Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » শেখ হাসিনাকে শাস্তি দিতে না পারলে শহীদদের প্রতি অবিচার হবে: অ্যাটর্নি জেনারেল
    আইন ও বিচার

    শেখ হাসিনাকে শাস্তি দিতে না পারলে শহীদদের প্রতি অবিচার হবে: অ্যাটর্নি জেনারেল

    By ম্যাংগো টিভিঅক্টোবর ২৩, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ অন্যান্য আসামিদের শাস্তি দিতে না পারলে শহীদ ও আহতদের প্রতি অবিচার করা হবে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় জুলাই হত্যাযজ্ঞ চালানো হয়েছে। শেখ হাসিনাসহ অন্য আসামিদের শাস্তি দিতে না পারলে শহীদ ও আহতদের প্রতি অবিচার করা হবে।

    বৃহস্পতিবার (২৩ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনকালে তিনি এ মন্তব্য করেন।

    অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আমি বিশ্বাস করেছিলাম, শেখ হাসিনা ন্যায়বিচারের মুখোমুখি হবেন। কারণ তিনি নিজেই বলেছিলেন—সাহস থাকলে বিচারের মুখোমুখি হন। কিন্তু তিনি সেই কথা মন থেকে বলেননি। বললে আজ দেশের মাটিতে এসে বিচারের মুখোমুখি হতেন।’

    তিনি আরও যোগ করেন, শেখ হাসিনাসহ অভিযুক্তদের শাস্তি নিশ্চিত না করা গেলে দেশের অসংখ্য মানুষের জীবন ঝুঁকিতে পড়বে। ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে ব্যর্থ হলে জাতি ইতিহাসের জঞ্জালে কাপুরুষ হয়ে থাকবে। এসময় তিনি অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

    অ্যাটর্নি জেনারেলের বক্তব্য শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মন্তব্য করে যে, ‘ন্যায়বিচার অবশ্যই নিশ্চিত হবে; উভয় পক্ষই যে কোনো মূল্যে ন্যায়বিচার লাভ করবে।’

    বর্তমানে শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে যুক্তিতর্কের শেষ দিনের শুনানি চলছে। শুনানি শেষে ট্রাইব্যুনাল রায় ঘোষণার তারিখ নির্ধারণ করবে।

    এর আগে মামলায় জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্য, আহত ব্যক্তি, চিকিৎসকসহ মোট ৫৪ জন সাক্ষ্য দিয়েছেন। তাঁদের সাক্ষ্যে উঠে আসে জুলাইয়ের গণহত্যা, নৃশংসতা, এবং তৎকালীন সরকারের সময় গুম-খুনসহ নানা নির্যাতনের বর্ণনা। মামলাটিতে রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি গণহত্যার পেছনের ঘটনাপ্রবাহ ও নির্দেশদাতাদের নাম প্রকাশ করেন, যা মামলার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছে প্রসিকিউশন।

    প্রসিকিউশন জানায়, এ পর্যন্ত উপস্থাপিত সাক্ষ্য ও প্রমাণ পৃথিবীর যেকোনো আদালতে আসামিদের অপরাধ প্রমাণের জন্য যথেষ্ট।

    এই মামলার রায় ঘোষণার সম্ভাব্য তারিখ আগামী ১৩ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

    ম্যাংগোটিভি/আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleদারাজ চালু করল ১৪ দিনের রিটার্ন পলিসি, নিশ্চিন্তে কেনাকাটার সুবিধা
    Next Article নেটওয়ার্ক এক্স ২০২৫-এ ৩টি পুরস্কার অর্জন হুয়াওয়ের

    Related Posts

    ডেঙ্গু প্রতিরোধে জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি মির্জা ফখরুল

    জুন ১৫, ২০২৬

    অনলাইন মার্কেটপ্লেসে সরাসরি রপ্তানির সুযোগ, বৈদেশিক মুদ্রা বিধি শিথিল করল বাংলাদেশ ব্যাংক

    জুন ১৫, ২০২৬

    ৭ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

    জুন ১৫, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬