Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: ম্যাংগো টিভি
দেশজুড়ে একের পর এক ভয়াবহ অগ্নিকাণ্ডের পর সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানসহ মাঠপর্যায়ের শিক্ষা অফিসগুলোকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। রোববার (১৯ অক্টোবর) অধিদপ্তরের প্রশাসন শাখার সহকারী পরিচালক মো. খালিদ হোসেন স্বাক্ষরিত এক নির্দেশনায় বলা হয়, অফিস বা শিক্ষাপ্রতিষ্ঠান ত্যাগের আগে রুমের সব বৈদ্যুতিক সুইচ, লাইট, ফ্যান ও কম্পিউটার বন্ধ করতে হবে। একই সঙ্গে এসির প্লাগ খুলে রাখা নিশ্চিত করতে হবে। নির্দেশনায় আরও বলা হয়েছে, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা যেন প্রতিদিন অফিস ত্যাগের আগে এসব বিষয় নিজ হাতে যাচাই করেন এবং অগ্নিনিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়ান। নির্দেশনাটি সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, জেলা ও উপজেলা শিক্ষা অফিস এবং মাউশির…
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ হোসাইন হত্যাকাণ্ডের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ছাত্রী বার্জিস শাবনাম বর্ষা জানিয়েছেন, তার বয়ফ্রেন্ড মাহির রহমানের সঙ্গে প্রেমের টানাপোড়েন থেকেই এ হত্যাকাণ্ডের সূত্রপাত। সোমবার (২০ অক্টোবর) সকালে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘ছাত্রী বর্ষা ও মাহির রহমানের ৯ বছরের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি সম্পর্ক ভেঙে যাওয়ার পর বর্ষা মাহিরকে জানায়, সে জুবায়েদকে পছন্দ করে। রাগে-ক্ষোভে মাহির তার এক বন্ধুকে সঙ্গে নিয়ে জুবায়েদকে খুন করে।’ ওসি আরও জানান, জুবায়েদ ও বর্ষার মধ্যে কোনো প্রেমের সম্পর্ক বা বার্তা আদান-প্রদানের প্রমাণ মেলেনি। তবে জিজ্ঞাসাবাদে বর্ষা জানিয়েছেন, তিনি…
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পরিবহন ব্যবস্থা আরও সহজ ও প্রযুক্তিনির্ভর করতে ডাকসুর উদ্যোগে চালু করা হয়েছে ‘আমাদের লাল বাস’ নামে একটি লাইভ ট্র্যাকিং অ্যাপ। সম্প্রতি ওয়েবসাইটে অ্যাপটি উন্মোচন করা হয়েছে। প্রাথমিকভাবে শুধুমাত্র ওয়েবসাইট থেকে ডাউনলোড করা গেলেও শিগগিরই এটি গুগল প্লে-স্টোরে পাওয়া যাবে। শিক্ষার্থীরা অ্যাপের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বাসের অবস্থান, স্টপেজ ও সময়সূচিসহ বিভিন্ন তথ্য জানতে পারবেন। ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এসএম ফরহাদ বলেন, ‘ওয়েবসাইট থেকে অ্যাপটি ডাউনলোড করা যাচ্ছে। পরবর্তীতে প্লে-স্টোরেও দেওয়া হবে। কোনো ত্রুটি বা জটিলতা দেখা দিলে আমাদের জানাতে অনুরোধ করছি।’ তিনি আরও জানান, অ্যাপটিতে ড্রাইভার ও শিক্ষার্থীদের জন্য আলাদা অ্যাকাউন্ট ব্যবস্থা রাখা হয়েছে। কোন বাস কোন স্টপেজে আছে…
মার্কেটার্স ইনস্টিটিউট বাংলাদেশ (এমআইবি) এর আয়োজনে সফলভাবে উদযাপিত হয়েছে ৮ম বাংলাদেশ মার্কেটিং ডে- ২০২৫। শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ঢাকার বাংলা একাডেমিতে “মার্কেটিং ওয়েলবিং” কে প্রতিপাদ্য নিয়ে মার্কেটিং, সেলস পেশাজীবী ,কর্পোরেট নির্বাহী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সরকারি কর্মকর্তা এবং শিল্পখাতের শীর্ষস্থানীয় ব্যক্তিদের অংশগ্রহণে এই দিবসটি উদযাপিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকিজ ইনসাফ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ জামিল উদ্দিন এবং বিশেষ অতিথি ছিলেন আকিজ রিসোর্সেসের ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. আশরাফুল ইসলাম চৌধুরী । বাংলাদেশ মার্কেটিং ডে-মার্কেটার্স ইনস্টিটিউট বাংলাদেশ (এমআইবি) এর অন্যান্য…
রাজধানীর শাহবাগ থানার চানখাঁরপুল এলাকায় ঝুট ব্যবসায়ী মনির হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য হাজী মো. সেলিম ও তার ছেলে সোলাইমান সেলিমকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। সোমবার (২০ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াক এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মাইনুল ইসলাম খান আসামিদের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। নথি সূত্রে জানা গেছে, গত বছরের ৫ আগস্ট শাহবাগ থানার চানখাঁরপুল এলাকায় ছাত্র-জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন ক্ষুদ্র ঝুট ব্যবসায়ী মো. মনির। ওই সময় আসামিদের ছোড়া গুলিতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। ঘটনার প্রায় সাত মাস পর, গত…
জুলাইয়ের চেতনার ধান্দাবাজি-চাঁদাবাজি দেশকে আরেকটি সংকটের মুখে ফেলেছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। রোববার (১৯ অক্টোবর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। নুরুল হক নুর লিখেছেন, ১ বছরে জুলাইয়ের চেতনার নামে ভাগ-বাঁটোয়ারা আর ধান্দাবাজি-চাঁন্দাবাজি দেশটাকে আরেকটা সংকটের মুখে ফেলেছে। জানি না, এ থেকে সহজ উত্তরণের কোনো পথ আছে কি না? আফসোস হয়, রাষ্ট্র পুনর্গঠনের এত বড় সুযোগ পেয়েও কিছু করা গেল না। তিনি আরও লিখেছেন, আমি চাই এই তথাকথিত ভণ্ড চেতনাবাজ ও নব্য লুটেরাদের বিরুদ্ধে একটা ‘গণতদন্ত কমিশন’ হোক। এদেরকেও বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হোক। ম্যাংগোটিভি/আরএইচ
শ্রম সহযোগিতাসহ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে শিগগিরই বাংলাদেশ ও কুয়েতের মধ্যে একাধিক নতুন চুক্তি স্বাক্ষরিত হবে বলে জানিয়েছেন কুয়েতের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ও রাষ্ট্রদূত সামি ঈসা জোহর হায়াত। রোববার (১৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। সহকারী পররাষ্ট্রমন্ত্রী বলেন, কুয়েত ও বাংলাদেশের মধ্যে ১৯৭৩ সালে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। আর এই প্রথমবার দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে আনুষ্ঠানিক রাজনৈতিক পরামর্শ সভা অনুষ্ঠিত হলো। বৈঠকটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। তিনি জানান, বৈঠকে খাদ্য নিরাপত্তা, সাইবার নিরাপত্তা, শিক্ষা ও উচ্চশিক্ষা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, সামরিক সহযোগিতা এবং শ্রমবাজার সম্প্রসারণ— এসব বিষয়ে গুরুত্ব দিয়ে আলোচনা হয়েছে। আমরা এসব…
১৮ বছরের শিরোপা-খরা কাটাতে পারল না আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকার রেকর্ড চ্যাম্পিয়নদের হারিয়ে প্রথমবারের মতো ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শিরোপা জিতে ইতিহাস গড়েছে আফ্রিকার দেশ মরক্কো। রবিবার (২০ অক্টোবর) চিলির সান্তিয়াগোতে অনুষ্ঠিত ফাইনালে মরক্কো ২-০ গোলে পরাজিত করে আর্জেন্টিনাকে। দলের জয়ের নায়ক ছিলেন ফরোয়ার্ড ইয়াসির জাবিরি, যিনি একাই দুটি গোল করেন। এটি মরক্কোর ইতিহাসে প্রথম অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ শিরোপা। এর আগে ২০০৫ সালের আসরে রানার্স-আপ হয়েই থেমেছিল তারা। প্রায় দুই দশক পর আফ্রিকার এই দেশটি ফুটবলের নতুন স্বর্ণালী অধ্যায় লিখল। অন্যদিকে, আর্জেন্টিনা এই নিয়ে দ্বিতীয়বারের মতো রানার্স-আপ হলো। তারা ১৯৮৩ সালে প্রথমবার ফাইনালে হেরেছিল। ফাইনালে বল দখল ও আক্রমণে আধিপত্য ছিল আর্জেন্টিনার। প্রায়…
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জুবায়েদ হোসাইন হত্যাকাণ্ডে নতুন তথ্য পেয়েছে পুলিশ। ঘটনাস্থলের পাশের একটি ভবনের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, হত্যার সময় দুই যুবক দৌড়ে পালিয়ে যাচ্ছে। তাদের একজনের গায়ে কালো এবং অন্যজনের গায়ে গোলাপি রঙের টি-শার্ট ছিল। রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় পুরান ঢাকার আরমানিটোলার পানির পাম্প গলির একটি বাসার সিঁড়ি থেকে জুবায়েদের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই বাসাতেই টিউশনি করাতে যেতেন তিনি। পুলিশ সূত্রে জানা গেছে, সিসিটিভি ফুটেজটি অস্পষ্ট হলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পালিয়ে যাওয়া যুবকদের একজন জুবায়েদের টিউশনি করানো ছাত্রীর বয়ফ্রেন্ড হতে পারেন। বিষয়টি নিশ্চিত করতে ফুটেজ বিস্তারিতভাবে বিশ্লেষণ করছে…
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ভয়াবহ বিমান হামলা চালিয়ে অন্তত ৪৫ জনকে হত্যার পর যুদ্ধবিরতি পুনঃকার্যকরের ঘোষণা দিয়েছে দখলদার ইসরায়েল। রোববার (১৯ অক্টোবর) দিনভর গাজার বিভিন্ন এলাকায় নির্বিচারে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। স্থানীয় সূত্রে জানা গেছে, এসব হামলায় বহু বেসামরিক মানুষ হতাহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী জানায়, রাফা এলাকায় হামাসের এক হামলায় তাদের দুই সেনা নিহত ও তিনজন গুরুতর আহত হয়। পরে ইসরায়েল-সমর্থিত এক সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে হামাসের সংঘর্ষে আরও দুই সেনা সদস্য প্রাণ হারায়। তবে হামাস দাবি করেছে, রাফায় এমন কোনো সংঘর্ষের বিষয়ে তারা অবগত নয়। হামাসের বক্তব্য অনুযায়ী, ইসরায়েল কোনো উসকানি ছাড়াই গাজার বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে, যেখানে নারী…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম