Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক

সারাদেশে ৪ কোটি ১০ লাখ পরিবার রয়েছে উল্লেখ করে চলতি ফেব্রুয়ারি মাস থেকেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার-এমন ঘোষণা দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন শপন। শনিবার (২১ ফেব্রুয়ারি) বরিশালে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, শুধু রক্তের বিনিময়ে বারবার আন্দোলন করলেই হবে না; দেশকে সুন্দরভাবে গড়ে তোলার সুস্পষ্ট পরিকল্পনাও থাকতে হবে। তিনি জানান, ক্ষমতায় আসার আগে সরকার ৩১ দফা রাষ্ট্র মেরামতের পরিকল্পনা জনগণের সামনে উপস্থাপন করেছে। জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকতেই সব প্রতিশ্রুতি পরিষ্কারভাবে তুলে ধরা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। প্রশাসনের স্বকীয়তা বজায় রাখার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, প্রশাসনের সঙ্গে জনগণের…

Read More

অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে প্রথমবারের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটের দিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছান জামায়াত আমিরের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের নেতারা। রাত ১২টা ১০ মিনিটে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এর আগে জামায়াতে ইসলামী দলের কাউকে ভাষা শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে দেখা যায়নি। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. শফিকুর রহমান বলেন, ‘এবার আমার এখানে আসা রাষ্ট্রীয় আচার হিসেবে। সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে শহীদ মিনারে আসা আমার দায়িত্ব। আমাকে আমার সঙ্গীদের নিয়ে…

Read More

শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে বিএনপি নেতাকর্মীদের বাধার মুখে পড়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। উত্তেজনা ছড়িয়ে পড়লে ফুল অর্পণ না করেই কর্মী-সমর্থকদের প্রহরায় এলাকা ত্যাগ করেন তিনি। পরে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন তার সমর্থকরা। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে সরাইল উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে রাত পৌনে ১২টার দিকে শহীদ মিনার প্রাঙ্গণে পৌঁছান রুমিন ফারহানা। পুষ্পস্তবক নিয়ে শহীদ বেদীর সামনে অবস্থানকালে সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের নেতৃত্বে কিছু নেতাকর্মী ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। এতে দুই…

Read More

বাংলা ভাষাকে সব জায়গায় গুরুত্ব দিয়ে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মিরপুরে মাতৃভাষা দিবসের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষায় পাঠদান পদ্ধতি আরও যুক্তিযুক্ত করতে হবে এবং শিশুদের হাতে-কলমে শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে। যে শিক্ষা ব্যবস্থা বেকারত্ব বাড়ায়, তা বাদ দিয়ে সময়োপযোগী ও কার্যকর শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। কর্মমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষায় জোর দেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। এ সময় শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, সঠিক শিক্ষা নিশ্চিত করতে না পারলে দেশ গঠন সম্ভব নয়। বিশ্বমানের শিক্ষা সারাদেশে ধারাবাহিকভাবে…

Read More

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসের প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার দিবাগত রাতে (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ৬ মিনিটে তিনি ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় তিনি শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন। রাত বারোটা বাজার এক মিনিট আগে কেন্দ্রীয় শহীদ মিনারে যান রাষ্ট্রপতি। ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পার কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন তিনি। শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার ত্যাগ করেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ মিনারে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থেকে শ্রদ্ধা জানান ভাষা শহীদদের প্রতি। এরপর শহীদদের আত্মার…

Read More

অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার-এ মানুষের ঢল নেমেছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোরের আলো ফোটার আগেই হাজার হাজার মানুষ খালি পায়ে, বুকে শোকের প্রতীক কালো ব্যাজ ধারণ করে আজিমপুর ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সমবেত হন। হাতে রক্তলাল পলাশ ও ডালিম ফুলের স্তবক নিয়ে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ গানের সুরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। এর আগে দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এবং ১২টা ৮ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে রাষ্ট্রীয়…

Read More

২১ ফেব্রুয়ারি ২০২৬। আজ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এই দিনে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর তৎকালীন পুলিশ গুলিবর্ষণ করে। এতে সালাম, বরকত, রফিক, শফিউর, জব্বারসহ কয়েকজন ছাত্র শহীদ হন। তাদের আত্মত্যাগের স্মরণে দিনটি শহীদ দিবস হিসেবে পালিত হয়ে আসছে। একুশের প্রথম প্রহরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার-এ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। রাত ১২টা ১ মিনিটে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর রাত ১২টা ৪০ মিনিট থেকে সাধারণ মানুষ শ্রদ্ধা জানাতে পারবেন। দিবসটি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারসহ রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিরাপত্তায় মোতায়েন থাকবে ডিএমপির…

Read More

নির্বাচনে পরাজিত হলেও মিয়া গোলাম পরওয়ার আবারও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পেয়েছেন। শুক্রবার দলের আমির শফিকুর রহমান তাকে পদে বহাল রেখে নায়েবে আমির ও সহকারী সেক্রেটারি জেনারেলদের মনোনয়ন দেন। মজলিসে শুরার পরামর্শে ২১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ও ৮৮ সদস্যের কর্মপরিষদ গঠন করা হয়েছে বলে দলীয় বিজ্ঞপ্তিতে জানানো হয়। আমিরের সভাপতিত্বে অনলাইনে অনুষ্ঠিত মজলিসে শুরার সভায় নায়েবে আমির ও সহকারী সেক্রেটারি জেনারেলরা সশরীরে উপস্থিত ছিলেন। গত ২ নভেম্বর টানা তৃতীয়বারের মতো আমির নির্বাচিত হন শফিকুর রহমান। সংসদ নির্বাচনের কারণে নতুন কমিটি গঠন স্থগিত ছিল। দলের গঠনতন্ত্র অনুযায়ী, মজলিসে শুরার পরামর্শে আমির অন্যান্য পদে মনোনয়ন দেন। নবমনোনীতরা ২০২৮ সালের ডিসেম্বর…

Read More

আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রিমিয়ার ব্যাংক-এর পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে দেয় কেন্দ্রীয় ব্যাংক। ১৯৯৯ সালে প্রতিষ্ঠার পর থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন ডা. এইচবিএম ইকবাল। ওই সময়ে তাঁর পরিবারের একাধিক সদস্যও পর্ষদে ছিলেন। ব্যাংকটির নারায়ণগঞ্জ শাখাসহ বিভিন্ন শাখা থেকে বিপুল অর্থ আত্মসাতের ঘটনা দীর্ঘদিন ধরেই সংকট তৈরি করেছিল। নির্বাচনের ঠিক আগে বড় আমানতকারীদের অর্থ তুলে নেওয়ার কারণে পরিস্থিতি আরও জটিল হয় এবং বিধিবদ্ধ তারল্য সংরক্ষণে ব্যর্থ হয় ব্যাংকটি। প্রচলিত নিয়ম অনুযায়ী, প্রতিটি ব্যাংককে তাদের দায়ের বিপরীতে নির্দিষ্ট পরিমাণ নগদ জমা (সিআরআর) ও সহজে বিনিময়যোগ্য সম্পদ (এসএলআর) কেন্দ্রীয় ব্যাংকে সংরক্ষণ করতে হয়। কিন্তু প্রিমিয়ার ব্যাংক এ নিয়ম…

Read More

দেশের শেয়ারবাজারে সূচকের উত্থান-পতনের মধ্য দিয়ে চলতি সপ্তাহে লেনদেন হয়েছে। এতে সপ্তাহ ব্যবধানে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর বাজার মূলধন বেড়েছে ১ হাজার ৬০ কোটি টাকা। পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ডিএসইসপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে শূন্য দশমিক ১৫ শতাংশ বা ১ হাজার ৬০ কোটি টাকা। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ১০ হাজার ৩৭ কোটি টাকা। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এই মূলধন ছিল ৭ লাখ ৮ হাজার ৯৭৭ কোটি টাকা। চলতি সপ্তাহে ডিএসইতে একটি বাদে বেড়েছে সব কয়টি সূচক। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ৬৫ দশমিক ৯৯ পয়েন্ট বা…

Read More