Author: ম্যাংগো টিভি

আসন্ন জাতীয় নির্বাচনকে স্বচ্ছ, শান্তিপূর্ণ ও নিরাপদ রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য দ্রুত পর্যাপ্তসংখ্যক বডি-অন-ক্যামেরা ক্রয়ের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে তিনি বলেন, ভোটারদের মধ্যে এমন আস্থা তৈরি করতে হবে যাতে তারা মনে করেন—নির্বাচনের জন্য একটি অনুকূল ও নিরাপদ পরিবেশ বিদ্যমান। এজন্য সম্ভাব্য সব প্রস্তুতি দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। তিনি জানান, ডিসেম্বরের মধ্যেই বডি-অন-ক্যামেরা ক্রয় এবং সংশ্লিষ্ট বাহিনীকে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের কাজ শেষ করতে হবে। এতে নির্বাচনকালীন সহিংসতা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কার্যকরভাবে প্রতিরোধ করা সম্ভব হবে। প্রফেসর ইউনূস আরও বলেন, নির্বাচনকেন্দ্রিক যেকোনো অপ্রীতিকর ঘটনা…

Read More

আগামী ৩০ অক্টোবর (বৃহস্পতিবার) থেকে রাজধানীতে শুরু হচ্ছে ১৩তম বিমান বাংলাদেশ ট্রাভেল এন্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৫। বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ৩ দিনব্যাপী বৃহৎ আন্তর্জাতিক এ মেলার আয়োজন করছে দেশের পর্যটন শিল্পের শীর্ষস্থানীয় বাণিজ্য সংগঠন ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)। এতে অংশ নিচ্ছে পাকিস্তান, নেপাল ও ভূটানসহ ১২ দেশের পর্যটন সংশ্লিষ্ট সংস্থা, ট্যুর অপারেটর ও ট্রাভেল এজেন্টরা। এবারের মেলার টাইটেল স্পন্সর হিসেবে থাকছে বাংলাদেশের জাতীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড। আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত বিটিটিএফ প্রেস মিট অনুষ্ঠান থেকে এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টোয়াবের সভাপতি মোঃ রাফেউজ্জামান। অনুষ্ঠানে…

Read More

বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ও বহুমুখী ব্যবসায়িক প্রতিষ্ঠান ওয়েস্টার্ন গ্রুপ করপোরেট চুক্তি করেছে বিশ্বের সর্বাধিক পুরস্কারপ্রাপ্ত এয়ারলাইন কাতার এয়ারওয়েজ-এর সঙ্গে। সোমবার(২৭ অক্টোবর) রাজধানীতে ওয়েস্টার্ন গ্রুপের প্রধান কার্যালয়ে এই চুক্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই চুক্তির মাধ্যমে ওয়েস্টার্ন গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠান যেমন—ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং, টাইগার সিমেন্ট, লিডস কর্পোরেশন লিমিটেড, ওয়েস্টার্ন সুপিরিয়র জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ওয়েস্টার্ন ওভারসিজসহ গ্রুপের অন্যান্য কোম্পানিগুলো কাতার এয়ারওয়েজের করপোরেট ভ্রমণ সুবিধা, বিশেষ ছাড় ও প্রিমিয়াম সেবার আওতায় থাকবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লিডস কর্পোরেসন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও ওয়েস্টার্ন গ্রুপের পরিচালক নাফিদ আহমেদ অনন্য। কাতার এয়ারওয়েজের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ এল ইমাম বলেন, ‘ওয়েস্টার্ন গ্রুপের সঙ্গে আমাদের চুক্তি করতে পেরে আমরা…

Read More

জাতীয় নির্বাচনের আগে কোনো ধরনের গণভোটে রাজি নয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির মতে, জুলাই সনদ বাস্তবায়নে জনসমর্থন যাচাইয়ের জন্য গণভোটে সম্মতি দেওয়া ছিল রাজনৈতিকভাবে ভুল সিদ্ধান্ত। তবে যেহেতু এ বিষয়ে সম্মতি দেওয়া হয়েছে, তাই বিএনপি এখন দাবি করছে-জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজন করতে হবে। মঙ্গলবার (২৮ অক্টোবর) দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী জানান, এ বিষয়ে বিএনপির অবস্থানের কোনো পরিবর্তন হবে না। তিনি বলেন, গণভোট অবশ্যই জাতীয় নির্বাচনের একই দিনে, একই ভোটকেন্দ্র, একই কর্মকর্তা এবং একই ব্যালট বাক্স ব্যবহার করে অনুষ্ঠিত হতে হবে। বিএনপির নেতারা মনে করছেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট আলাদাভাবে আয়োজন করা হলে নির্বাচনী প্রক্রিয়া…

Read More

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম প্রশ্ন তুলেছেন, ‘জাতীয় পার্টি (জাপা) কীভাবে প্রকাশ্যে বলে আওয়ামী লীগ ছাড়া দেশে নির্বাচন হবে না? এ কথা বলার সাহস তারা কোথা থেকে পায়?’ নাহিদ ইসলাম বলেন, জাতীয় পার্টি বিগত দিনে বিতর্কিত নির্বাচনগুলোতে অংশ নিয়ে আওয়ামী লীগের বৈধতা দিয়েছে। তারা বিগত দিনের গুম, খুন ও মানবতাবিরোধী অপরাধেরও বৈধতা দিয়েছে। আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে আমরা মনে করি না গণতন্ত্রের পক্ষের দল। তাদের বিচার প্রক্রিয়ার মধ্য আনা উচিৎ। এটা সরকারের দায়িত্ব। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। এনসিপির আহ্বায়ক জানান, দেশে এখনও ফ্যাসিবাদী শক্তি নানা ষড়যন্ত্রে সক্রিয় এবং নির্বাচনের আগে…

Read More

ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক হাসপাতাল ও ইবনে সিনা হাসপাতালের মতো প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো মালিকানাগত সম্পর্ক নেই বলে দাবি করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। মঙ্গলবার (২৮ অক্টোবর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ দাবি জানান। সকালে অনুষ্ঠিত এ বৈঠকে বিএনপির আপত্তি থাকা সত্ত্বেও এসব প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নির্বাচনী দায়িত্বে নিয়োগ নিয়ে আলোচনা হয়। মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘বিএনপির এই অভিযোগ আমাদের জন্য দুঃখজনক। এর ঘোর আপত্তি জানাই। ইসলামী ব্যাংক, ইবনে সিনা—এসব প্রতিষ্ঠানের সঙ্গে জামায়াতের কোনো মালিকানা নেই। বিএনপি অনেক বড় প্রতিষ্ঠান পরিচালনা করে। আমরা চাইলে তারাও…

Read More

ক্যাসিনোকাণ্ডে আলোচিত ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে দায়ের করা অস্ত্র মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৮ অক্টোবর) ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. ইব্রাহিম মিয়া এ রায় ঘোষণা করেন। রায়ের পর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর বিল্লাল হোসেন জানান, রায় ঘোষণার সময় সম্রাট আদালতে উপস্থিত ছিলেন না। তিনি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। মামলার নথি অনুযায়ী, ২০১৯ সালের ৬ অক্টোবর কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সম্রাটকে গ্রেপ্তার করে র‌্যাব। এরপর তাকে নিয়ে ঢাকার কাকরাইলের কার্যালয়ে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ, একটি পিস্তল ও বিরল প্রজাতির বন্যপ্রাণীর চামড়া উদ্ধার করা হয়।…

Read More

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার আবেদন নিয়ে জামায়াতের পক্ষে করা শুনানি শেষে দলের আইনজীবী শিশির মনির বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলেও আসন্ন জাতীয় নির্বাচন বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২৮ অক্টোবর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে চতুর্থ দিনের মতো এ আবেদনের শুনানি হয়। শুনানিতে আইনজীবী শিশির মনির বলেন, তত্ত্বাবধায়ক সরকার একটি অনন্য ধারণা। কিন্তু রাজনৈতিক নেতৃত্বের দূরদর্শিতার অভাবে এটি বাতিল হয়েছে।” তিনি আরও দাবি করেন, যে প্রক্রিয়ায় তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়, তা ছিল পরিকল্পিত। গত ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনার আবেদন গ্রহণ করে আপিল বিভাগ। এ সময় আপিলের অনুমতিও…

Read More

জুলাই জাতীয় সনদ-২০২৫ বাস্তবায়নের সুপারিশমালা প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে তাঁর বাসভবন যমুনায় জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা এ সুপারিশমালা প্রদান করেন। এ সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল, সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানসহ কমিশনের সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং আবদুল মুয়ীদ চৌধুরী উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারও উপস্থিত ছিলেন। জাতীয় ঐকমত্য কমিশনের জনসংযোগ কর্মকর্তা পবন…

Read More

দলীয় মনোনয়নকে কেন্দ্র করে কোনো বিভাজনে না জড়িয়ে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের জয় নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, এক আসনে একাধিক যোগ্য প্রার্থী থাকলেও মনোনয়ন একজনকেই দেওয়া হবে। তাঁর পক্ষে সবাইকে কাজ করতে হবে। সোমবার (২৭ অক্টোবর) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সিলেট, খুলনা, রাজশাহী, বরিশাল ও ঢাকা বিভাগের সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ নির্দেশনা দেন। বৈঠকে অংশ নেওয়া নেতারা বিষয়টি নিশ্চিত করেছেন। তারেক রহমান বলেন, বিএনপি একটি পরিবার। এটাকে বিভক্ত না করে ঐক্যবদ্ধ রাখা সকলের দায়িত্ব। খালেদা জিয়ার ত্যাগের কথা স্মরণ করিয়ে তিনি বলেন, দেশ ও গণতন্ত্রের জন্য খালেদা জিয়া কারাগারে…

Read More