Author: ম্যাংগো টিভি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে আমদানি করা সব পণ্যই পুড়ে ধ্বংস হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দীন। রোববার (১৯ অক্টোবর) দুপুরে পুড়ে যাওয়া কার্গো ভিলেজ কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, আমদানি করা যত পণ্য ছিল, সবই আগুনে পুড়ে ধ্বংস হয়েছে। অর্থনৈতিক ক্ষয়ক্ষতির পরিমাণ কত, সেটা আমরা খাতভিত্তিক নির্দিষ্ট করার চেষ্টা করছি। তিনি আরও বলেন, যত ধরনের অভিযোগ আছে, প্রত্যেকটি অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধান চলছে। এখানে কারো কোনও ব্যত্যয় আছে কিনা, সবকিছু খতিয়ে দেখা হচ্ছে। একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তারা আগুনের পূর্ববর্তী এবং বর্তমান অবস্থা পর্যালোচনা করে রহস্য…

Read More

শাপলা প্রতীকের দাবিতে অনড় অবস্থান নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া বিকল্প প্রতীক তারা নেবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে দলটি। রোববার (১৯ অক্টোবর) সকালে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, ‘আমরা দেখেছি যে নির্বাচন কমিশন একটি স্বেচ্ছাচারী সিদ্ধান্ত নিচ্ছে। আমাদের কাছে মনে হয়েছে যে এই সিদ্ধান্তগুলো আসলে চাপিয়ে দেওয়া। প্রতীক বাছাইয়ে ইসির চাপিয়ে দেওয়া কোনো সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না।’ তিনি আরও বলেন, ‘বর্তমান ইসির প্রতীক বরাদ্দে কোনো নীতিমালা নেই। ইসির মনোভাব দেখে মনে হচ্ছে প্রাতিষ্ঠানিক অটোক্রেসি তৈরি হয়েছে। নির্বাচন কমিশন এখন…

Read More

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারের নিরাপত্তা নিশ্চিত করতে দুটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমতি পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন অনুযায়ী, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচারে ব্যবহারের জন্য এই গাড়িগুলো কেনা হবে। পাশাপাশি দলীয় নেতাদের নিরাপত্তার জন্য আরও দুটি বুলেটপ্রুফ মিনি বাস কেনার অনুমতিও দেওয়া হয়েছে। মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, চলতি মাসের শুরুতে একটি বুলেটপ্রুফ বাস কেনার অনুমতি দেওয়া হয়, আর গত জুন মাসে একটি বুলেটপ্রুফ গাড়ির অনুমোদন দেওয়া হয়েছিল। তবে কোন দেশ থেকে গাড়িগুলো আনা হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। দলীয় একটি সূত্র জানিয়েছে, জাপান থেকে গাড়ি কেনার বিষয়ে…

Read More

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা বাড়ি ভাতা মাত্র ৫ শতাংশ বৃদ্ধি করে অর্থ মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করেছেন। একই সঙ্গে তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। রোববার (১৯ অক্টোবর) অষ্টম দিনের মতো জাতীয় শহীদ মিনারে অবস্থান ও অনশন কর্মসূচি পালন করেন শিক্ষকরা। নতুন কর্মসূচি হিসেবে দুপুর ১২টায় শিক্ষাভবন অভিমুখে ভুখা মিছিলের ঘোষণা দেন তারা। শিক্ষকরা জানান, বাড়ি ভাতা ২০ শতাংশ, মেডিকেল ভাতা ১ হাজার ৫০০ টাকা এবং উৎসব ভাতা ৭৫ শতাংশ বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। এর আগে সকালে অর্থ মন্ত্রণালয় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন…

Read More

মেসির এটি তার এমএলএস ক্যারিয়ারের দ্বিতীয় হ্যাটট্রিক, আর পুরো ফুটবল ক্যারিয়ারে ৬১তম হ্যাটট্রিক। এই মৌসুমে তিনি এখন পর্যন্ত ২৯ গোল করে এমএলএসের সর্বোচ্চ গোলদাতা হিসেবে শীর্ষে আছেন। ম্যাচে ৩৫তম মিনিটে বক্সের বাইরে থেকে দারুণ এক শটে প্রথম গোল করেন মেসি। এরপর ৬২তম মিনিটে পেনাল্টি থেকে সমতা ফেরান এবং ৮১তম মিনিটে বাম পায়ের দুর্দান্ত শটে হ্যাটট্রিক পূর্ণ করেন।শেষ দিকে টেলাসকো সেগোভিয়া যোগ করেন মিয়ামির পঞ্চম গোল, ফলে জয় হয় ৫-২ ব্যবধানে। ৩৫’ মিনিট: বক্সের বাইরে থেকে মেসির প্রথম গোল (১-০), ৪৩’ মিনিট: স্যাম সারিজের হেডে ন্যাশভিলের সমতা (১-১), ৪৫+৬’ মিনিট: জ্যাকব শাফেলবার্গের গোলে ন্যাশভিল এগিয়ে যায় (২-১), ৬২’ মিনিট: পেনাল্টি থেকে…

Read More

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিতর্কিত কোনো ব্যক্তি নির্বাচনী দায়িত্বে থাকতে পারবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। রোববার (১৯ অক্টোবর) সকালে সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। নির্বাচন কমিশনার বলেন, ‘নির্বাচন কমিশন এবার কারও পক্ষপাতিত্ব বরদাশত করবে না। কমিশন আইনের কাছে জবাবদিহি করবে, কোনো ব্যক্তির কাছে নয়। বিতর্কিত কোনো লোক নির্বাচনী দায়িত্বে থাকতে পারবে না।’ তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। বিদ্যমান আইন মেনে, সবার সহযোগিতায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনই এখন আমাদের প্রধান লক্ষ্য।’ এ সময় আওয়ামী লীগের স্থগিত কার্যক্রম ও এনসিপিকে প্রতীক বরাদ্দ প্রসঙ্গেও কথা বলেন নির্বাচন কমিশনার…

Read More

রাজধানী ঢাকাসহ দেশের বেশিরভাগ অঞ্চলে তীব্র গরমে নাজেহাল মানুষ। কয়েকদিন ধরে বৃষ্টিহীন আকাশ, প্রখর রোদ আর শুষ্ক আবহাওয়া রাজধানীবাসীর অস্বস্তি আরও বাড়িয়ে তুলেছে। আজও আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি)। শনিবার (১৮ অক্টোবর) ঢাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস, যা গত কয়েকদিনের তুলনায় সামান্য বেশি। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে সিলেটে, ৩৬ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলমান তাপমাত্রা ও গরমের এই প্রবণতা আরও এক সপ্তাহ অব্যাহত থাকতে পারে। তবে সাগরে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে, যা নিম্নচাপে পরিণত হলে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে এবং তাপমাত্রা কিছুটা কমতে পারে। আবহাওয়াবিদ এ কে এম…

Read More

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় বড় ধরনের ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান। শুক্রবার (১৮ অক্টোবর) ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি বলেন, কী পরিমাণ পণ্যের ক্ষতি হয়েছে, এই মুহূর্তে সঠিকভাবে বলা যাচ্ছে না। তবে প্রতিদিন গড়ে ২০০ থেকে ২৫০টি কারখানার পণ্য রপ্তানি হয়। সে হিসেবে এতগুলো কারখানা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছি। তিনি আরও বলেন, বিমানবন্দর বন্ধ থাকলে রপ্তানিকারকরা ক্ষতির মুখে পড়বেন। যত দ্রুত কার্গো ভিলেজ আবার চালু করা যায়, ততই ক্ষতি কম হবে। বন্ধ দীর্ঘায়িত হলে ক্ষতির পরিমাণও বাড়বে। এদিকে সবজি ও পচনশীল পণ্য রপ্তানিকারক সমিতির (বিএফভিএপিইএ) সভাপতি এস…

Read More

কাতার ও তুরস্কের মধ্যস্থতায় আয়োজিত এই বৈঠকের নেতৃত্বে ছিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ ও আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুব। ছবি: সংগৃহীত দীর্ঘ উত্তেজনা ও রক্তক্ষয়ী সংঘর্ষের পর অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। কাতার ও তুরস্কের মধ্যস্থতায় দোহায় অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্তে পৌঁছায় দুই দেশ। রোববার (১৯ অক্টোবর) ভোরে এক বিবৃতিতে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আলোচনার ফলস্বরূপ উভয় দেশ তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। আলোচনায় আফগানিস্তানের প্রতিনিধিত্ব করেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুব, আর পাকিস্তানের পক্ষে নেতৃত্ব দেন প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ। কাতারের পাশাপাশি সহ-মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখে তুরস্ক। কাতার জানিয়েছে, যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে ভবিষ্যতে দুই দেশের মধ্যে…

Read More

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২,০০০ টাকা) নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়। রোববার (১৯ অক্টোবর) সকালে অর্থ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, সরকারের বাজেট সীমাবদ্ধতা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শর্তসমূহের মধ্যে রয়েছে- ১. বাড়িভাড়া ভাতা পরবর্তী জাতীয় বেতনস্কেল অনুসারে সমন্বয় করতে হবে। ২. বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা- ২০২১, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদরাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত)’ এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (ভোকেশনাল, ব্যবসায় ব্যবস্থাপনা, কৃষি ডিপ্লোমা…

Read More