Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক

একীভূত হওয়া পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংক নিয়ে গঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংকের’ আমানতকারীরা তাদের জমানো টাকা ফেরত এবং ‘হেয়ার কাট’ সিদ্ধান্ত বাতিলের দাবিতে রাজপথে নেমেছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ‘আমানতকারী’ ব্যানারে এই মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নরের নেওয়া একটি অযৌক্তিক সিদ্ধান্তে পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংকের আমানতের ওপর গত দুই বছরের অর্জিত মুনাফা কেটে নেওয়া হয়েছে। এর বদলে আমানতকারীদের মাত্র ৪ শতাংশ ‘অনুকম্পা’ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, যাকে তারা অন্যায্য ও অমানবিক বলে অভিহিত করেছেন। আন্দোলনকারীরা জানান, গত দুই বছর ধরে তারা ব্যাংক থেকে তাদের মূলধন ও মুনাফার টাকা উত্তোলন করতে…

Read More

দেশের ৬৪ জেলায় একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তরের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা। শুক্রবার (৬ মার্চ) সকাল ৯টা থেকে শুরু হওয়া এ পরীক্ষায় অংশ নেবেন ৬০ হাজার পরীক্ষার্থী। ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির এ ব্যাচে মোট ৪ হাজার ৮০০টি আসনের বিপরীতে আবেদন করেছিলেন ১ লাখ ১০ হাজার ৭৪৩ জন। সেখান থেকে বাছাই করা আবেদনকারীদের নিয়ে এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। দেশের বিভিন্ন জেলা শহরে একযোগে অনুষ্ঠিত হওয়া এ পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে, যারা পরবর্তীতে যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন। যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত এই কর্মসূচি ধাপে ধাপে সম্প্রসারিত হয়ে এবার…

Read More

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর ২০ জন বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার–২০২৬’ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ-এর অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) হুমায়ুন কবিরের সই করা এক প্রজ্ঞাপনে এ তালিকা প্রকাশ করা হয়। এবারের পুরস্কারপ্রাপ্তদের তালিকায় আলোচিত নামগুলোর মধ্যে রয়েছেন উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় প্রাণ হারানো বীর শিক্ষিকা মাহেরীন চৌধুরী এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তারা দুজনই মরণোত্তর এই সম্মাননায় ভূষিত হচ্ছেন। ২০২৫ সালের জুলাইয়ে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ক্লাস চলাকালে একটি প্রশিক্ষণ বিমান ভবনে আছড়ে পড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই সংকটময় মুহূর্তে নিজের জীবনের…

Read More

দেশের সব সরকারি অফিসে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে নতুন ১১ দফা নির্দেশনা জারি করেছে সরকার। এসব নির্দেশনার মধ্যে অফিসে অপ্রয়োজনীয় আলোকসজ্জা পরিহার এবং বিদ্যুৎ ব্যবহারে সংযমের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ নির্দেশনা সংবলিত চিঠি সব সিনিয়র সচিব/সচিব, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, বর্তমান বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা জরুরি। তাই সব সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে হবে। মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা ১১টি নির্দেশনা হলো— ১. দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো…

Read More

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট চিকিৎসক ও গণস্বাস্থ্য আন্দোলনের পথিকৃৎ ডা. জাফরুল্লাহ চৌধুরী-কে এ বছর দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (৫ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। ডা. জাফরুল্লাহ চৌধুরী দেশের স্বাস্থ্যসেবা খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তিনি গণস্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠার মাধ্যমে স্বল্পমূল্যে চিকিৎসাসেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেন। পাশাপাশি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসাসেবায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ২০২৩ সালের ১১ এপ্রিল রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে দেশের চিকিৎসা ও জনস্বাস্থ্য আন্দোলনে…

Read More

ছোট পর্দা ও চলচ্চিত্রে কমেডি চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের হাসিয়েছেন অভিনেতা শামীম হোসেন। দীর্ঘদিন অভিনয়ের সঙ্গে যুক্ত থাকলেও বর্তমানে কাজের অভাবে কঠিন সময় পার করছেন তিনি। এমনকি অর্থকষ্টে দিন কাটছে বলেও জানিয়েছেন এই অভিনেতা। শামীমের জীবনের শুরুটা ছিল সংগ্রামের। প্রায় দুই দশক আগে জীবিকার তাগিদে দিনমজুর হিসেবে কুলিগিরি, রিকশা চালানোসহ নানা ধরনের কাজ করেছেন তিনি। পরে ১৯৯৭ সালে ঢাকার বেইলি রোডে মহিলা সমিতি অফিসে পিয়নের চাকরি নেন। সেখান থেকেই তার অভিনয়জীবনের শুরু। অভিনেত্রী ও নির্মাতা আফসানা মিমির আহ্বানে ‘বন্ধন’ নাটকে কয়েকটি দৃশ্যে অভিনয়ের সুযোগ পান শামীম। এরপর ধীরে ধীরে নাটক ও চলচ্চিত্রে কাজ করতে থাকেন। এখন পর্যন্ত তিনি হাজারের বেশি…

Read More

স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষাসহ দেশ গঠনে সার্বিক অবদানের স্বীকৃতিস্বরূপ প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-সহ ১৫ জন ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠানকে এ বছর ‘স্বাধীনতা পুরস্কার’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (৫ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠানকে স্ব স্ব ক্ষেত্রে ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এবারের স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তরা হলেন— ১. বেগম খালেদা জিয়া (মরণোত্তর), স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষাসহ দেশগঠনে সার্বিক অবদান২. ফৌজদারহাট ক্যাডেট কলেজ, মুক্তিযুদ্ধ৩. মেজর মোহাম্মদ আবদুল জলিল (মরণোত্তর), মুক্তিযুদ্ধ৪. অধ্যাপক ড.…

Read More

স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষাসহ জাতীয় জীবনে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে এ বছরের স্বাধীনতা পুরস্কার দিতে যাচ্ছে সরকার। তালিকায় স্থান পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। দেশ গঠনে সার্বিক অবদানের জন্য তাঁকে মরণোত্তর এই সর্বোচ্চ বেসামরিক সম্মাননা প্রদানের সিদ্ধান্ত হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, মন্ত্রিসভার বৈঠকে ২০২৬ সালের স্বাধীনতা পুরস্কারপ্রাপকদের নাম চূড়ান্ত করা হয়েছে। স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষাসহ জাতীয় উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে খালেদা জিয়াকে এ সম্মাননা দেওয়া হচ্ছে। প্রসঙ্গত-স্বাধীনতা পুরস্কার বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদক। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের বীর শহীদদের স্মরণে ১৯৭৭ সাল থেকে প্রতি বছর বাংলাদেশের…

Read More

ঈদের সময় কোনো বাস কোম্পানি অতিরিক্ত ভাড়া নিলে তার রুট পারমিট বাতিল করা হবে বলে জানিয়েছেন শেখ রবিউল আলম, সড়ক পরিবহন, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রী। বৃহস্পতিবার (৫ মার্চ) আসন্ন পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে প্রস্তুতি সভা শেষে মন্ত্রী এ কথা জানান। সভা অনুষ্ঠিত হয় সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে। মন্ত্রী বলেন, ‘ঈদ আসলেই পরিবহনের ভাড়া বেড়ে যায়। বাড়তি ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই। নির্দিষ্ট ভাড়া নির্ধারণ করা আছে। সেই নির্ধারিত ভাড়ার চেয়ে এক টাকাও বেশি নিলে আমাদেরকে জানান, তার দৃষ্টান্তমূলক শাস্তি হবে। এই নিয়ন্ত্রণ যে কোনো মূল্যে করা হবে।’ সভায় উপস্থিত পরিবহন মালিকরা…

Read More

কেন্দ্রীয় ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংক-এর স্বাধীন ও স্বার্থের সংঘাতমুক্ত ভূমিকা নিশ্চিত করতে নবনিযুক্ত গভর্নরের নিয়োগ বাতিলের দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। বৃহস্পতিবার (৫ মার্চ) ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে এমন ব্যক্তিকে নিয়োগ দিতে হবে যার পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতা রয়েছে এবং যিনি স্বার্থের দ্বন্দ্বের ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালন করতে সক্ষম। গত ২৫ ফেব্রুয়ারি অর্থনীতিবিদ আহসান এইচ মনসুরকে সরিয়ে মোস্তাকুর রহমানকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়। নতুন গভর্নরের ব্যবসায়িক পরিচয়ের কারণে নিয়োগে স্বার্থের দ্বন্দ্বের প্রশ্ন উঠেছে-এ বিষয়টিকে উদ্বেগজনক বলে উল্লেখ করেছে টিআইবি। ইফতেখারুজ্জামান আরও বলেন, কেন্দ্রীয় ব্যাংকের নিরপেক্ষতা ও…

Read More