Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, June 17
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » সালমান শাহেরমৃত্যু: ২৯ বছর পর স্ত্রী সামিরাসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা
    আইন ও বিচার

    সালমান শাহেরমৃত্যু: ২৯ বছর পর স্ত্রী সামিরাসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা

    By ম্যাংগো টিভিঅক্টোবর ২১, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ঢাকাই চলচ্চিত্রের প্রয়াত জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহের রহস্যজনক
    মৃত্যুর ২৯ বছর পর আদালতের নির্দেশে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
    সালমান শাহের স্ত্রী সামিরা হকসহ মোট ১১ জনকে আসামি করে সোমবার (২০
    অক্টোবর) দিবাগত রাতে রাজধানীর রমনা থানায় মামলাটি রুজু করা হয়।

    অভিনেতা সালমান শাহর মৃত্যুর ঘটনায় পুনঃতদন্তের নির্দেশ দেওয়ার পরদিনই
    তার মামা আলমগীর কুমকুম (শাহরিয়ার চৌধুরী ইমন ওরফে সালমান শাহের মামা)
    বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন।

    মামলার এজাহারে প্রধান আসামি সামিরা হক ছাড়াও ব্যবসায়ী আজিজ মোহাম্মদ
    ভাই, লতিফা হক লুসি এবং চলচ্চিত্রের খলনায়ক ডন-সহ মোট ১১ জনের নাম
    উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও কয়েকজনকে অভিযুক্ত করা
    হয়েছে।

    এর আগে, ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক
    সালমান শাহের মা নীলা চৌধুরীর রিভিশন আবেদন মঞ্জুর করে মামলাটি পুনরায়
    তদন্তের নির্দেশ দেন। অপমৃত্যুর মামলাটিকে হত্যা মামলা হিসেবে গ্রহণ
    করারও নির্দেশ দেন আদালত।

    চূড়ান্ত শুনানিতে আদালতের কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা
    হয়। যেমন: সালমান শাহর মরদেহে বুকের বাম পাশে কালো দাগ ছিল। মরদেহ থেকে
    মল ও বীর্যও বের হয়েছিল। ঘরে সিরিঞ্জ এবং অভিনেতার স্ত্রীর ব্যাগে
    ক্লোরোফরম ওষুধ পাওয়া যায়।

    স্বজনদের অভিযোগ, পোস্টমর্টেম রিপোর্টে আত্মহত্যার কথা উল্লেখ থাকলেও
    সিবিআইয়ের তদন্তে দেওয়া তথ্যে বড়সড় গড়মিল রয়েছে।

    এই অভিযোগগুলো আমলে নিয়ে আদালত রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি)
    পুনরায় তদন্ত করে দ্রুত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

    ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে মারা যান সালমান শাহ। তার
    সাবেক স্ত্রী সামিরা হক এটিকে ‘আত্মহত্যা’ বলে দাবি করলেও, অভিনেতার
    পরিবার শুরু থেকেই এটিকে ‘সুপরিকল্পিত হত্যাকাণ্ড’ বলে অভিযোগ করে আসছিল
    এবং আদালতে আইনি লড়াই চালিয়ে যাচ্ছিল।

    প্রসঙ্গত, সালমান শাহের প্রকৃত নাম ছিল শাহরিয়ার চৌধুরী ইমন। মাত্র
    সাড়ে তিন বছরের অভিনয় জীবনে তিনি বাংলা চলচ্চিত্রে ‘কেয়ামত থেকে
    কেয়ামত’, ‘দেন মোহর’, ‘বিক্ষোভ’, ‘আনন্দ অশ্রু’, ‘স্বপ্নের পৃথিবী’,
    ‘স্বপ্নের ঠিকানা’ এবং ‘এই ঘর এই সংসার’ সহ মোট ২৭টি দুর্দান্ত সিনেমা
    উপহার দিয়ে দর্শকদের মন জয় করেছিলেন।

    ম্যাংগোটিভি/আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleপ্রধান উপদেষ্টাকে ৬ আন্তর্জাতিক সংগঠনের চিঠি
    Next Article আজ শাহবাগে অবস্থান, আমরণ অনশনে, অসুস্থ হচ্ছেন শিক্ষকরা

    Related Posts

    কলকাতায় হেনস্তার গুঞ্জন উড়িয়ে দিলেন মোশাররফ করিম

    জুন ১৬, ২০২৬

    ডেঙ্গু প্রতিরোধে জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি মির্জা ফখরুল

    জুন ১৫, ২০২৬

    অনলাইন মার্কেটপ্লেসে সরাসরি রপ্তানির সুযোগ, বৈদেশিক মুদ্রা বিধি শিথিল করল বাংলাদেশ ব্যাংক

    জুন ১৫, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬