Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    এক বছরে বড় ধস ব্যাংক খাতে: নিট লোকসান ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা

    জুন ১৮, ২০২৬

    ইকরার মৃত্যু মামলা: আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী

    জুন ১৮, ২০২৬

    শিক্ষাকে আনন্দময় ও কর্মমুখী করতে ব্যাপক কর্মসূচি সরকারের

    জুন ১৮, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ৮ দফা দাবিতে এবার মাঠে নামছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
    রাজনীতি

    ৮ দফা দাবিতে এবার মাঠে নামছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

    By ম্যাংগো টিভিঅক্টোবর ২২, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আট দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। এর অংশ হিসেবে আগামী শুক্রবার (২৪ অক্টোবর) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ ও গণমিছিল করবে দলটি।

    মঙ্গলবার (২১ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

    তিনি বলেন, গণঅভ্যুত্থানের গণআকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করাসহ আট দফা দাবিতে আমরা শুক্রবারের ঢাকা সমাবেশ ও গণমিছিলের আয়োজন করেছি। কেন্দ্রীয় শহীদ মিনারে দুপুর আড়াইটায় সমাবেশ শুরু হবে।

    সাইফুল হক জানান, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, বাজার সিন্ডিকেটের দৌরাত্ম বন্ধ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের উপযোগী করে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী পুনর্গঠন, সরকার ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিশ্চিত করা, সন্ত্রাস-চাঁদাবাজি-দখলবাজি বন্ধ এবং দেশের বন্দর ব্যবস্থাপনা বিদেশিদের হাতে তুলে দেওয়ার তৎপরতা বন্ধের দাবিতেই এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

    তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর প্রতিহিংসাপরায়ণ মনোভাব, সরকারের অকার্যকারিতা এবং আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বহীনতার কারণে আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন নিয়ে এখনও সংশয় রয়ে গেছে।

    সম্প্রতি ঘটে যাওয়া একাধিক অগ্নিকাণ্ডের বিষয়ে তিনি বলেন, মিরপুরের কেমিকেল গোডাউন, চট্টগ্রামের ইপিজেড ও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তা নিছক দুর্ঘটনা মনে হয় না। এসব ঘটনায় নাশকতার সম্ভাবনা আছে কি না, তা খতিয়ে দেখা জরুরি।

    সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে সাইফুল হক বলেন, সরকার নিরপেক্ষতার পরীক্ষায় পাস করতে পারেনি। তবে ফেল করারও সুযোগ নেই। নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য সরকারের দৃঢ় রাজনৈতিক সদিচ্ছাই এখন সবচেয়ে প্রয়োজন।

    এ সময় তিনি অবিলম্বে সরকারের মধ্যে থাকা ‘সরকারগুলো’ ভেঙে দেওয়ার দাবি জানান।

    নির্বাচন কমিশনের ভূমিকা প্রসঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, ভেঙে পড়া নির্বাচন ব্যবস্থার প্রতি জনগণের আস্থা পুনর্গঠন করা এবং সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নিরপেক্ষভাবে কাজ করা কমিশনের প্রধান দায়িত্ব।

    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান। উপস্থিত ছিলেন রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, কেন্দ্রীয় কমিটির সদস্য সিকদার হারুন মাহমুদ, কেন্দ্রীয় সংগঠক বাবর চৌধুরী ও যুবরান আলী জুয়েলসহ অন্যান্য নেতারা।

    ম্যাংগোটিভি/আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Article‘গ্রেপ্তার সেনা কর্মকর্তাদের কোন জেলে রাখা হবে, সিদ্ধান্ত সরকারের’
    Next Article প্রসিকিউশন বলেছে গ্রেপ্তার, আমরা বলি আত্মসমর্পণ: আসামিপক্ষের আইনজীবী

    Related Posts

    ‘বগলদাবা’ বিরোধী দল হবে না জামায়াত: শফিকুর রহমান

    জুন ১৬, ২০২৬

    ডেঙ্গু প্রতিরোধে জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি মির্জা ফখরুল

    জুন ১৫, ২০২৬

    অনলাইন মার্কেটপ্লেসে সরাসরি রপ্তানির সুযোগ, বৈদেশিক মুদ্রা বিধি শিথিল করল বাংলাদেশ ব্যাংক

    জুন ১৫, ২০২৬
    Demo
    আরও দেখুন

    এক বছরে বড় ধস ব্যাংক খাতে: নিট লোকসান ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা

    ইকরার মৃত্যু মামলা: আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী

    শিক্ষাকে আনন্দময় ও কর্মমুখী করতে ব্যাপক কর্মসূচি সরকারের

    ট্রাম্পের পর এবার ইরানের প্রেসিডেন্টের স্বাক্ষর, যুদ্ধ থামানোর পথে নতুন চুক্তি

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬