Author: ম্যাংগো টিভি

বিশ্ববাজারে তেলের দাম এক লাফে বেড়েছে ৫ শতাংশ। ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় রাশিয়ার প্রধান তেল শিল্পের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করায় এই মূল্যবৃদ্ধি ঘটেছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার দুটি বৃহত্তম তেল কোম্পানি রসনেফট ও লুকঅয়েল-এর বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা জারির ঘোষণা দেন। এর পরপরই বাজারে তেলের দামে ঊর্ধ্বগতি দেখা যায়। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৫ দশমিক ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬৫ দশমিক ৭৫ ডলারে, অপরদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) তেলের দাম বেড়ে হয়েছে ৬১ দশমিক ৫৩ ডলার। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আমার শান্তি আলোচনা কোথাও এগোচ্ছে না, তাই এই পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে পড়েছে।…

Read More

মেধাবীদের বাংলাদেশ ব্যাংকে আকৃষ্ট করা ও কর্মস্থলে ধরে রাখতে নবম ও দশম গ্রেডে সরাসরি নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য ফের চালু করা হয়েছে অতিরিক্ত ইনক্রিমেন্ট বা বোনাস সুবিধা। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-২-এর পরিচালক নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক অভ্যন্তরীণ সার্কুলারে এ তথ্য জানানো হয়। নির্দেশনাটি অবিলম্বে কার্যকর হবে। সার্কুলারে বলা হয়েছে, শিক্ষাজীবনে চারটি প্রথম শ্রেণি বা বিভাগে উত্তীর্ণ কর্মকর্তারা তিনটি অতিরিক্ত ইনক্রিমেন্ট (বোনাস) পাবেন। আর তিনটি প্রথম শ্রেণি বা বিভাগে উত্তীর্ণ কর্মকর্তারা পাবেন দুটি ইনক্রিমেন্ট। বর্তমানে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা প্রতি বছর পাঁচ শতাংশ হারে একটি নিয়মিত ইনক্রিমেন্ট পান। এর সঙ্গে এই মেধাভিত্তিক বাড়তি ইনক্রিমেন্ট যোগ হবে। বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪৩৮তম…

Read More

সবচেয়ে উদ্ভাবনী অপটিক্যাল ট্রান্সপোর্টের প্রয়োগ, ফাইবার নেটওয়ার্কের জন্য সেরা এআই সল্যুশন ও বিশেষ গ্রিন ফাইবারের জন্য আন্তর্জাতিক টেলিকম ও নেটওয়ার্ক প্রযুক্তি সম্মেলন ‘নেটওয়ার্ক এক্স ২০২৫’-এ তিনটি পুরস্কার অর্জন করেছে হুয়াওয়ে। প্যারিসে আয়োজিত এই ‘নেটওয়ার্ক এক্স ২০২৫’-এ টেলিযোগাযোগ খাতে অসাধারণ সাফল্য ও উদ্ভাবনকে স্বীকৃতি দেয়া হয়। হুয়াওয়ে অপটিক্যাল ট্রান্সমিশনের ক্ষেত্রে নেতৃত্ব দিয়ে আল্ট্রা-হাই-স্পিড নেটওয়ার্ক বাস্তবায়ন ও উদ্ভাবনে অগ্রণী ভূমিকা রাখছে। প্রতিষ্ঠানটি ৪০০জি/৮০০জি ও বিওয়ানটি আল্ট্রা-হাই-স্পিডট্রান্সমিশন, সি+এল-ব্যান্ড আলট্রা-ওয়াইড স্পেকট্রাম এবং এন্ড-টু-এন্ড ওএক্সসি সুইচিং-এর মতো উন্নত প্রযুক্তি সাফল্যের সাথে সরবরাহে করে শিল্প খাতের উন্নয়নকে ত্বরান্বিত করছে। আলট্রা-ব্রডব্যান্ড ডেটা সেন্টার ইন্টারকানেকশন ও লসলেস ট্রান্সমিশনের মতো আধুনিক প্রযুক্তিতেও হুয়াওয়ে বিশেষ ভূমিকা রাখছে। এর ফলে কম্পিউটিং…

Read More

জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ অন্যান্য আসামিদের শাস্তি দিতে না পারলে শহীদ ও আহতদের প্রতি অবিচার করা হবে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় জুলাই হত্যাযজ্ঞ চালানো হয়েছে। শেখ হাসিনাসহ অন্য আসামিদের শাস্তি দিতে না পারলে শহীদ ও আহতদের প্রতি অবিচার করা হবে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনকালে তিনি এ মন্তব্য করেন। অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আমি বিশ্বাস করেছিলাম, শেখ হাসিনা ন্যায়বিচারের মুখোমুখি হবেন। কারণ তিনি নিজেই বলেছিলেন—সাহস থাকলে বিচারের মুখোমুখি হন। কিন্তু তিনি সেই কথা মন থেকে বলেননি। বললে আজ দেশের মাটিতে এসে বিচারের…

Read More

দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশ তার সব মার্কেটপ্লেস পণ্যের জন্য ১৪ দিনের রিটার্ন পলিসি চালু করেছে। এই নতুন নিয়মের মাধ্যমে গ্রাহকরা বছরের যেকোনো সময় আরও স্বাচ্ছন্দ্যে ও নিশ্চিন্তে কেনাকাটা করতে পারবেন। পাশাপাশি, বছরের সবচেয়ে বড় সেল ১১.১১ -এর আগে এই সুবিধা চালু হওয়ায় গ্রাহকরা উৎসবমুখর কেনাকাটায় আরও আত্মবিশ্বাসী বোধ করতে পারবেন। আগে এই সুবিধা শুধুমাত্র দারাজমল পণ্যের জন্য প্রযোজ্য ছিল। এখন থেকে নতুন এই পলিসি সমগ্র প্ল্যাটফর্মের প্রযোজ্য ক্যাটাগরি সমূহে কার্যকর থাকবে। গ্রাহকরা ডেলিভারির দুই সপ্তাহের মধ্যে পণ্য ফেরত দিতে পারবেন, যদি পণ্য অব্যবহৃত অবস্থায় থাকে এবং প্যাকেজিং ও এক্সেসরিজ অক্ষুণ্ণ থাকে। রিটার্ন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে দারাজ অ্যাপ…

Read More

রাজধানীতে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক কর্মসূচির সংখ্যা কিছুটা বেড়েছে, তবে বেশিরভাগই সামাজিক যোগাযোগ মাধ্যমে সীমাবদ্ধ বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় ঝটিকা মিছিলের ভিডিও ছড়াচ্ছে, বাস্তবে তেমন কিছু না। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।’ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ডিএমপি ও জাইকার যৌথ উদ্যোগে আয়োজিত রোড সেফটি সেমিনার শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। ডিএমপি কমিশনার বলেন, ‘গত ১৭ বছরে বড় কোনো অংশগ্রহণমূলক নির্বাচন হয়নি। ফলে পুলিশে বর্তমানে কর্মরত দুই লাখ সদস্যের প্রায় অর্ধেকই এই সময়ে নিয়োগপ্রাপ্ত। অনেকেই কখনো ভোট দেননি বা নির্বাচনের অভিজ্ঞতা নেই।’ তিনি জানান,…

Read More

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিতর্কিত কর্মকর্তারা যেন কোনোভাবে যুক্ত না হন-এই দাবি জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে এ দাবি জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। তিনি বলেন, গত তিনটি নির্বাচনে ভোটের নামে হয়েছে প্রহসন। সে সময় প্রশাসনে থেকে রাজনৈতিকভাবে ভূমিকা রেখেছিলেন অনেক কর্মকর্তা। ১৫ বছরের এই কর্মকর্তারা ১৫ মাসে পরিবর্তন হবে না—এই বিষয়টি আমরা ইসিকে অবহিত করেছি। বিতর্কিত কর্মকর্তারা যেন আগামী নির্বাচনে কোনোভাবে অংশ নিতে না পারেন। মঈন খান আরও বলেন, জাতীয় নির্বাচন একটি বিশাল কর্মযজ্ঞ। ৩০০ নির্বাচনী এলাকায় প্রায়…

Read More

জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে আগামী ১৩ নভেম্বর রায়ের দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ তারিখ ঘোষণা করেন। এর আগে বুধবার (২২ অক্টোবর) আসামিপক্ষের আইনজীবীরা তাদের যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন। পরে প্রসিকিউশন যুক্তিখণ্ডন করে। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার মামলার সর্বশেষ দিনে প্রসিকিউশন তাদের যুক্তিতর্ক উপস্থাপন করে। এ সময় ট্রাইব্যুনালে বক্তব্য রাখেন চিফ প্রসিকিউটর ও অ্যাটর্নি জেনারেল। মামলায় এখন পর্যন্ত শহীদ পরিবারের সদস্য, আহত ব্যক্তি ও…

Read More

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি রাজস্ব খাতে ৩১ ক্যাটাগরির মোট ১১৫টি শূন্য পদে জনবল নিয়োগ দেবে। এসব পদ নবম থেকে ২০তম গ্রেডের আওতায় পড়বে। আবেদন ডাকযোগে বা সরাসরি দাখিল করা যাবে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, নিয়োগ দেওয়া হবে—সহকারী প্রকৌশলী, সহকারী স্থপতি, সহকারী প্রোগ্রামার, স্টাফ অফিসার, জনসংযোগ কর্মকর্তা, ইকোনমিক অ্যানালিস্ট, জিআইএস অপারেটর, জুনিয়র হিসাবরক্ষক, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, মার্কেট সুপারিনটেনডেন্ট, ড্রাফটসম্যান, ড্রাইভার, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, মেইনটেন্যান্স ইন্সপেক্টর, সহকারী ক্যাশিয়ার, ইমারত পরিদর্শক, সার্ভেয়ার, ইলেকট্রিশিয়ান, অটো-ইলেকট্রিশিয়ান, পাম্পচালক, লিফটম্যান, এস্কেলেটর অপারেটর, মুয়াজ্জিন, সহকারী পাম্পচালক, অফিস সহায়ক, প্রসেস সার্ভার, ইলেকট্রিক হেলপার, নিরাপত্তা প্রহরী, মালি ও পরিচ্ছন্নতাকর্মী পদে। বিজ্ঞপ্তিতে বলা…

Read More

অতীতের ভুলের জন্য নিঃশর্তভাবে ক্ষমা চেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমির ডা. শফিকুর রহমান। বুধবার (২২ অক্টোবর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ বক্তব্য দেন। জামায়াত আমির বলেন, ‘জামায়াতে ইসলামীর দ্বারা কেউ যদি কোনো কষ্ট পেয়ে থাকেন বা কারও কোনো ক্ষতি হয়ে থাকে, আমি সব ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে নিঃশর্তভাবে ক্ষমা চাই। আজ পর্যন্ত আমরা ভুল করিনি—এমন দাবি করতে পারি না।’ তিনি আরও বলেন, ‘আমাদের ১০০টার মধ্যে ৯৯টা সিদ্ধান্ত সঠিক হলেও একটা সিদ্ধান্ত বেঠিক হতে পারে। সেই একটি ভুল সিদ্ধান্তে যদি জাতির ক্ষতি হয়ে থাকে, তাহলে ক্ষমা চাইতে আপত্তি কোথায়?’ সভায় জাতীয় সংসদ নির্বাচনের আগেই প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর)…

Read More