Author: ম্যাংগো টিভি

জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ে আইনি নিশ্চয়তা পেলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) স্বাক্ষর করবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাংবিধানিক আদেশ প্রয়োজন, কারণ প্রেসিডেন্টের এর অধিকার নেই। বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন এনসিপি আহ্বায়ক। নাহিদ ইসলাম বলেন, আমরা শুধুমাত্র কাগুজে সনদে বিশ্বাসী নই। সনদ বাস্তবায়নের আইনি নিশ্চয়তা দরকার। প্রধান উপদেষ্টা সাংবিধানিক আদেশ জারি করলে তবেই এনসিপি স্বাক্ষর করবে। কারণ জুলাই গণঅভ্যুত্থানে জনগণের সার্বভৌম ক্ষমতার একমাত্র বৈধতা প্রধান উপদেষ্টার কাছেই রয়েছে, প্রেসিডেন্টের নয়। তিনি আরও বলেন,…

Read More

টাকার বিপরীতে আবারও বেড়েছে মার্কিন ডলারের দাম। সরকারি ও বেসরকারি ব্যাংকগুলোতে আজ বুধবার (২২ অক্টোবর) এক ডলারের বিক্রয়মূল্য ছিল ১২২ টাকা ৬০ পয়সা থেকে ১২২ টাকা ৭৫ পয়সা—যা গত সপ্তাহের সর্বোচ্চ ১২২ টাকা ৩০ পয়সার চেয়ে বেশি। ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশ ব্যাংক তুলনামূলক বেশি দামে ডলার কেনা, আমদানি এলসি খোলার পরিমাণ বেড়ে যাওয়া এবং বৈদেশিক মুদ্রার সংকটের মতো একাধিক কারণে ডলারের দাম বাড়ছে। আজ সোনালী ব্যাংকে এক ডলারের বিক্রয়মূল্য ছিল ১২২ টাকা ৬০ পয়সা, ক্রয়মূল্য ১২১ টাকা ৬০ পয়সা। অন্যদিকে, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে বিক্রয়মূল্য ছিল ১২২ টাকা ৭৫ পয়সা এবং ক্রয়মূল্য ১২১ টাকা ৭৫ পয়সা। এ ছাড়া অন্যান্য ব্যাংকেও বিক্রয়…

Read More

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর নতুন ওয়েব ব্রাউজার উন্মোচন করেছে ওপেনএআই। ‘চ্যাটজিপিটি অ্যাটলাস’ নামের এই ব্রাউজারটি জনপ্রিয় গুগল ক্রোম ও অন্যান্য ব্রাউজারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান জানিয়েছেন, এই ব্রাউজারটি সম্পূর্ণভাবে চ্যাটজিপিটিকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) প্রথম ধাপে ম্যাক কম্পিউটারের ব্যবহারকারীদের জন্য এটি চালু করা হয়। এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো-এতে প্রচলিত ঠিকানাবার নেই। ব্যবহারকারীরা সরাসরি প্রশ্ন করেই তথ্য জানতে পারবেন। এছাড়া এতে থাকবে অর্থপ্রদত্ত ‘সহকারী মোড’, যার মাধ্যমে এআই স্বয়ংক্রিয়ভাবে অনুসন্ধান চালিয়ে দ্রুত প্রাসঙ্গিক তথ্য হাজির করবে। তবে এই সুবিধা শুধুমাত্র প্রিমিয়াম ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত থাকবে।…

Read More

বাংলাদেশী টেকপ্রেমীদের অভিজ্ঞতায় নতুনত্ব যোগ করতে দেশের বাজারে শাওমি রেডমি প্যাড ২ নিয়ে এলো গ্লোবাল টেক জায়ান্ট শাওমি। ক্রিস্টাল ক্লিয়ার ডিসপ্লে ছাড়াও আকর্ষণীয় ডিজাইনের প্যাডটির অন্যতম আকর্ষণ এর লং লাস্টিং ব্যাটারি ও ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড সিস্টেম। গান শোনা, সিনেমা দেখা ছাড়াও শিক্ষার্থীদের পড়াশোনা ও দক্ষতার সাথে অফিশিয়াল কাজ সারতে দারুণ কার্যকরী এ ডিভাইসটি টেকপ্রেমীদের নজর কাড়ছে খুব সহজেই। প্যাডটির ১১ ইঞ্চি সাইজের ২৫০০ রেজ্যুলেশনের ক্রিস্টাল ক্লিয়ার ডিসপ্লেটিতে রয়েছে ৯০ হার্জ রিফ্রেশ রেট। ফলে বিনোদনপ্রেমী শাওমি ফ্যানরা স্মুদ অভিজ্ঞতায় বিভিন্ন ভিডিও কনটেন্ট বানানো, ভিডিও দেখার পাশাপাশি অনায়াসে মজার সব গেম উপভোগ করতে পারবেন। চোখের সুরক্ষার জন্য ন্যাচারাল আলোর সাথে সামঞ্জস্য রেখে…

Read More

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বেসরকারি খাতের চাকরিজীবীদের বেতন কাঠামো নিয়েও এবার প্রস্তাবনা যাচ্ছে বেতন কমিশনে। অন্তর্বর্তী সরকার গঠিত নতুন জাতীয় বেতন কমিশনের পে স্কেলে এ প্রস্তাবনা পাঠানো হবে বলে জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের মহাসচিব মো. আলমগীর। তিনি জানান, এফবিসিসিআই এখন পে কমিশনের জন্য প্রস্তাব প্রস্তুত করছে, যা খুব অল্প সময়ের মধ্যেই জমা দেওয়া হবে। সার্বিকভাবে সর্বনিম্ন বেতন ২৫ থেকে ৩০ হাজার টাকার মধ্যে হওয়া উচিত। এফবিসিসিআই মহাসচিব বলেন, প্রাইভেট সেক্টর সবসময় কম খরচে বেশি উৎপাদন চায়। তবে এখন অনেক সেক্টরে নির্দিষ্ট কাঠামো তৈরি হচ্ছে। একজন কর্মীর পরিবারের চার সদস্যের জন্য ন্যূনতম জীবনধারণের মতো আয় নিশ্চিত করা মানবিক দায়িত্ব, বিলাসী জীবনযাপনের…

Read More

পটুয়াখালীর দুমকীতে জুলাই আন্দোলনের শহীদ বাবার কবর জিয়ারত শেষে ফেরার পথে কলেজছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় তিন কিশোর আসামির সাজা দিয়েছেন আদালত। এর মধ্যে দুই কিশোরকে ১৩ বছর এবং একজনকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নীলুফার শিরিন এই রায় ঘোষণা করেন। এ সময় তিন আসামিই আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্তরা হলেন-সাকিব মুন্সি, সিফাত মুন্সি ও ইমরান মুন্সি। ধর্ষণ মামলায় তিনজনকেই ১০ বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া পর্নোগ্রাফি আইনে সাকিব ও সিফাতকে আরও তিন বছর করে বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন আদালত। এদিকে রায় ঘোষণার…

Read More

বর্তমান প্রশাসনে যদি দলীয় লোকজন থেকে যায়, তাহলে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। বুধবার (২২ অক্টোবর) নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, দেশের সর্বক্ষেত্রে চরমভাবে দলীয়করণ হয়েছে। প্রশাসনের উচ্চপর্যায়ের অনেক কর্মকর্তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। বর্তমান প্রশাসনে যারা দলীয়ভাবে নিয়োগ পেয়েছেন, তাদের সরিয়ে দিতে হবে—নইলে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীর সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, শেখ হাসিনা হয়তো ভেবেছিলেন তাদের জমিদারি চিরস্থায়ী; কিন্তু ৫ আগস্টের পর অনেকের মানসিকতা বদলাতে শুরু করেছে। তিনি আরও বলেন, জুলাই…

Read More

আসন্ন ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবের আবহে সম্পন্ন করতে সরকার সব ধরনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বুধবার (২২ অক্টোবর) আগারগাঁওয়ে তার কার্যালয়ে নবনিযুক্ত জার্মান রাষ্ট্রদূত রুডিগার লটজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন। বৈঠকে প্রধান উপদেষ্টা নবনিযুক্ত রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশে তার দায়িত্বকাল দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করবে বলে আমি বিশ্বাস করি। আলোচনায় রাষ্ট্রদূত অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন প্রকাশ করেন এবং ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চান। তিনি বলেন, বাংলাদেশের জনগণ এখন গণতান্ত্রিক প্রক্রিয়ায় আরও বেশি অংশ নিচ্ছে, যা অত্যন্ত ইতিবাচক একটি দিক। জার্মান রাষ্ট্রদূত সরকারের…

Read More

জুলাই মাসের গণ-অভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে রায়ের দিন আগামীকাল বৃহস্পতিবার(২৩ অক্টোবর) নির্ধারিত হতে পারে। বুধবার (২২ অক্টোবর) বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চত্বরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রসিকিউটর মিজানুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, আজ পলাতক দুই আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা এবং রাজসাক্ষী আসামি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের পক্ষে ডিফেন্স আইনজীবী যুক্তি উপস্থাপন শেষ করেছেন। প্রসিকিউশনও আংশিক জবাব দিয়েছে। আগামীকাল চিফ প্রসিকিউটর ও অ্যাটর্নি জেনারেল সমাপনী বক্তব্য রাখবেন, এরপর রায়ের তারিখ ঘোষণা করা হবে। বিকেল সোয়া তিনটার দিকে…

Read More

নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, তত্ত্বাবধায়কসরকার তৈরির মতো একটি আবহ তৈরি হচ্ছে। তবে কর্মকর্তাদের ভয় না পেয়ে দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। বুধবার (২২ অক্টোবর) আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই)নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেওয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) উদ্দেশে তিনি এসব কথা বলেন। ইসি আনোয়ারুল বলেন, দুইটা কেয়ারটেকার সরকারের সময় সবচেয়ে বেশি ক্ষমতার স্বাধীনতা পেয়েছি। (পত্রিকার খবরে) এখন তত্ত্বাবধায়ক সরকার তৈরির আবহদেখছি। আপনাদের ভয় নেই, সব ব্যাকিং দেওয়া হবে। তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাংলাদেশের ইতিহাসে ‘সবচেয়ে কনসিকোয়েনশিয়াল’ (সবচেয়ে গুরুত্বপূর্ণ) নির্বাচন হিসেবে উল্লেখ করেন। ইউএনওদের উদ্দেশে তিনি বলেন, কারও পক্ষে কাজ করা যাবে না।…

Read More