Author: ম্যাংগো টিভি

বিপুল সংখ্যক আসামিকে জামিন দেওয়ার ঘটনায় হাইকোর্ট বিভাগের তিন বিচারপতির কাছে ব্যাখ্যা চেয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মোয়াজ্জেম হোসেন। ব্যাখ্যা চাওয়া বিচারপতিরা হলেন-বিচারপতি আবু তাহের সাইফুর রহমান, বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি জাকির হোসেন। এদিকে, জামিন দিতে চাপ দেওয়ার অভিযোগের ঘটনায় জুলাই-আগস্ট মাসে সংঘটিত একটি হত্যা মামলার আসামি আব্দুল হক প্রামাণিকের জামিন শুনতে বিব্রতবোধ প্রকাশ করেছেন আপিল বিভাগ। বিষয়টি নিয়ে আদালত সংশ্লিষ্ট মহলে আলোচনা সৃষ্টি হয়েছে।

Read More

চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেট প্রণয়নের কাজ শুরু করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। এ বিষয়ে ব্যয় সাশ্রয় নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করা হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) জারি করা পরিপত্রে বলা হয়, কোনো মন্ত্রণালয় বা বিভাগ অতিরিক্ত অর্থ বরাদ্দ চাইতে পারবে না। একই সঙ্গে বিদেশ ভ্রমণ, গাড়ি কেনাসহ কয়েকটি খাতে ব্যয় বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সংকোচনমূলক নীতি অব্যাহত রেখেই সংশোধিত বাজেট প্রস্তুত করতে হবে। পরিপত্রে আরও বলা হয়, চলমান অগ্রাধিকারমূলক কার্যক্রম বাস্তবায়নের প্রয়োজনে বরাদ্দের ভেতরে থেকে খাত পরিবর্তন করা যাবে। তবে অব্যয়িত উন্নয়ন ব্যয় পরিচালন খাতে স্থানান্তর করা যাবে না। সরকারি খরচে সব ধরনের বৈদেশিক সেমিনার ও ওয়ার্কশপে অংশগ্রহণ…

Read More

সাভারের সিটি ইউনিভার্সিটির সব একাডেমিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি আবাসিক শিক্ষার্থীদের দ্রুত হল ত্যাগের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার (২৭ অক্টোবর) ভাইস চ্যান্সেলরের পক্ষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মীর আকতার হোসেন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনিবার্য কারণবশত ২৮ অক্টোবর থেকে আগামী ৪ নভেম্বর পর্যন্ত সব একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সিটি ইউনিভার্সিটির চারটি আবাসিক হলের শিক্ষার্থীদের ২৭ অক্টোবর সন্ধ্যা ৬টার মধ্যে হল খালি করতে হবে। এর আগে রোববার রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকায় তুচ্ছ একটি বিষয়-থুথু ফেলা নিয়ে-ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে মধ্যরাতে দুই পক্ষের মধ্যে…

Read More

শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান সজীব গ্রুপ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ২৫ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। পদের তথ্য বিভাগ: ফুড অ্যান্ড বেভারেজ পদঃ জোনাল সেলস ইনচার্জ (ZSI) পদসংখ্যা: নির্ধারিত নয় যোগ্যতা ও শর্ত শিক্ষাগত যোগ্যতা: বিবিএ/এমবিএ অভিজ্ঞতা: ২-৫ বছর বয়স: ২৫-৩৫ বছর প্রার্থীর ধরন: নারী-পুরুষ চাকরির ধরন: ফুল-টাইম বেতন: আলোচনা সাপেক্ষে কর্মস্থল: দেশের যেকোনো স্থান আবেদনের প্রক্রিয়া আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এখানে ক্লিক করে আবেদন করুন। https://bdjobs.com/jobs/details/1422324?ln=1

Read More

শিগগিরই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। সারাদেশে এ মুহূর্তে ১৩ হাজার ৫০০ সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে। শিক্ষক নিয়োগ বিধিমালা পেলেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আগামী নভেম্বর মাসে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দিতে পারব। সোমবার (২৭ অক্টোবর) বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) দেওয়া একান্ত সাক্ষাৎকারে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান এ কথা জানিয়েছেন। তিনি রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিজ কার্যালয়ে এ কথা বলেন। তিনি বলেন, আমরা প্রধান শিক্ষকদের জন্য দশম গ্রেড ইতোমধ্যে ঘোষণা করেছি এবং সেই লক্ষ্যে কাজও হচ্ছে। খুব সহসাই দশম গ্রেড বাস্তবায়ন হবে। আর সহকারী শিক্ষক যারা আছেন, তাদের…

Read More

ঘূর্ণিঝড় ‘মন্থা’ উপকূলের অতি নিকটবর্তী অবস্থানে রয়েছে। আজ মঙ্গলবার বিকেল থেকে রাতের মধ্যেই প্রবল ঘূর্ণিঝড় আকারে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া সংশ্লিষ্ট সংস্থাগুলো। মঙ্গলবার সকালে আবহাওয়া পর্যবেক্ষণকারী বেসরকারি সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) তাদের ফেসবুক পোস্টে জানায়, ঘূর্ণিঝড়ের প্রভাবে দুপুরের পর থেকেই বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বিচ্ছিন্নভাবে বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে সারাদেশেই বৃষ্টিপাতের মাত্রা আরও বাড়তে পারে। তারা আরও জানায়, ঘূর্ণিঝড়টি সরাসরি বাংলাদেশে আঘাত হানবে না। তবে এর প্রভাবে বুধবার থেকে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিবলয় সক্রিয় থাকবে। এদিকে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের (বিএমডি) সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ‘মোন্থা’ আরও…

Read More

চট্টগ্রামে ব্যাটসম্যানদের ব্যর্থতায় ওয়েস্ট ইন্ডিজের কাছে ১৬ রানের হারে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে টস হেরে প্রথমে বোলিংয়ে নেমে সফরকারীদের ৩ উইকেটে ১৬৫ রানে থামালেও ব্যাটিংয়ে ধসে পড়ে লিটন দাসের দল। নির্ধারিত ২০ ওভার শেষ হওয়ার আগেই ১৯.৪ ওভারে ১৪৯ রানে অলআউট হয় বাংলাদেশ। বাংলাদেশের টপ অর্ডার শুরু থেকেই ধুঁকতে থাকে। প্রথম ছয় ব্যাটারের মধ্যে রান পান কেবল তাওহিদ হৃদয় (২৫ বলে ২৮)। তানজিদ হাসান তামিম শুরু করেছিলেন ছক্কা দিয়ে হলেও ৫ বলে ১৫ রানে আউট হন। লিটন দাস (৫), সাইফ হাসান (৮), শামীম হোসেন (১) দ্রুত ফিরলে পাওয়ার প্লেতেই চাপে পড়ে বাংলাদেশ। এরপর…

Read More

আগামী জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশ পুলিশের জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি বলেন, নির্বাচনকে ঘিরে অতীতে পুলিশ সম্পর্কে জনমনে যে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে, তা কাটিয়ে উঠতে এ নির্বাচন বড় সুযোগ হিসেবে কাজে লাগাতে হবে। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে অনুষ্ঠিত বিশেষ অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি। আইজিপি বলেন, এ চ্যালেঞ্জ মোকাবিলার সক্ষমতা পুলিশের রয়েছে। জনগণের আস্থা অর্জনে পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। তিনি নির্বাচনের আগে লুণ্ঠিত অস্ত্র উদ্ধার তৎপরতা আরও বাড়ানোর নির্দেশনা দেন এবং এ ক্ষেত্রে গোয়েন্দা নজরদারি জোরদারের ওপর গুরুত্ব আরোপ…

Read More

শেখ হাসিনার সাবেক প্রেস সচিব নাঈমুল ইসলাম খান এবং তার স্ত্রী নাসিমা খান মন্টির বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী জমা না দেওয়ায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় এ মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) দুদকের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। দুদক সূত্র জানায়, গত জানুয়ারিতে নাঈমুল ইসলাম খান দম্পতির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান শুরু করে কমিশন। সে সময় তাদের সম্পদ বিবরণী দাখিলের নোটিস পাঠানো হলেও নির্ধারিত সময়ে জমা না দেওয়ায় মামলা করা হয়েছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রতিবেদন অনুযায়ী, নাঈমুল ইসলাম…

Read More

জাতীয় ঐকমত্য কমিশন জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ আগামীকাল (মঙ্গলবার) সরকারের কাছে হস্তান্তর করতে যাচ্ছে। দুপুর ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের সদস্যদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই সুপারিশ হস্তান্তর করা হবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে। আজ সোমবার (২৭ অক্টোবর) বিকেলে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে কমিশনের সমাপনী বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ এবং সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। সমাপনী বৈঠকে কমিশনের গঠনের পর থেকে চূড়ান্ত সুপারিশ পর্যন্ত…

Read More