Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    মে ৫, ২০২৬

    শাপলা চত্বরের ঘটনায় বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: মামুনুল হক

    মে ৫, ২০২৬

    ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

    মে ৫, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, May 6
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ব্যবসায়িক সহযোগিতায় ওয়েস্টার্ন গ্রুপ-কাতার এয়ারওয়েজ সমঝোতা সই
    বিজনেস

    ব্যবসায়িক সহযোগিতায় ওয়েস্টার্ন গ্রুপ-কাতার এয়ারওয়েজ সমঝোতা সই

    By ম্যাংগো টিভিঅক্টোবর ২৮, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ও বহুমুখী ব্যবসায়িক প্রতিষ্ঠান ওয়েস্টার্ন গ্রুপ করপোরেট চুক্তি করেছে বিশ্বের সর্বাধিক পুরস্কারপ্রাপ্ত এয়ারলাইন কাতার এয়ারওয়েজ-এর সঙ্গে।

    সোমবার(২৭ অক্টোবর) রাজধানীতে ওয়েস্টার্ন গ্রুপের প্রধান কার্যালয়ে এই চুক্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    এই চুক্তির মাধ্যমে ওয়েস্টার্ন গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠান যেমন—ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং, টাইগার সিমেন্ট, লিডস কর্পোরেশন লিমিটেড, ওয়েস্টার্ন সুপিরিয়র জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ওয়েস্টার্ন ওভারসিজসহ গ্রুপের অন্যান্য কোম্পানিগুলো কাতার এয়ারওয়েজের করপোরেট ভ্রমণ সুবিধা, বিশেষ ছাড় ও প্রিমিয়াম সেবার আওতায় থাকবে।

    অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লিডস কর্পোরেসন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও ওয়েস্টার্ন গ্রুপের পরিচালক নাফিদ আহমেদ অনন্য।

    কাতার এয়ারওয়েজের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ এল ইমাম বলেন, ‘ওয়েস্টার্ন গ্রুপের সঙ্গে আমাদের চুক্তি করতে পেরে আমরা গর্বিত। বাংলাদেশে সততা ও উদ্ভাবনের প্রতীক এই প্রতিষ্ঠান। আশাকরি আমাদের পারস্পরিক আস্থা ও দীর্ঘমেয়াদি সম্পর্ক এক মাইলফলক হয়ে থাকবে।’

    ওয়েস্টার্ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বশির আহমেদ বলেন, ‘কাতার এয়ারওয়েজের সঙ্গে আমাদের অংশীদারিত্ব নির্ভরযোগ্যতা ও বিশ্বমানের সেবার প্রতি আমাদের যৌথ অঙ্গীকারের প্রতিফলন। কাতার এয়ারওয়েজ যেমন বাংলাদেশকে বিশ্বের সঙ্গে যুক্ত করছে, ওয়েস্টার্ন গ্রুপ তেমনি দেশের উন্নয়নে ও উদ্ভাবনের মাধ্যমে কাজ করে যাচ্ছে।’

    এ সময় আরো উপস্থিত ছিলেন টাইগার সিমেন্ট এর ব্যবস্থাপনা পরিচালক ও ওয়েস্টার্ন গ্রুপের পরিচালক নাগির আহমেদ অপূর্ব। ওয়েস্টার্ন গ্রুপের নির্বাহী পরিচালক মেজর জেনারেল (অবঃ) মিজানুর রহমান খান, কাতার এয়ারওয়েজ এর একাউন্ট ম্যানেজার মিস মারুফা মাহফুজ সোনিয়াসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleজাতীয় নির্বাচনের আগে গণভোটে রাজি নয় বিএনপি: আমীর খসরু
    Next Article ঢাকায় শুরু হচ্ছে বিটিটিএফ পর্যটন মেলা, বারো দেশের অংশগ্রহণ

    Related Posts

    দুবাইয়ে মারা গেছেন সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার

    মে ৫, ২০২৬

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    মে ৩, ২০২৬

    ১ লাখ মেট্রিক টন ডিজেল আমদানির অনুমোদন দিয়েছে সরকার

    মে ১, ২০২৬
    Demo
    আরও দেখুন

    স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    শাপলা চত্বরের ঘটনায় বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: মামুনুল হক

    ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

    দুবাইয়ে মারা গেছেন সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫