Author: ম্যাংগো টিভি

বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ১৫ শতাংশ বৃদ্ধির বিষয়ে সরকারের সম্মতির পর টানা আন্দোলন প্রত্যাহার করেছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। মঙ্গলবার (২১ অক্টোবর) সচিবালয়ে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরারের সঙ্গে বৈঠকের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী। তিনি কেন্দ্রীয় শহীদ মিনারে প্রজ্ঞাপন হাতে নিয়ে বলেন, ‘আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হলো। আমরা আগামীকাল থেকেই ক্লাসে ফিরে যাব।’ দীর্ঘ ১০ দিনের আন্দোলনের পর অবশেষে সরকার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেয়। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ মঙ্গলবার এ বিষয়ে সম্মতি জানিয়ে প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী নভেম্বর থেকে শিক্ষক-কর্মচারীরা…

Read More

সংশোধিত মার্জিন ঋণ বিধিমালা চূড়ান্ত হওয়া নিয়ে শেয়ারবাজারে ছড়ানো গুজবে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিশনের দাবি, একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব ছড়িয়ে বাজারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। গত সপ্তাহে এ গুজবের প্রভাবে টানা দরপতন হয় শেয়ারবাজারে। সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ডিএসইএক্স সূচক ৭৫ পয়েন্ট কমে যায়, যদিও সোমবার সূচকটি ৬৭ পয়েন্ট পুনরুদ্ধার করে, যা বাজারে আস্থার ফিরে আসার ইঙ্গিত দেয়। সোমবার (২০ অক্টোবর) বিএসইসি পরিচালক ও মুখপাত্র আবুল কালাম বলেন, নতুন বিধিমালার খসড়া প্রণয়নের সময় শেয়ারবাজারের সব অংশীজনের মতামত বিবেচনা করা হয়েছে। এখন এটি চূড়ান্তকরণের পর্যায়ে রয়েছে। তিনি আশ্বস্ত করে বলেন, “বিধিমালা অনুমোদিত…

Read More

টানা আন্দোলনের মুখে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাতা মূল বেতনের ১৫ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। তবে এই সুবিধা দুই ধাপে কার্যকর হবে বলে জানানো হয়েছে। আজ মঙ্গলবার (২১ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপসচিব মোসা. শরীফুন্নেসা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারের বিদ্যমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা নিম্নোক্ত শর্তাদি পরিপালন সাপেক্ষে ১ নভেম্বর ২০২৫ তারিখ হতে মূল বেতনের ৭.৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) এবং ১ জুলাই ২০২৬ তারিখ হতে উক্ত ৭.৫ শতাংশের অতিরিক্ত আরও ৭.৫ শতাংশ অর্থাৎ মূল বেতনের সর্বমোট ১৫ শতাংশ হারে…

Read More

ইংল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলো এখন থেকে নির্দিষ্ট মানদণ্ড পূরণ করতে পারলেই টিউশন ফি বাড়াতে পারবে বলে ঘোষণা দিয়েছে দেশটির সরকার। সোমবার (২০ অক্টোবর) সংসদে এক বিবৃতিতে শিক্ষামন্ত্রী ব্রিজেট ফিলিপসন জানান, আগামী সেপ্টেম্বর থেকে শুরু হওয়া নতুন শিক্ষাবর্ষসহ পরবর্তী দুই বছর পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলোর টিউশন ফি মুদ্রাস্ফীতির হারে বাড়ানো হবে। তবে এই সুযোগ শুধুমাত্র সেইসব প্রতিষ্ঠান পাবে, যারা ‘কঠোর মানদণ্ড’ পূরণ করবে-যার মধ্যে থাকবে উচ্চমানের পাঠদান, শিক্ষার্থীদের সার্বিক সহায়তা এবং উন্নত ফলাফল নিশ্চিত করা। সরকারের প্রকাশিত নতুন ‘পোস্ট-১৬ শিক্ষা ও দক্ষতা শ্বেতপত্রে’ বলা হয়েছে, ভবিষ্যতে প্রতি বছর টিউশন ফি স্বয়ংক্রিয়ভাবে সমন্বয় করা হবে। তবে এটি বিশ্ববিদ্যালয়গুলোর গুণগত মান ও পারফরম্যান্সের ওপর নির্ভর করবে। শিক্ষামন্ত্রী…

Read More

হেফাজতে ইসলামের ২০১৩ সালের শাপলা চত্বর সমাবেশ ঘিরে কোনো গণহত্যা হয়নি বলে দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রনিযুক্ত (স্টেট ডিফেন্স) আইনজীবী মো. আমির হোসেন। তাঁর মতে, গণহত্যা হয়ে থাকলেও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা জানতেন না। সোমবার (২০ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপনকালে এসব মন্তব্য করেন তিনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেলে এ যুক্তিতর্ক উপস্থাপন হয়। যুক্তিতর্কে আইনজীবী আমির হোসেন বলেন, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা ব্যাপক তাণ্ডব চালায়। সরকারি সম্পদ ও যানবাহন পুড়িয়ে দেয়, এমনকি…

Read More

বাংলাদেশে নির্বাচিত সরকার গঠনের আগ পর্যন্ত ঋণের ষষ্ঠ কিস্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সম্প্রতি ওয়াশিংটনে আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সভার ফাঁকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে বৈঠকে সংস্থাটি এ সিদ্ধান্তের কথা জানায়। প্রায় ৮০ কোটি ডলারের সমপরিমাণ এই কিস্তি ডিসেম্বরের মধ্যে ছাড় হওয়ার কথা ছিল। তবে আইএমএফ জানিয়েছে, নতুন সরকারের নীতিগত অবস্থান ও চলমান সংস্কার কার্যক্রমের ধারাবাহিকতা নিশ্চিত না হওয়া পর্যন্ত অর্থ ছাড় সম্ভব নয়। গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, “আইএমএফের নীতিসহায়তা গুরুত্বপূর্ণ হলেও আমাদের রিজার্ভ পরিস্থিতি ভালো, ডলার বাজার স্থিতিশীল রয়েছে। তাদের অর্থ ছাড়া দেশ চলবে।” অর্থনৈতিক উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ…

Read More

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা বাড়ি ভাতা ২০ শতাংশ বৃদ্ধির দাবিতে আমরণ অনশন শুরু করেছেন। একই সঙ্গে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি. আর. আবরারকে দুই দিনের আলটিমেটাম দিয়েছেন তারা। আজ মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর ১২টায় মুখে কালো কাপড় বেঁধে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগ পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। এদিকে চলমান এই কর্মসূচিতে এরইমধ্যে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সভাপতি এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসাইন আজিজীসহ ৬ শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার এক সংবাদ সম্মেলনে এমপিওভুক্ত ও শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজীজি জানান, আমরা ২২ অক্টোবর পর্যন্ত অপেক্ষা করব। দাবি না মানলে সারা দেশের…

Read More

ঢাকাই চলচ্চিত্রের প্রয়াত জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহের রহস্যজনক মৃত্যুর ২৯ বছর পর আদালতের নির্দেশে হত্যা মামলা দায়ের করা হয়েছে। সালমান শাহের স্ত্রী সামিরা হকসহ মোট ১১ জনকে আসামি করে সোমবার (২০ অক্টোবর) দিবাগত রাতে রাজধানীর রমনা থানায় মামলাটি রুজু করা হয়। অভিনেতা সালমান শাহর মৃত্যুর ঘটনায় পুনঃতদন্তের নির্দেশ দেওয়ার পরদিনই তার মামা আলমগীর কুমকুম (শাহরিয়ার চৌধুরী ইমন ওরফে সালমান শাহের মামা) বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে প্রধান আসামি সামিরা হক ছাড়াও ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি এবং চলচ্চিত্রের খলনায়ক ডন-সহ মোট ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে। এর…

Read More

জুলাই অভ্যুত্থান চলাকালে এবং বিগত ১৫ বছরে সংঘটিত গুরুতর নিপীড়নের জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহি নিশ্চিতসহ বেশ কিছু বিষয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে চিঠি লিখেছে ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। রোববার (১৯ অক্টোবর) যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) ওয়েবসাইটে ওই চিঠি প্রকাশ করা হয়েছে। চিঠিটি দিয়েছে এইচআরডব্লিউ, বিশ্বজুড়ে সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করা নিউইয়র্কভিত্তিক সংস্থা কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে), বিশ্বজুড়ে নাগরিক সমাজের অধিকার রক্ষায় কাজ করা দক্ষিণ আফ্রিকাভিত্তিক সংস্থা সিভিকাস, রোহিঙ্গাদের অধিকার নিয়ে বিশেষভাবে কাজ করা মানবাধিকার সংগঠন থাইল্যান্ডভিত্তিক ফোরটিফাই রাইটস, যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস ও টেক গ্লোবাল ইনস্টিটিউট। চিঠিটি পাঠকদের জন্য হুবহু তুলে…

Read More

যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২৫ উদ্‌যাপন উপলক্ষে সরকার বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। সম্প্রতি ঢাকায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আন্তমন্ত্রণালয় সভায় এসব কর্মসূচি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশ বা প্রচারসহ সংবাদপত্রসমূহে বিশেষ নিবন্ধ, সাহিত্য সাময়িকী ও ক্রোড়পত্র প্রকাশ করা হবে। এদিন সূর্যোদয়ের পরপরই দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ দূতাবাস ও মিশনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, বিটিভি, বাংলাদেশ বেতার ও বিভিন্ন বেসরকারি বেতার বা টিভি চ্যানেলে সঠিক মাপ ও রংসহ জাতীয় পতাকা উত্তোলনের বিধি-বিধান জনসাধারণের জন্য প্রচারের ব্যবস্থা করবে। গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি…

Read More