Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক

সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় পেল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। শক্তির প্রদর্শনীতে ক্যারিবীয়রা ১০৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট দলকে। ওয়াংখেড়ে স্টেডিয়ামমে টস হেরে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেটে ২৫৪ রানের পাহাড় গড়ে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ১৭.৪ ওভারে ১৪৭ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ে, ফলে বড় ব্যবধানে পরাজয় বরণ করতে হয় তাদের। ব্যাট হাতে ঝড় তোলেন শিমরন হেটমায়ার, যিনি ৩৪ বলে ৮৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন-ছিল ৭টি চার ও ৭টি ছক্কা। অধিনায়ক রোভম্যান পাওয়েলও ৩৫ বলে ৫৯ রান করে দলকে বড় সংগ্রহে নিয়ে যান। শেষদিকে রোমারিও শেফার্ড ও শেরফেন রাদারফোর্ডের ঝোড়ো ব্যাটিংয়ে স্কোরবোর্ড আরও সমৃদ্ধ…

Read More

রবি এলিট প্রোগ্রামে একযোগে যুক্ত হয়েছে ১৩টি নতুন প্রিমিয়াম অংশীদার। এর ফলে রবি আজিয়াটা পিএলসি-এর রবি এলিট গ্রাহকরা স্বাস্থ্যসেবা থেকে ভ্রমণ, হোটেল, ডাইনিং ও বিনোদনসহ বিভিন্ন লাইফস্টাইল খাতে সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন। নতুন অংশীদারদের মধ্যে রয়েছে ল্যাবএইড ক্যান্সার হসপিটাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার, জেনেরিক হেলথকেয়ার লিমিটেড, ইউএস-বাংলা এয়ারলাইন্স, বেস্ট ক্লিন, ফান প্যারাডাইস, স্যাফরন ডাইন, থাই এক্সপ্রেস, বিনস অ্যান্ড অ্যারোমা, কান্ট্রি বয়, বেস্ট ওয়েস্টার্ন এসকেএস চট্টগ্রাম, বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ কক্সবাজার, বেস্ট ওয়েস্টার্ন প্লাস ম্যাপল লিফ এবং বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস কক্সবাজার। সম্প্রতি এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে রবি আজিয়াটা পিএলসি। সংশ্লিষ্ট সব…

Read More

বাংলাদেশের গ্রাহকদের জন্য নতুন চমক নিয়ে এসেছে হিরো মোটোকর্প। ১২৫ সিসি সেগমেন্টে নতুন মডেলের বাইক ও স্কুটার-গ্ল্যামার এক্স ১২৫ মোটরসাইকেল এবং জুম ১২৫ স্কুটার বাজারে উন্মুক্ত করেছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি অনুষ্ঠিত জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশের বাজারের কথা বিবেচনা করে অত্যাধুনিক ফিচারসমৃদ্ধ গ্ল্যামার এক্স ১২৫ তৈরি করা হয়েছে। এতে ৬০টিরও বেশি ফিচার রয়েছে, যার মধ্যে ক্রুজ কন্ট্রোল, ৪.২ ইঞ্চি টিএফটি মিটার, ব্লুটুথ সংযোগ, অল-এলইডি প্যাকেজ, এবং তিনটি রাইডিং মোড উল্লেখযোগ্য। বাইকটির উদ্বোধনী মূল্য ধরা হয়েছে ১ লাখ ৬৬ হাজার টাকা, ঈদ অফারে পাওয়া যাবে ১ লাখ ৬৩ হাজার টাকায়। অন্যদিকে জুম ১২৫ স্কুটারের মূল্য ২ লাখ ৮ হাজার টাকা। মডেল…

Read More

মাদক কারবারি নেমেসিও ওসেগুয়েরা সারভান্তেস (এল মেনচো)–এর মৃত্যুর পর সহিংসতায় উত্তপ্ত হয়ে উঠেছে মেক্সিকো। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড়ে প্রায় ৯ হাজার ৫০০ সেনা মোতায়েন করেছে সরকার। সেনা অভিযানে কুখ্যাত জালিস্কো নিউ জেনারেশন কার্টেল–এর নেতা এল মেনচো আটক হওয়ার পর হেফাজতে তার মৃত্যু হয়। এরপর থেকেই অন্তত ২০টি অঙ্গরাজ্যে সহিংসতা ছড়িয়ে পড়ে। নিরাপত্তা জোরদারে অতিরিক্ত ২ হাজার ৫০০ সেনা মোতায়েন করা হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রিকাডো ত্রেভিয়া জানিয়েছেন, এল মেনচোর সঙ্গে দেখা করতে যাওয়া এক নারীর গতিবিধি নজরদারিতে রেখে তার অবস্থান শনাক্ত করা হয়। অভিযানের সময় দেহরক্ষীদের সঙ্গে গোলাগুলিতে তিনি গুরুতর আহত হন এবং পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। অভিযানে তার অন্তত ছয়…

Read More

বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে আটকে রেখে হেনস্তা ও আপত্তিকর ছবি তৈরির চেষ্টা করার অভিযোগে গায়ক মাইনুল আহসান নোবে-কে গ্রেপ্তার করেছে ডেমরা থানা পুলিশ। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন বটতলা এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, নোবেলের বিরুদ্ধে একটি মামলায় আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সেই পরোয়ানার ভিত্তিতেই তাকে আটক করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, বিয়ের আশ্বাস দিয়ে এক তরুণীকে নিজের স্টুডিওতে আটকে রেখে হেনস্তা এবং আপত্তিকর ছবি ও ভিডিও ধারণের চেষ্টা করা হয়। ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মুরাদ হোসেন জানান, গ্রেপ্তারি পরোয়ানা থাকায় অভিযান চালিয়ে নোবেলকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে…

Read More

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে কমিটি গঠন করেছে জুলাই বিপ্লবীদের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কমিটিতে সারজিস আলমকে চেয়ারম্যান এবং নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ-কে সদস্যসচিব করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত সোয়া ১০টার দিকে দলটির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এনসিপির দফতর সেল থেকে পাঠানো বার্তায় বলা হয়, দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন–এর নির্দেশক্রমে ‘স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি’ গঠন করা হয়েছে। কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে আরিফুল ইসলাম আদিব, আলাউদ্দিন মোহাম্মদ, তাহসীন রিয়াজ ও অ্যাডভোকেট মঞ্জিলা ঝুমাকে। পাশাপাশি কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলার নেতাদের…

Read More

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) সরকারের রাজস্ব আয়ের তুলনায় ব্যয় বেড়ে যাওয়ায় বড় অঙ্কের বাজেট ঘাটতি তৈরি হয়েছে। এ সময়ে প্রায় ২ লাখ ২২ হাজার ৮৫৩ কোটি টাকা রাজস্ব আহরণ হলেও পরিচালন ও উন্নয়ন খাতে মোট ব্যয় হয়েছে ২ লাখ ৫৮ হাজার ১৮৬ কোটি টাকা। ফলে ছয় মাসেই ঘাটতি দাঁড়িয়েছে ৩৫ হাজার ৩৩৩ কোটি টাকা, যার বেশির ভাগই ঋণ নিয়ে মেটাতে হয়েছে। অর্থ বিভাগের তথ্য অনুযায়ী, প্রথম ছয় মাসে পরিচালন খাতে ব্যয় হয়েছে ২ লাখ ২০ হাজার ৪৬৩ কোটি এবং উন্নয়ন খাতে ৩১ হাজার ৮৪১ কোটি টাকা। পরিচালন ব্যয়ের বড় অংশই গেছে সুদ পরিশোধ, ভর্তুকি, বেতন-ভাতা ও পেনশন এবং বিভিন্ন…

Read More

ইফতারের আগে ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান রাকিব-এর জন্য দোয়া চেয়েছেন ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ও ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা। সোমবার (২৩ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘ইফতারের আগ মুহূর্তে খাস দিলে দোয়া করি ছাত্রদলের সভাপতি রাকিব ভাইয়ের জন্য। ভাই হিসেবে বোনদের জন্য তার প্রচেষ্টাগুলো আল্লাহ কবুল করে নিক।’ সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল হিফজুল কোরআন ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা-২০২৬ (সিজন-২) আয়োজনের ঘোষণা দিয়েছে। আগামী ১ ও ২ মার্চ প্রাথমিক যাচাই এবং ৪ মার্চ চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। প্রাথমিক পর্ব হবে হাকিম চত্বরে এবং চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে টিএসসি মিলনায়তন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আয়োজকরা জানিয়েছেন, প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে প্রথম…

Read More

আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। ওই দিন সকাল ১১টায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবন–এর সংসদ কক্ষে অধিবেশন বসবে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এ অধিবেশন আহ্বান করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪৩২ বঙ্গাব্দের ২৭ ফাল্গুন মোতাবেক ২০২৬ খ্রিস্টাব্দের ১২ মার্চ বৃহস্পতিবার বেলা ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম (২০২৬ খ্রিস্টাব্দের প্রথম) অধিবেশন শুরু হবে। নতুন সংসদের পাঁচ বছরের মেয়াদ শুরু হবে ১২ মার্চ থেকে, যা শেষ হবে ২০৩১ সালের ১১ মার্চ। ইতোমধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী…

Read More

আগামী ১০ মার্চ থেকে দেশের ১৩টি উপজেলায় শুরু হচ্ছে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রম। এদিন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২২ ফেব্রুয়ারি) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী-এর সভাপতিত্বে ফ্যামিলি কার্ড সংক্রান্ত কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় জানানো হয়, শুরুতে দুটি উপজেলায় পাইলট প্রকল্প চালুর পরিকল্পনা থাকলেও তা সম্প্রসারণ করে দেশের ১৩টি উপজেলার ১৩টি ওয়ার্ডে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে যেসব এলাকায় ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে সেগুলো হলো-বনানীর কড়াইল বস্তি, পাংশা, পতেঙ্গা, বাঞ্ছারামপুর, লামা, খালিশপুর, চরফ্যাশন, দিরাই, ভৈরব, বগুড়া সদর, লালপুর, ঠাকুরগাঁও ও নবাবগঞ্জ। সমাজকল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতিটি ফ্যামিলি কার্ডে পাঁচজন…

Read More