Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: ম্যাংগো টিভি
বিএনপি তত্ত্বাবধায়ক সরকার নয়, বর্তমান অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষ ভূমিকা চেয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। বুধবার (২২ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, আমি বিএনপির সঙ্গে আলোচনায় যেটা বুঝেছি, ওনারা তত্ত্বাবধায়ক সরকার চাননি। বরং বলেছেন, অন্তর্বর্তী সরকার যেন তত্ত্বাবধায়ক সরকারের মতো নিরপেক্ষ ভূমিকা পালন করে। তারা আমাদের কাছ থেকে নিরপেক্ষতার নিশ্চয়তা চেয়েছেন। আমরা বলেছি, আমরা ইতিমধ্যেই নিরপেক্ষভাবে কাজ করছি। আইন উপদেষ্টা আরও বলেন, প্রধান উপদেষ্টা নিজে আশ্বাস দিয়েছেন যে জনপ্রশাসন বা অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বড় ধরনের বদলি হলে তিনি তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন। নিরপেক্ষতা নিশ্চিত করতেই এই…
আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সম্পূর্ণ নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তিনি বলেছেন, কোনো চাপের কাছে নতি স্বীকার না করে আইন অনুযায়ী সিদ্ধান্তে অটল থাকতে হবে। বুধবার (২২ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন সিইসি। w তিনি বলেন, আমরা আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল নই। অথচ, যে জাতি যত বেশি আইন মানে, সে জাতি ততটাই সভ্য। আমাদের ‘রুল অব ল’ প্রতিষ্ঠা করতে হবে-যেখানে কোনো ব্যক্তি নয়, আইনই হবে সর্বোচ্চ। সিইসি নাসির উদ্দীন আরও বলেন, নির্বাচনকালীন যেকোনো কাজ ন্যায়সংগত, আইনসম্মত ও নিরপেক্ষভাবে…
আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আদালতে আত্মসমর্পণ করেছেন ১৫ সেনা কর্মকর্তা-এমন দাবি করেছেন আসামিপক্ষের আইনজীবী ব্যারিস্টার এম সারোয়ার হোসেন। বুধবার (২২ অক্টোবর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এসব কর্মকর্তাকে কারাগারে পাঠানোর আদেশের পর তিনি সাংবাদিকদের বলেন, টেকনিক্যালি প্রসিকিউশন বলেছে গ্রেপ্তার, তবে আমরা বলি আত্মসমর্পণ। কারণ তারা আজ সকালে স্বেচ্ছায় এখানে এসেছেন। পুলিশ তাদের গ্রেপ্তার করেনি। প্রশাসনিক সুবিধা ও নিরাপত্তার কারণে একই গাড়িতে করে ট্রাইব্যুনালে আনা হয়েছে। তিনি আরও বলেন, গত ৮ অক্টোবর তিনটি মামলায় ট্রাইব্যুনাল থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। এরপর সেনা সদর তাদের হেফাজতে নেয়। আজ ওই তিন মামলার নির্ধারিত তারিখে আইনের প্রতি শ্রদ্ধা রেখে তারা আদালতে আত্মসমর্পণ করেছেন। ব্যারিস্টার…
আট দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। এর অংশ হিসেবে আগামী শুক্রবার (২৪ অক্টোবর) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ ও গণমিছিল করবে দলটি। মঙ্গলবার (২১ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, গণঅভ্যুত্থানের গণআকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করাসহ আট দফা দাবিতে আমরা শুক্রবারের ঢাকা সমাবেশ ও গণমিছিলের আয়োজন করেছি। কেন্দ্রীয় শহীদ মিনারে দুপুর আড়াইটায় সমাবেশ শুরু হবে। সাইফুল হক জানান, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, বাজার সিন্ডিকেটের দৌরাত্ম বন্ধ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের উপযোগী করে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী…
মানবতাবিরোধী অপরাধে গ্রেফতার ১৫ সেনা কর্মকর্তাকে কোন কারাগারে রাখা হবে-সেই সিদ্ধান্ত নেবে সরকার বা কারা কর্তৃপক্ষ, জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মুহাম্মদ তাজুল ইসলাম। বুধবার (২২ অক্টোবর) সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আদালত শুধু তাদের কাস্টডিতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। কাস্টডি মানে তারা এখন কারা কর্তৃপক্ষের অধীনে। কোন জেলে বা সাবজেলে রাখা হবে, ঢাকায় থাকবে না চট্টগ্রামে পাঠানো হবে— সেটা সম্পূর্ণ সরকারের বা কারা অধিদপ্তরের সিদ্ধান্ত। তিনি আরও বলেন, আদালতের কাজ হচ্ছে অভিযুক্তদের কাস্টডিতে পাঠিয়ে দেওয়া। কাস্টডি রক্ষণাবেক্ষণের দায়িত্ব রাষ্ট্রের— বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা কারা অধিদপ্তরের। কারা কর্তৃপক্ষই ঠিক করবে তারা কোথায় থাকবেন এবং কীভাবে আদালতে হাজির হবেন।…
পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় একটি জ্বালানিবাহী ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছেন। বুধবার (২২ অক্টোবর) টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে জানানো হয়, নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলের এজ্জা গ্রামের কাচা-আগাই সড়কে ট্যাঙ্কারটি উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, জ্বালানি বোঝাই ট্যাঙ্কারটি সড়কের ক্ষতিগ্রস্ত অংশে উল্টে যাওয়ার পর তেল ছড়িয়ে পড়ে। এরপর আশপাশের বহু মানুষ তেল সংগ্রহ করতে এগিয়ে আসলে কিছু সময়ের মধ্যেই ট্যাঙ্কারটিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই বহু লোক প্রাণ হারান। নাইজার রাজ্যের পেট্রোলিয়াম ট্যাঙ্কার ড্রাইভার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ফারুক মোহাম্মদ কাও জানান, নিহতদের বেশিরভাগই ছিলেন ট্যাঙ্কার থেকে তেল সংগ্রহ করতে আসা স্থানীয়…
চ্যাম্পিয়ন্স লিগের মঙ্গলবার রাতটা ছিল বার্সেলোনার জন্য একেবারে স্মরণীয়। ফেরমিন লোপেজের ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক আর মার্কাস রাশফোর্ডের জোড়া গোলে গ্রিক চ্যাম্পিয়ন অলিম্পিয়াকোসকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে কাতালানরা। প্রথমার্ধেই বার্সা ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। ফেরমিন লোপেজের নিখুঁত দুটি ফিনিশে ২-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। দ্বিতীয় গোলটি আসে মাত্র ১৭ বছর বয়সে চ্যাম্পিয়ন্স লিগে অভিষেক করা তরুণ ড্রো ফার্নান্দেজের দুর্দান্ত থ্রু বল থেকে। তবে দ্বিতীয়ার্ধে খেলার মোড় ঘুরে যায়। ম্যাচের ৫৭তম মিনিটে অলিম্পিয়াকোসের সান্তিয়াগো হেজে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনে নেমে আসে দলটি। রিপ্লেতে দেখা যায়, তিনি আসলে মার্ক কাসাদোর গায়ে স্পর্শই করেননি, যা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। এর…
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এক শিক্ষার্থীর বিরুদ্ধে ধর্ষণ ও নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার (২২ অক্টোবর) মধ্যরাত থেকে বুয়েট ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রেডডিটে ‘বুয়েট ইইই-২১’ পরিচয়ে ব্যবহৃত একটি অ্যাকাউন্ট থেকে এক নারী সহপাঠীকে ধর্ষণ এবং বোরকা, হিজাব ও নারীদের সম্পর্কে অশালীন মন্তব্য করার স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এরপর শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল ও গ্রেপ্তারের দাবিতে বুয়েটের ছাত্রকল্যাণ পরিদপ্তর (ডিএসডব্লিউ) ভবনের সামনে বিক্ষোভ শুরু করেন। অভিযুক্ত শিক্ষার্থী শ্রীশান্ত রায়, তিনি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২১ ব্যাচের ছাত্র ও আহসানউল্লাহ হলের আবাসিক শিক্ষার্থী। বিক্ষোভরত শিক্ষার্থীরা বলেন, রেডডিটে শ্রীশান্ত রায় নিজেকে বুয়েট ইইই-২১ ব্যাচের…
গুমের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের পৃথক তিনটি মামলায় সাবেক ও বর্তমান ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার এর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। ট্রাইব্যুনালের আদেশে যাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে, তাদের মধ্যে ১৪ জন কর্মরত আছেন এবং একজন অবসরকালীন ছুটিতে রয়েছেন। আদেশ অনুযায়ী, কারাগারে পাঠানো সেনা কর্মকর্তারা হলেন-র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার,…
আওয়ামী লীগের শাসনামলে টিএফআই-জেআইসি সেলে গুম-খুন এবং জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের পৃথক মামলায় পলাতক আসামিদের হাজিরের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার এর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী। ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ একাধিক উচ্চপদস্থ সাবেক কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিত্ব পলাতক আছেন। তাদের আদালতে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে গুমের…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম