Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক
ঈদুল ফিতরের দিন শনিবার (২১ মার্চ) সারাদেশে কালবৈশাখীসহ ঝড়ো হাওয়া, বজ্রপাত ও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময় দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে। আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানান, ঈদের দিন দেশের বিভিন্ন এলাকায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টিরও আশঙ্কা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে এ ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। এদিকে, নদীবন্দরগুলোর জন্য সতর্কবার্তায় বলা হয়েছে, যশোর, খুলনা, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, ভোলা, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, রাঙ্গামাটি ও চট্টগ্রাম…
স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাম্য ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়াই হোক আমাদের এবারের ঈদের অঙ্গীকার। তিনি ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। স্বরাষ্ট্রমন্ত্রী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ শুক্রবার (২০ মার্চ) নিজ নির্বাচনি এলাকা কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের বাসিন্দাসহ সমগ্র দেশবাসীকে শুভেচ্ছা বার্তায় এ আহ্বান জানান। শুভেচ্ছা বার্তায় মন্ত্রী সালাহউদ্দিন আহমদ দেশবাসীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন এবং সবাই যেন নিরাপদে ও আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করতে পারে, সে প্রত্যাশা ব্যক্ত করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আনন্দ…
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর আমাদের জাতীয় ঐক্য ও পারস্পরিক সহমর্মিতার বন্ধনকে আরও সুদৃঢ় করুক। এই প্রত্যাশা করি। আজ শুক্রবার (২০ মার্চ) এক শুভেচ্ছা বার্তায় এসব কথা বলেন তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেন, ঈদুল ফিতর মুসলমানদের সবচেয়ে বড় দুটি ধর্মীয় উৎসবের একটি। মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযমের পর ঈদুল ফিতর আমাদের জীবনে আনন্দ, শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে। পবিত্র রমজান মাস সংযম, ত্যাগ, খেদমত ও আত্মশুদ্ধির অনন্য শিক্ষা দেয়। এই এক মাসের সাধনা আমাদের আত্মসংযমী হতে এবং অন্যের কষ্ট অনুভব করতে শেখায়। এর মাধ্যমে সমাজে সহমর্মিতা…
পুঁজিবাজারে তালিকাভুক্ত ইনডেক্স অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আর্থিক লেনদেনে প্রায় ২ কোটি টাকার অনিয়মের প্রমাণ পেয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ ঘটনায় কোম্পানির এক পরিচালকসহ তিন কর্মকর্তাকে অর্থদণ্ড করা হয়েছে। বিএসইসির মার্চ মাসের এনফোর্সমেন্ট অ্যাকশন প্রতিবেদনে বলা হয়, কোম্পানিটি তাদের সহযোগী প্রতিষ্ঠান ইনডেক্স কনস্ট্রাকশন লিমিটেড-এর সঙ্গে প্রায় ২ কোটি টাকার রিলেটেড পার্টি লেনদেন করেছে, যা নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে প্রকাশ করা হয়নি। আন্তর্জাতিক হিসাবমান অনুযায়ী এ ধরনের লেনদেন প্রকাশ বাধ্যতামূলক।এ ঘটনায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মাহিন বিন মাজহারকে ৫ লাখ টাকা, প্রধান অর্থ কর্মকর্তা ইকবাল আহমেদকে ১ লাখ টাকা এবং কোম্পানি সচিব আবু জাফর আলীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।…
ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ‘পুরো বিশ্বকে রক্ষা’ করছে বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার (১৯ মার্চ) দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, সাম্প্রতিক হামলায় ইরানের সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার দাবি, তেহরান এখন আর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা রাখে না। তবে এসব দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি তিনি। নেতানিয়াহু জানান, এই সামরিক অভিযানের মূল লক্ষ্য ইরানের পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ‘নির্মূল’ করা। পাশাপাশি, ইরানের জনগণ যেন নিজেদের ভবিষ্যৎ নিজেরাই নির্ধারণ করতে পারে, সেই পরিবেশ তৈরি করাও এ অভিযানের উদ্দেশ্য বলে উল্লেখ করেন তিনি। তিনি আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড…
রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে একজনের মৃত্যু এবং বগুড়ার আদমদীঘিতে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে বহু মানুষের আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। এসব দুর্ঘটনা ‘বিচ্ছিন্ন নয়’ দাবি করে দলটি বলছে, সাম্প্রতিক এসব দুর্ঘটনা দেশের পরিবহন ব্যবস্থার দীর্ঘদিনের অব্যবস্থাপনা, অবহেলা ও দুর্বল তদারকির প্রতিফলন। বৃহস্পতিবার (১৯ মার্চ) দলের পক্ষে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের দেওয়া এক বিবৃতিতে এসব কথা বলা হয়। বিবৃতিতে বলা হয়, সদরঘাটের দুর্ঘটনায় নিহত মো. সোহেল (২২) নামে একজনের মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। এমন দৃশ্য সহ্য করা সত্যিই কঠিন। দলটি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায় এবং নিখোঁজ ব্যক্তিদের দ্রুত সন্ধান…
রাজনৈতিক উত্তেজনার মধ্যেও আসন্ন ফিফা বিশ্বকাপ থেকে সরে দাঁড়াচ্ছে না ইরান। তবে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ম্যাচগুলো বয়কট করার ঘোষণা দিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন। ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ বুধবার বলেন, ‘আমরা বিশ্বকাপের প্রস্তুতি চালিয়ে যাব। আমরা যুক্তরাষ্ট্রকে বয়কট করব, কিন্তু বিশ্বকাপকে নয়।’ আগামী বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। বর্তমান সূচি অনুযায়ী, ইরানের গ্রুপপর্বের তিনটি ম্যাচই যুক্তরাষ্ট্রে হওয়ার কথা থাকলেও নিরাপত্তা উদ্বেগের কারণে সেখানে খেলতে রাজি নয় তেহরান। এ প্রেক্ষিতে ইরান ইতোমধ্যে ফিফার সঙ্গে আলোচনা শুরু করেছে, যাতে তাদের ম্যাচগুলো মেক্সিকোয় সরিয়ে নেওয়া যায়। বিষয়টি নিয়ে ফিফা জানিয়েছে, তারা সব দলের সঙ্গে যোগাযোগ রাখছে এবং নির্ধারিত সূচি অনুযায়ী…
মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রণালয়ে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। শুক্রবার (২০ মার্চ) দেশটির সামরিক বাহিনীর এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, পশ্চিম জেরুজালেমে অবস্থিত ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রণালয় লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। ইরানের দাবি, যুদ্ধজাহাজ ‘আইআরআইএস ডেনা’তে হামলায় নিহত নৌসদস্যদের এবং গোয়েন্দামন্ত্রী ইসমাইল খতিব হত্যার প্রতিশোধ হিসেবেই এই আঘাত হানা হয়েছে। তবে হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা প্রাণহানি হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য জানা যায়নি। এর আগে গত ৪ মার্চ শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলে ইরানের যুদ্ধজাহাজ ‘আইআরআইএস ডেনা’ লক্ষ্য করে হামলার ঘটনায় দেশটির ৮০ জনের বেশি নৌসদস্য নিহত হন। অন্যদিকে চলতি…
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে পদ্মা সেতু ও যমুনা সেতুতে একদিনে সর্বোচ্চ যানবাহন পারাপার এবং টোল আদায়ের নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। শুক্রবার (২০ মার্চ ) সেতু বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যকর দিকনির্দেশনায় এই অর্জন সম্ভব হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছরের ১৭ থেকে ১৯ মার্চ-এই তিন দিনে পদ্মা সেতু দিয়ে মোট ১ লাখ ১৯ হাজার ৬৮২টি যানবাহন পারাপার হয়েছে। একই সময়ে টোল আদায় হয়েছে ১৩ কোটি ২১ লাখ ৫১ হাজার ৮০০ টাকা, যা গত বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।…
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান এমপি বলেছেন, মানুষের সেবার জন্যই আমরা রাজনীতি করি, জনগণের কল্যাণ করাই আমাদের মূল লক্ষ্য। সমাজের সুবিধাবঞ্চিত শিশুসহ সকল অবহেলিত মানুষের পাশে সরকারের পাশাপাশি বিত্তবানদেরও এগিয়ে আসতে হবে। রাঙ্গামাটি জেলা শিশু একাডেমি মিলনায়তনে স্বেচ্ছাসেবী সংগঠন ‘অর্গানাইজেশন ফর ইউনিটি ট্রাস্ট অ্যান্ড হেল্প’ (ইয়ুথ)-এর উদ্যোগে আয়োজিত সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের মাঝে ঈদ উপহার বিতরণ ও মেহেদী রাঙানো উৎসবে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী দীপেন দেওয়ান এসব কথা বলেন। মন্ত্রী দীপেন দেওয়ান আরও বলেন, সবকিছুর জন্য শুধু সরকারের ওপর নির্ভরশীল না থেকে সমাজের বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে আমাদের প্রত্যেককে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিকভাবে এগিয়ে আসা উচিত। সুবিধাবঞ্চিত শিশুদের পাশে আমরা…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম