Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: ম্যাংগো টিভি
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ড্রোন ব্যবহারের পরিকল্পনা করছে সরকার। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, নির্বাচনে দায়িত্বরত পুলিশকে বডি ক্যামেরা প্রদান, ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপন এবং পর্যবেক্ষণে ড্রোন ব্যবহারের বিষয়ে সরকার ভাবছে। এ নিয়ে আইনি দিকগুলোও খতিয়ে দেখা হচ্ছে। প্রেস সচিব আরও জানান, বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে আসন্ন নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় শফিকুল আলম জানান, যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট শহরে নতুন একটি কনস্যুলেট…
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮০৩ জন রোগী। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মারা যাওয়া ৪ জনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একজন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের একজন, ময়মনসিংহ বিভাগের একজন ও সিলেট বিভাগের একজন রয়েছেন। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৫৯ জনে। এছাড়া চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ৬৩ হাজার ১৭০ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ২ হাজার…
দায়িত্ব শেষ করে যত তাড়াতাড়ি যেতে পারি, বাঁচব—এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। রাজনৈতিক দলগুলোর সমালোচনার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, উপদেষ্টা পরিষদে যারা আছেন, তাদের বিষয়ে বিএনপি, জামায়াত ও এনসিপি—তিন দলেরই সম্মতি ছিল। তবে রাজনৈতিক কৌশলের অংশ হিসেবেই মাঝে মাঝে এসব অভিযোগ তোলা হয়। তিনি আরও বলেন, তাদের (রাজনৈতিক দলগুলোর) সঙ্গে যখন কথা বলি, দেখি আমাদের কার্যক্রমে তারা খুশি—অন্তত বিএনপি ও জামায়াতকে তাই মনে হয়। আইন উপদেষ্টা জানান, বৃহস্পতিবারের বৈঠকে বাংলাদেশ শ্রম…
দেশের শীর্ষ প্রযুক্তিপণ্য বিক্রেতা প্রতিষ্ঠান স্টার টেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড এখন সাভারবাসীর আরও কাছাকাছি। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো স্টার টেকের সাভার ব্রাঞ্চ। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্টার টেকের উর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী ও প্রযুক্তিপ্রেমীরা। নতুন এই শাখা চালুর মাধ্যমে সাভার ও আশপাশের এলাকার ক্রেতারা এখন পাবেন স্টার টেকের বিশ্বস্ত সার্ভিস, অফিসিয়াল ওয়ারেন্টিযুক্ত পণ্য এবং আধুনিক প্রযুক্তির সেরা সমাধান। উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্টার টেকের কর্মকর্তারা জানান, আমরা সবসময় চেষ্টা করি দেশের প্রতিটি প্রযুক্তিপ্রেমীর কাছে আসল পণ্য ও নির্ভরযোগ্য সার্ভিস পৌঁছে দিতে। সাভার শাখা সেই ধারাবাহিকতার অংশ। নতুন আউটলেটে থাকছে, প্রয়োজন অনুযায়ী ল্যাপটপ, ডেস্কটপ, গেমিং পিসি কম্পোনেন্টস ও…
মিরপুরে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৭৯ রানের বিশাল ব্যবধানে জয় তুলে নিয়ে সিরিজ জিতেছে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দল। রানের হিসেবে এটি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ জয়। প্রথমে ব্যাট করে বাংলাদেশ করে ২৯৬ রান। জবাবে ব্যাট করতে নেমে ক্যারিবীয়রা গুটিয়ে যায় মাত্র ১১৭ রানে। শুরু থেকেই ভুগছিল সফরকারীরা—মাত্র ৪৬ রানে হারায় ৪ উইকেট। ইনিংসের ১৯তম ওভারে রিশাদ হোসেনের ঘূর্ণিতে আরও দুই ব্যাটার ফিরে গেলে ওয়েস্ট ইন্ডিজ পড়ে চাপে, তখন তাদের রান ৬৩। রিশাদ শেষ পর্যন্ত পান ৩ উইকেট, আর পুরো সিরিজে তার মোট উইকেট দাঁড়ায় ১২টি—যা তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশের…
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে আইজিপির দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিক এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিতকরণে বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব ও সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেন। এ সময় দুই পক্ষের মধ্যে বাংলাদেশের পুলিশ সংস্কার কার্যক্রম, মার্কিন সহায়তায় পুলিশের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি রাষ্ট্রদূত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও আগ্রহ প্রকাশ করেন। আইজিপি বাহারুল আলম বলেন, ‘বাংলাদেশে কর্মরত মার্কিন দূতাবাসসহ অন্যান্য বিদেশি সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ…
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও মাস্টারকার্ড যৌথভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করেছে দেশের প্রথম পূর্ণাঙ্গ ক্যাশলেস ক্যাম্পাস। বাংলাদেশ ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ উদ্যোগের অংশ হিসেবে চালু হওয়া এই অগ্রযাত্রার মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক ও দর্শনার্থীরা এখন থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সর্বত্রই নগদ অর্থ ছাড়াই ডিজিটাল লেনদেন করতে পারবেন। এর ফলে নগদ অর্থের ওপর নির্ভরশীলতা কমবে, আর্থিক সেবায় স্মার্ট সমাধান ও নিরাপত্তা আরও বাড়বে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এই উদ্যোগের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে পেমেন্ট গ্রহণের জন্য বাংলা কিউআর কোড চালু করা হয়েছে। ফলে ক্যাফেটেরিয়া, বইয়ের দোকান, প্রশাসনিক অফিস কিংবা ট্রেন স্টেশন—সব জায়গায়ই শিক্ষার্থীরা সহজে ডিজিটাল পেমেন্ট করতে পারবেন। এছাড়া, শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে তৈরি করা…
আগামী ডিসেম্বরে বড়দিনের পর ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। সফরটি চূড়ান্ত হলে তিনি হবেন বাংলাদেশের ইতিহাসে সফরকারী দ্বিতীয় ইতালিয়ান প্রধানমন্ত্রী। ঢাকা ও রোমের কূটনৈতিক সূত্রে জানা গেছে, ইতালির প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি চলছে জোরেশোরে। এর আগে ১৯৯৮ সালে ঢাকায় এসেছিলেন ইতালির তৎকালীন প্রধানমন্ত্রী রোমানো প্রোদি—যিনি ছিলেন প্রথম ইতালিয়ান প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশ সফরকারী। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়ে ইউরোপীয় ইউনিয়নের কোনো শীর্ষ নেতার এটি হবে প্রথম ঢাকা সফর, যা কূটনৈতিকভাবে বিশেষ গুরুত্ব বহন করছে। গত ৩০ আগস্ট জর্জিয়া মেলোনির ঢাকা আসার কথা থাকলেও শেষ মুহূর্তে সফরটি স্থগিত করা হয়। মূলত রাশিয়া–ইউক্রেন যুদ্ধের জটিলতা ও ইউরোপ অঞ্চলের রাজনৈতিক…
নাসা ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৫-এর বাংলাদেশ পর্বের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) রাজধানীর বেসিস অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ী ২৭টি দলের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসিস প্রশাসক। এ সময় বিজয়ী দলগুলোর সদস্য, তাদের অভিভাবক এবং বেসিস স্টুডেন্টস ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন। টানা ১২তম বারের মতো বাংলাদেশে এই প্রতিযোগিতার আয়োজন করেছে বেসিস। এ আয়োজনের পৃষ্ঠপোষকতায় ছিল আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) এবং সহযোগিতায় ছিল বেসিস স্টুডেন্টস ফোরাম। প্রতিযোগিতাটি ২০২৫ সালের ৩ ও ৪…
আগামী নির্বাচনে পলাতক আসামিদের প্রার্থী হওয়া যাবে না-এমন বিধান যুক্ত করে জনপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। একই বৈঠকে শ্রম আইন সংশোধনসহ আরও একটি আইন চূড়ান্তভাবে এবং তিনটি আইন নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এসব তথ্য জানান আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, ‘আজ আমাদের দুটি গুরুত্বপূর্ণ আইন চূড়ান্তভাবে অনুমোদন করা হয়েছে-বাংলাদেশ শ্রম আইন (সংশোধন) অধ্যাদেশ ও নির্বাচন-সংক্রান্ত আরপিও আইন। এছাড়া দুর্নীতি দমন কমিশন আইন, সুপ্রিম কোর্ট সচিবালয় আইন এবং জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আইন নীতিগতভাবে অনুমোদন দেওয়া…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম