Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক
ঈদের আগে চলতি রমজান মাসেই পাইলট প্রকল্প হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু সাংবাদিকদের এ তথ্য জানান। মন্ত্রী বলেন, নির্বাচনি ইশতেহারে ‘ফ্যামিলি কার্ড’-এর বিষয়টি বিস্তারিতভাবে উল্লেখ রয়েছে। এটি কীভাবে কার্যকর করা হবে, সে বিষয়ে আজ আলোচনা হয়েছে এবং কার্ড চালুর নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কত পরিবার এ সুবিধা পাবে-এ প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসূচিটি মূলত সার্বজনীন হবে। এতে কোনো বিধিনিষেধ থাকবে না। তবে একটি কমিটি গঠন করা হয়েছে, যা পর্যায়ক্রমে হতদরিদ্র, দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারগুলোকে এর আওতায় আনার প্রক্রিয়া…
ম্যাঙ্গো ইন্টারন্যাশনাল লিমিটেড তাদের ব্র্যান্ড আইপ্রো মোবাইল-এর জন্য টেরিটরি সেলস ম্যানেজার (টিএসএম) পদে জনবল নিয়োগ দিচ্ছে। পদের নাম:টেরিটোরি সেলস ম্যানেজার (টিএসএম) কর্মস্থল:সিলেটময়মনসিংহটাঙ্গাইল দায়িত্বসমূহ:নির্ধারিত এলাকায় বিক্রয় কার্যক্রম পরিচালনা ও তদারকি। ডিলার ও রিটেইলার নেটওয়ার্ক উন্নয়নবিক্রয় লক্ষ্য অর্জন নিশ্চিত করা।সেলস টিম পরিচালনা ও মনিটরিং।বাজার বিশ্লেষণ ও প্রতিযোগী কার্যক্রম পর্যবেক্ষণ। যোগ্যতা ও অভিজ্ঞতা:ফিচার ফোন/মোবাইল সেলসে অভিজ্ঞতাসংশ্লিষ্ট এলাকায় কমপক্ষে ২ বছরের কাজের অভিজ্ঞতাশক্তিশালী মার্কেট রিলেশনশিপ ও নেগোশিয়েশন দক্ষতাটিম লিড করার সক্ষমতা বেতন ও সুবিধা:প্রতিযোগিতামূলক বেতনআকর্ষণীয় সেলস ইনসেনটিভটিএ/ডিএ ও অন্যান্য সুযোগ-সুবিধা আবেদন প্রক্রিয়া:আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত ইমেইল করতে হবে: mangointernationaltdl@gmail.comওয়েবসাইট: www.mango-int.comমোবাইল: +88 01550076663 আগ্রহী ও যোগ্য প্রার্থীদের দ্রুত আবেদন করার আহ্বান জানানো ম্যাংগোটিভি /আরএইচ
বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বাধীন সরকারের কার্যক্রম দ্রুত ও স্বচ্ছভাবে জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ চালু করা হয়েছে। নতুন সরকারের প্রথম কার্যদিবস বুধবার (১৮ ফেব্রুয়ারি) উদ্বোধন করা পেজটির নাম রাখা হয়েছে ‘PMO Bangladesh – প্রধানমন্ত্রীর কার্যালয়’। এই প্ল্যাটফর্মের মাধ্যমে জনগণ সরাসরি সরকারি নীতিনির্ধারণী সিদ্ধান্ত, উন্নয়নমূলক কার্যক্রম, গুরুত্বপূর্ণ সরকারি ঘোষণা এবং প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মসূচির খবর জানতে পারবেন। উদ্বোধনের প্রথম দিনেই প্রায় ৩ লাখ ৭০ হাজার ফলোয়ার যুক্ত হয়েছে। পেজের ভিজ্যুয়াল ও কার্যক্রম পেজটির প্রোফাইল ফটোয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি রয়েছে। কভার ফটোর বাম পাশে বাংলাদেশের জাতীয় পতাকা, মাঝখানে প্রধানমন্ত্রীর সরকারি লোগো ও ‘প্রধানমন্ত্রী’ লেখা এবং…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নিরঙ্কুশ ও ঐতিহাসিক বিজয়ের পর দলের চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পুঁজিবাজারের স্টক ব্রোকারদের সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। বুধবার (১৮ ফেব্রুয়ারি) ডিবিএর পক্ষ থেকে পাঠানো বার্তায় সংগঠনটির প্রেসিডেন্ট সাইফুল ইসলাম প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান। এছাড়া নবগঠিত সরকারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রিপরিষদের সকল সদস্যকেও শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। ডিবিএ প্রেসিডেন্ট বলেন, দেশের জনগণ তাদের প্রত্যাশা পূরণে তারেক রহমান ও বিএনপির প্রতি আস্থা ও বিশ্বাস রেখেছে। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে দলের ঐতিহাসিক বিজয় সেই আস্থা ও প্রত্যাশার সুস্পষ্ট প্রতিফলন। ডিবিএ আশা প্রকাশ…
২০২৬ সালের একুশে বইমেলা শুরুর তারিখ নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে অমর একুশে বইমেলা পরিচালনা কমিটি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বইমেলা পাঁচ দিন পেছিয়ে ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। মেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল ভাড়াও সম্পূর্ণ মওকুফ করা হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী। আরও উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, সচিব মো. মফিদুর রহমান এবং প্রকাশক প্রতিনিধিরা। বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম সভায় আসন্ন বইমেলা সম্পর্কিত সর্বশেষ পরিস্থিতি উপস্থাপন করেন। প্রকাশকদের বিভিন্ন দাবি-দাওয়ার পরিপ্রেক্ষিতে কমিটি নিম্নলিখিত…
জনগণের ম্যান্ডেট নিয়ে গঠিত নতুন সরকার পররাষ্ট্রনীতিতে ‘মেরুদণ্ড সোজা রেখে’ বিশ্বের সব দেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, গণতান্ত্রিক সরকারের পররাষ্ট্রনীতি হবে ‘বাংলাদেশ ফার্স্ট’। প্রতিটি সিদ্ধান্তে দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার দায়িত্ব নেওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ এখন নতুনভাবে নিজেদের অবস্থান তুলে ধরতে চায়। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দায়িত্ব গ্রহণের দ্বিতীয় দিনে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ভিসা জটিলতা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভিসা সংক্রান্ত সমস্যাগুলো সম্পর্কে সরকার অবগত রয়েছে। এসব সমস্যার বাস্তবসম্মত সমাধানে কাজ চলছে। তিনি বলেন, গণতান্ত্রিক…
নোয়াখালীর হাতিয়ায় আলোচিত ধর্ষণ অভিযোগের ঘটনায় পাঁচদিন পর ছয়জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) ভুক্তভোগী নারী (৪০) বাদী হয়ে নোয়াখালী জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-এ মামলাটি করেন। আদালত আইনগত ব্যবস্থা নিতে হাতিয়া থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন। মামলায় ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে। তারা হলেন-চানন্দী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ধানসিঁড়ি আশ্রয়ণ প্রকল্প এলাকার আবদুর রহমান (৩২), মো. মতিন (৩৫), হেলাল উদ্দিন কেরানী (৪০), মো. রুবেল (৩০), ৭ নম্বর ওয়ার্ডের এমরান হোসেন ওরফে কালা এমরান (৩৫) এবং ২ নম্বর ওয়ার্ডের উত্তর আজিমপুর গ্রামের বেলাল মাঝি (৪৮)। মামলার এজাহার সূত্রে জানা গেছে, ১৩ ফেব্রুয়ারি রাত…
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশ ও জনগণের কাছে দেওয়া সব অঙ্গীকার পূরণ করা এখন বিএনপি সরকারের দায়িত্ব। দীর্ঘ প্রায় ১৮ বছর পর দেশে ফিরে গত বছরের ২৫ ডিসেম্বর তিনি ‘আই হ্যাভ এ প্ল্যান’ ঘোষণা করেছিলেন বলেও উল্লেখ করেন তিনি। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী বলেন, ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের আগে দেশের বিভিন্ন স্থানে ঘুরে তিনি তাঁর পরিকল্পনার নানা দিক জনগণের সামনে তুলে ধরেছিলেন। জনগণ স্বাধীনতার ঘোষকের প্রতিষ্ঠিত দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। তিনি বলেন, ‘সব পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ জনগণ আমাদের দিয়েছেন। এখন এই সুযোগকে কাজে লাগিয়ে সব অঙ্গীকার পূরণ করার…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের পর চলতি সপ্তাহের প্রথম তিন কার্যদিবস প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এ হাজার কোটি টাকার বেশি লেনদেন হলেও বুধবার (১৮ ফেব্রুয়ারি) সে ধারা ভেঙেছে। সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেন নেমে এসেছে ৯৩৫ কোটি ৭৮ লাখ টাকায়। নির্বাচনের আগে দুই কার্যদিবস এবং নির্বাচন-পরবর্তী সপ্তাহের প্রথম কার্যদিবসে অধিকাংশ শেয়ার ও ইউনিটের দাম বেড়েছিল। বিশেষ করে নির্বাচন-পরবর্তী প্রথম কার্যদিবসে বড় ধরনের দরবৃদ্ধি দেখা যায়। তবে পরবর্তী তিন কার্যদিবস ধরে অধিকাংশ শেয়ার ও ইউনিটের দরপতন হয়েছে। বাজার সংশ্লিষ্টদের মতে, আগের উত্থানে অর্জিত মুনাফা তুলে নিতে বিনিয়োগকারীদের একটি অংশ বিক্রির চাপ বাড়িয়েছেন। সূচকে পতনদিনের শুরুতে ক্রয়চাপ বেশি থাকায় সূচক কিছুটা ঊর্ধ্বমুখী…
পবিত্র রমজান মাস শুরু হওয়ায় আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে নতুন সময়সূচিতে চলবে সরকারি অফিস, আদালত ও ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠান। রমজানজুড়ে এ সময়সূচি কার্যকর থাকবে। সরকারি অফিসের সময়রমজান মাসে সরকারি অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। সাপ্তাহিক ছুটি যথারীতি শুক্র ও শনিবার। গত ৮ ফেব্রুয়ারি উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদনের পর জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে এ সময়সূচি নির্ধারণ করে। এতে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য নির্দেশনা দেওয়া হয়। আদালতের সময়সূচিরমজানে আদালতের সময় নির্ধারণ করবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট। ইতোমধ্যে নিম্ন আদালতের জন্য আলাদা বিজ্ঞপ্তি জারি…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম