Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, June 17
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » আমদানি করা সব পণ্য আগুনে পুড়ে ধ্বংস: উপদেষ্টা শেখ বশির
    জাতীয়

    আমদানি করা সব পণ্য আগুনে পুড়ে ধ্বংস: উপদেষ্টা শেখ বশির

    By ম্যাংগো টিভিঅক্টোবর ১৯, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে আমদানি করা সব পণ্যই পুড়ে ধ্বংস হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দীন।

    রোববার (১৯ অক্টোবর) দুপুরে পুড়ে যাওয়া কার্গো ভিলেজ কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, আমদানি করা যত পণ্য ছিল, সবই আগুনে পুড়ে ধ্বংস হয়েছে। অর্থনৈতিক ক্ষয়ক্ষতির পরিমাণ কত, সেটা আমরা খাতভিত্তিক নির্দিষ্ট করার চেষ্টা করছি।

    তিনি আরও বলেন, যত ধরনের অভিযোগ আছে, প্রত্যেকটি অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধান চলছে। এখানে কারো কোনও ব্যত্যয় আছে কিনা, সবকিছু খতিয়ে দেখা হচ্ছে। একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তারা আগুনের পূর্ববর্তী এবং বর্তমান অবস্থা পর্যালোচনা করে রহস্য উদঘাটন করবে।

    উপদেষ্টা শেখ বশির জানান, আগামী সাত দিন ২৪ ঘণ্টা করে কাজ করবে কর্তৃপক্ষ, যাতে নতুন করে আসা পণ্য সরবরাহে কোনো জটিলতা সৃষ্টি না হয়। ক্ষতিগ্রস্তদের ইন্সুরেন্স কভারেজ ও বিমানবন্দরের নিজস্ব ইন্সুরেন্স কাভারেজ—সবকিছু যাচাই করে সিদ্ধান্ত নেওয়া হবে।

    তিনি আরও বলেন, গতকাল ২১টি ফ্লাইট বাতিল হয়েছে। এসব ফ্লাইটের কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের ক্ষতি পুষিয়ে নিতে আগামী তিন দিন অতিরিক্ত ফ্লাইট পরিচালনার সব ধরনের চার্জ মওকুফ করেছে সরকার।

    উল্লেখ্য, শনিবার (১৮ অক্টোবর) বিকেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় ভয়াবহ আগুন লাগে। চারটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, তবে বিপুল পরিমাণ আমদানি করা মালামাল পুড়ে যায়। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে একাধিক তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

    ম্যাংগোটিভি/আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleইসির চাপিয়ে দেওয়া প্রতীক নেবে না এনসিপি: হাসনাত আবদুল্লাহ
    Next Article নভেম্বর থেকে সেন্টমার্টিন যেতে পারবেন পর্যটকরা: পরিবেশ উপদেষ্টা

    Related Posts

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    জুন ১৭, ২০২৬

    হামের টিকায় গাফিলতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী

    জুন ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬