Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ৩১ বছরের সংসার, বিবাহবার্ষিকীতে মৌসুমীর উদ্দেশে যা লিখলেন ওমর সানী

    আগস্ট ২, ২০২৬

    ভাঙচুরের দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন

    আগস্ট ২, ২০২৬

    তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী

    আগস্ট ২, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Monday, August 3
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » জুলাই শহীদের কন্যাকে ধর্ষণ: দুই আসামির ১৩ বছর, একজনের ১০ বছরের কারাদণ্ড
    অন্যান্য

    জুলাই শহীদের কন্যাকে ধর্ষণ: দুই আসামির ১৩ বছর, একজনের ১০ বছরের কারাদণ্ড

    By নিজস্ব প্রতিবেদকঅক্টোবর ২২, ২০২৫2 Mins Read
    সংগৃহীত ছবি
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    পটুয়াখালীর দুমকীতে জুলাই আন্দোলনের শহীদ বাবার কবর জিয়ারত শেষে ফেরার পথে কলেজছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় তিন কিশোর আসামির সাজা দিয়েছেন আদালত। এর মধ্যে দুই কিশোরকে ১৩ বছর এবং একজনকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

    বুধবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নীলুফার শিরিন এই রায় ঘোষণা করেন। এ সময় তিন আসামিই আদালতে উপস্থিত ছিলেন।

    দণ্ডপ্রাপ্তরা হলেন-সাকিব মুন্সি, সিফাত মুন্সি ও ইমরান মুন্সি। ধর্ষণ মামলায় তিনজনকেই ১০ বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া পর্নোগ্রাফি আইনে সাকিব ও সিফাতকে আরও তিন বছর করে বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন আদালত।

    এদিকে রায় ঘোষণার পর ভুক্তভোগীর পরিবার অসন্তোষ প্রকাশ করে জানায়, তাদের প্রত্যাশা ছিল আসামিদের ফাঁসি বা যাবজ্জীবন কারাদণ্ড হবে।

    আদালত সূত্রে জানা যায়, আসামিদের বিচার হয়েছে শিশু আইনে। সে কারণে সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ডের বিধান অনুসারে দণ্ড প্রদান করা হয়েছে।

    উল্লেখ্য, গত ১৮ মার্চ সন্ধ্যায় দুমকী উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নে শহীদ বাবার কবর জিয়ারত শেষে নানাবাড়ি ফেরার পথে ওই কলেজছাত্রীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে তিন কিশোর। পরদিন তিনি দুমকী থানায় মামলা করেন। পুলিশ পরে তিন আসামিকেই গ্রেপ্তার করে এবং ডিএনএ পরীক্ষায় ঘটনার সত্যতা পাওয়া যায়। তবে ২৬ এপ্রিল ঢাকার শেখেরটেক এলাকার ভাড়া বাসা থেকে ওই কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে তাকে বাবার কবরের পাশে দাফন করা হয়।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleপ্রশাসনে দলীয় লোকজন থেকে গেলে সুষ্ঠু নির্বাচন অসম্ভব: রিজভী
    Next Article বেসরকারি চাকরিজীবীদের বেতন নিয়েও প্রস্তাবনা যাচ্ছে কমিশনে

    Related Posts

    ‘পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়, হতে হবে জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর’

    আগস্ট ২, ২০২৬

    বগুড়ায় এনসিপি নেতা তানভীরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ

    আগস্ট ১, ২০২৬

    বগুড়ায় জামায়াতের গণমিছিল, জুলাই সনদ বাস্তবায়নের দাবি

    আগস্ট ১, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ৩১ বছরের সংসার, বিবাহবার্ষিকীতে মৌসুমীর উদ্দেশে যা লিখলেন ওমর সানী

    ভাঙচুরের দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন

    তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী

    দেশের সব বেসরকারি দাখিল-আলিম মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬