Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » সমাপনী বৈঠক শেষ, মঙ্গলবার সরকারের কাছে সুপারিশ জমা দেবে ঐকমত্য কমিশন
    জাতীয়

    সমাপনী বৈঠক শেষ, মঙ্গলবার সরকারের কাছে সুপারিশ জমা দেবে ঐকমত্য কমিশন

    By ম্যাংগো টিভিঅক্টোবর ২৭, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    জাতীয় ঐকমত্য কমিশন জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ আগামীকাল (মঙ্গলবার) সরকারের কাছে হস্তান্তর করতে যাচ্ছে। দুপুর ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের সদস্যদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই সুপারিশ হস্তান্তর করা হবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।

    আজ সোমবার (২৭ অক্টোবর) বিকেলে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে কমিশনের সমাপনী বৈঠক অনুষ্ঠিত হয়।

    সভায় উপস্থিত ছিলেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ এবং সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

    সমাপনী বৈঠকে কমিশনের গঠনের পর থেকে চূড়ান্ত সুপারিশ পর্যন্ত সব ধরনের ডকুমেন্ট, ভিডিও, অডিও ও ছবি সংরক্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন প্রধান উপদেষ্টা।

    তিনি বলেন, ‘এগুলো হবে ইতিহাসের চিরজীবন্ত দলিল। গবেষণা, ভবিষ্যৎ রাজনৈতিক বিশ্লেষণ ও প্রজন্মের জ্ঞানভান্ডার হিসেবে এই দলিলগুলো অমূল্য সম্পদ হয়ে থাকবে।’ এ সময় রাজনৈতিক দল, সংশ্লিষ্ট কর্মকর্তা এবং গণমাধ্যম কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

    সভায় কমিশন সদস্যরা বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পাশাপাশি অন্যান্য সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নেও দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

    কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘একটি জবাবদিহিমূলক রাষ্ট্রের ভিত্তি স্থাপনে আমরা কাজ করেছি। রাজনৈতিক দলগুলোর মধ্যেও সংস্কারের স্পষ্ট আকাঙ্ক্ষা রয়েছে।’

    তিনি জানান, কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩১ অক্টোবর। এরপরেও প্রয়োজন হলে নাগরিক হিসেবে সহযোগিতা চালিয়ে যাবে তারা।

    নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেন, ‘গণ-অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন-তাদের আত্মত্যাগ বৃথা না যেতে দিতে প্রয়োজনীয় সংস্কার অবশ্যই নিশ্চিত করতে হবে।’ বিচারপতি এমদাদুল হক বলেন, ‘কমিশনের বৈঠকে রাজনৈতিক দলগুলোর সৌহার্দ্যপূর্ণ অংশগ্রহণ ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।’

    পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ আশা প্রকাশ করেন, রাজনৈতিক সৌহার্দ্যের এই ধারা ভবিষ্যতেও বজায় থাকবে।

    ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নের পাশাপাশি দুর্নীতি দমন কমিশন সংস্কারে সরকারকে দৃঢ় হতে হবে।’ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, ‘শহীদ পরিবারের প্রত্যাশা—সংস্কারের মাধ্যমে তাদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা হোক।’

    আগামীকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) আনুষ্ঠানিক হস্তান্তরের মধ্য দিয়ে কমিশন তার দায়িত্ব শেষ করবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleচতুর্থ শিল্প বিপ্লবে টিকে থাকতে প্রযুক্তিনির্ভর স্মার্ট মানবসম্পদের বিকল্প নেই: ডিসিসিআই সভাপতি
    Next Article হাসিনার সাবেক প্রেস সচিব নাঈমুল ইসলাম খান ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

    Related Posts

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    জুন ১৭, ২০২৬

    হামের টিকায় গাফিলতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী

    জুন ১৭, ২০২৬

    দেশে ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৭৭

    জুন ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬