সম্পাদক) পদে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের সালাউদ্দিন আম্মার ১১ হাজার ৪৯৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবিরের প্যানেলের ফজলে রাব্বি ফাহিম রেজা পেয়েছেন ৫ হাজার ৭২৭ ভোট।…
রাষ্ট্রীয় সংস্কারের রূপরেখা নির্ধারণে বহুল আলোচিত ‘জাতীয় জুলাই সনদ ২০২৫’ স্বাক্ষর হতে যাচ্ছে আগামীকাল শুক্রবার (১৭ অক্টোবর)। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিকেল ৪টায় এই ঐতিহাসিক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও উচ্চপর্যায়ের কর্মকর্তারা। ৩২টি রাজনৈতিক দলের ঐকমত্যে ৮৪ দফা জাতীয় ঐকমত্য কমিশন রাষ্ট্রীয় সংস্কারের ১৭টি বিষয়ে ৩২টি রাজনৈতিক দল ও জোটের ঐকমত্যে ৮৪ দফার জুলাই জাতীয় সনদ চূড়ান্ত করেছে। তবে আরও ৬৭টি বিষয়ে ভিন্নমত বা নোট অব ডিসেন্ট দিয়েছে কয়েকটি দল। মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের স্বাক্ষরিত চিঠিতে ৩৩টি রাজনৈতিক দল ও জোটের কাছে…
অনলাইন জুয়া, পর্নোগ্রাফি ও অনৈতিক বিজ্ঞাপন প্রচার প্রতিরোধে সরকারের কঠোর অবস্থান গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে সংশ্লিষ্টদের জন্য জরুরি নির্দেশনাও জারি করা হয়েছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মাদ জসিম উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকার দেশের সাইবার স্পেসকে নিরাপদ, নৈতিক ও প্রজন্মবান্ধব রাখতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে, কিছু অনলাইন প্ল্যাটফর্ম, ওয়েবসাইট, মোবাইল অ্যাপ্লিকেশন, সামাজিক যোগাযোগমাধ্যম এবং কিছু ইলেকট্রনিক মিডিয়ায় জুয়া, বেটিং ও পর্নোগ্রাফি সম্পর্কিত বিজ্ঞাপন ও প্রোমোশনাল কনটেন্ট প্রচার করা হচ্ছে। এই ধরনের কার্যক্রম বাংলাদেশের সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর পরিপন্থি।…
গত বছরের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে কোনো ‘মাস্টারমাইন্ড’ বা প্রধান নেতৃত্ব ছিল না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল ৩টার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আটজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় জবানবন্দি দেওয়ার পর আসামিপক্ষের জেরায় তিনি এ মন্তব্য করেন। রাজধানীর চানখাঁরপুলে ছয়জনকে হত্যার ওই মামলায় সাক্ষ্য দেন উপদেষ্টা আসিফ। এ সময় আসামিপক্ষের আইনজীবী জানতে চান, আন্দোলনের পেছনে কোনো মাস্টারমাইন্ড ছিল কি না। জবাবে আসিফ মাহমুদ বলেন,গত বছরের ৫ জুন কোটাপ্রথা পুনর্বহালের রায়ের পর আমরা ৫৮ জন সমন্বয়ক ও সহসমন্বয়ক মিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলন শুরু করি। এতে…
জাতীয় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের জন্য দেশের সব টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমকে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৪টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এই ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এক বার্তায় প্রত্যেক বাংলাদেশির প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনি যেখানেই থাকুন না কেন-ঘরে বা পথে, দোকানে, কারখানায়, মাঠে বা খেলাধুলার প্রাঙ্গণে— এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হোন। তিনি বলেন, রাজনৈতিক, ধর্মীয় বা জাতিগত পার্থক্য সত্ত্বেও আমরা…
জাতীয় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের নেতারা। বুধবার (১৬ অক্টোবর) রাত ৮টা থেকে ৮টা ২৫ মিনিট পর্যন্ত রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এই সাক্ষাৎ হয়। কমিশনের পক্ষ থেকে সদস্য ড. বদিউল আলম মজুমদার ও মনির হায়দার চৌধুরী বিএনপি চেয়ারপারসনের হাতে আমন্ত্রণপত্র তুলে দেন। তারা কমিশনের সভাপতি ও সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে এই আমন্ত্রণ জানান। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন। সাক্ষাৎ শেষে ড. বদিউল আলম মজুমদার সাংবাদিকদের বলেন, ঐকমত্য কমিশনের সভাপতি প্রফেসর মুহাম্মদ ইউনূসের পক্ষ…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম