Author: admin

নোয়াখালীর বেগমগঞ্জে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেল ও সন্ধ্যায় উপজেলার চৌরাস্তা ও কেন্দুরবাগ বাজারে এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযানে পাইকারি পর্যায়ে এক হাজার ৩২৩ টাকা দামের গ্যাস সিলিন্ডার এক হাজার ৫০০ টাকায় বিক্রি করায় মৃত আব্দুল গোফরানের ছেলে লোকমান হোসেনকে (৫৫) ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া গ্যাস সিলিন্ডারের নির্ধারিত মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রয়ের রসিদ দেখাতে ব্যর্থ হওয়ায় কোরবান আলীর ছেলে আব্দুল হককে (৪২) ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন বেগমগঞ্জ…

Read More

বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রদর্শনী সিইএস ২০২৬-এ এআই-চালিত নতুন প্রযুক্তি উন্মোচন করেছে শীর্ষ হার্ডওয়্যার নির্মাতা গিগাবাইট। প্রতিষ্ঠানটি তাদের এক্সক্লুসিভ এক্স থ্রিডি টার্বো মোড ২.০ প্রযুক্তির মাধ্যমে এএমডি রাইজেন ৯০০০ সিরিজ প্রসেসরের সম্পূর্ণ পারফরম্যান্স উন্মুক্ত করার ঘোষণা দেয়। এএমডি থ্রিডি ভি-ক্যাশ প্রযুক্তিসমৃদ্ধ এই প্রসেসরগুলোর জন্য বিশেষভাবে অপটিমাইজড এক্স থ্রিডি টার্বো মোড ২.০ একটি হার্ডওয়্যার ও সফটওয়্যার সমন্বিত এআই-ভিত্তিক সিস্টেম। বাস্তব ডেটার ওপর প্রশিক্ষিত এই প্রযুক্তি রিয়েল-টাইমে পারফরম্যান্স টিউন করে, যা এক্স থ্রিডি প্রসেসরগুলোকে প্রচলিত সীমার বাইরে নিয়ে যেতে সক্ষম। এই প্রযুক্তির মূল আকর্ষণ হিসেবে তুলে ধরা হয় গিগাবাইটের ফ্ল্যাগশিপ মাদারবোর্ড এক্স ৮৭০ই অরাস এক্সট্রিম এক্স থ্রিডি এআই টপ । এতে রয়েছে ডিডিআর…

Read More

জেমস ক্যামেরনের বৈজ্ঞানিক কল্পকাহিনীভিত্তিক ফ্যান্টাসি চলচ্চিত্র ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ বিশ্বব্যাপী বক্স অফিসে রেকর্ড সাফল্য পেয়েছে। মুক্তির পরপরই ছবিটি এক বিলিয়ন ডলারের আয়ের মাইলফলক অতিক্রম করেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ২২ হাজার কোটি টাকা। ডিজনি স্টুডিও জানায়, বিশ্বজুড়ে টিকিট বিক্রি থেকে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১.০৩ বিলিয়ন ডলার। এর মাধ্যমে পরিচালক জেমস ক্যামেরনের চতুর্থ সিনেমা হিসেবে এক বিলিয়ন ডলার আয়ের তালিকায় যুক্ত হলো নতুন এই ‘অ্যাভাটার’ কিস্তি। ডিজনির পক্ষ থেকে বলা হয়, সিনেমাটি দর্শকদের আবারও জাদুকরী গ্রহ প্যান্ডোরায় ফিরিয়ে নিয়ে গেছে। থ্রিডি প্রযুক্তি ও ভিজ্যুয়াল ইফেক্টসের কারণে সিনেমাটি প্রেক্ষাগৃহমুখী দর্শক টানতে সক্ষম হয়েছে। কমস্কোর মার্কেটপ্লেস ট্রেন্ডের প্রধান পল…

Read More

আসন্ন পবিত্র রমজান মাসে ভোজ্যতেলের কৃত্রিম সংকট ঠেকাতে থাইল্যান্ড থেকে ১ কোটি ৩৫ লাখ ৭৫ হাজার লিটার সয়াবিন তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে মোট ব্যয় ধরা হয়েছে ১৭৮ কোটি ৪৭ লাখ টাকা। মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বৈঠক সূত্রে জানা গেছে, আন্তর্জাতিকভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) থাইল্যান্ডের প্রাইম কর্প ওয়ার্ল্ড কোম্পানি লিমিটেডের কাছ থেকে এই তেল কেনা হবে। দুই লিটার পেট বোতলে চট্টগ্রাম বন্দর পর্যন্ত প্রতি লিটার সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১৩১ টাকা ৪৭ পয়সা। টিসিবির গুদাম…

Read More

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে ১৫ লাখ ৩৩ হাজারের বেশি মানুষ নিবন্ধন করেছেন। পোস্টাল ভোটে নিবন্ধনে এবার অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। শফিকুল আলম বলেন, চূড়ান্ত হিসাবে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন। এর মধ্যে দেশে অবস্থানরত ভোটার রয়েছেন ৭ লাখ ৬১ হাজার ১৪০ জন এবং বিদেশে অবস্থানরত ভোটার রয়েছেন ৭ লাখ ৭২ হাজার ৫৪২ জন। তিনি আরও বলেন, পোস্টাল…

Read More

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশে কোনো পর্যবেক্ষক পাঠানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছে জাতিসংঘ। নির্বাচনে পর্যবেক্ষক পাঠানো বর্তমানে জাতিসংঘের কাজের অংশ নয় বলেও উল্লেখ করেছে সংস্থাটি। মঙ্গলবার (৬ জানুয়ারি) জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে এ বিষয়ে এক প্রশ্নের জবাবে মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, জাতিসংঘ নিজ উদ্যোগে নির্বাচন পর্যবেক্ষক পাঠায় না, যদি না সাধারণ পরিষদ বা নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো ম্যান্ডেট দেওয়া হয়। বর্তমানে নির্বাচন পর্যবেক্ষণ জাতিসংঘের কার্যক্রমের অংশ নয়। তবে তিনি জানান, বাংলাদেশে জাতিসংঘের কার্যালয় নির্বাচনসংক্রান্ত কোনো কারিগরি সহায়তা দিচ্ছে কি না-সে বিষয়ে খোঁজ নেওয়া হবে। ডুজারিক বলেন, নির্বাচনী প্রক্রিয়ায় জাতিসংঘ বিভিন্ন দেশে নিয়মিত কারিগরি সহায়তা দিয়ে থাকে। ব্রিফিংয়ে…

Read More

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার দেশে একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করেছিল। ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়েই সেই ফ্যাসিস্ট শক্তিকে বিদায় নিতে হয়েছে। তিনি দাবি করেন, আওয়ামী লীগ একটি ভারতীয় দল এবং তাদের সরকার ছিল ভারতের সেবাদাস সরকার। মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার পহরচাঁদা ম্যারেজ গার্ডেন কমিউনিটি সেন্টারে ইউনিয়ন বিএনপি আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে মিলাদ ও দোয়া মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। সালাহউদ্দিন আহমেদ বলেন, ফ্যাসিস্ট সরকার মুখে গণতন্ত্রের কথা বললেও বাস্তবে মানুষের গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকার হরণ করেছে। একই সঙ্গে দেশের ধর্মপ্রাণ মুসলমানদের বিশ্বাস…

Read More

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে জনগণের মধ্যে শঙ্কা রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এদিন বিকেল ৩টার পর আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠক করে। আসিফ মাহমুদ বলেন, ঘোষিত তফসিল অনুযায়ী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন হওয়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে অনিশ্চয়তা রয়েছে। রাস্তায় বের হলে মানুষ প্রশ্ন…

Read More

দেশের পুঁজিবাজারে দীর্ঘদিন ধরে অকেজো, উৎপাদন বন্ধ থাকা ও নিয়মিত লভ্যাংশ দিতে ব্যর্থ কোম্পানিগুলোকে মূল বোর্ড থেকে সরিয়ে একটি পৃথক প্ল্যাটফর্মে নেওয়ার সুপারিশ করেছে অর্থ মন্ত্রণালয় গঠিত উচ্চক্ষমতাসম্পন্ন একটি কমিটি। প্রস্তাবিত এই নতুন প্ল্যাটফর্মটির নাম রাখা হয়েছে ‘আর-ক্যাটাগরি’। মূলত পচা বা জাঙ্ক শেয়ার নিয়ে বাজারে চলমান অস্বাভাবিক দরবৃদ্ধি, কারসাজি ও জল্পনা-কল্পনা বন্ধ করতেই এই উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছে কমিটি। কমিটির সুপারিশ অনুযায়ী, ‘আর-ক্যাটাগরি’ভুক্ত শেয়ারের লেনদেনে কঠোর বিধিনিষেধ আরোপ করা হবে। এই ক্যাটাগরির শেয়ার কেনার পর অন্তত এক মাস পর্যন্ত বিক্রি করা যাবে না (লক-ইন পিরিয়ড)। পাশাপাশি সাধারণ শেয়ারের ক্ষেত্রে যেখানে লেনদেন নিষ্পত্তিতে দুই থেকে তিন দিন সময়…

Read More

প্রবাসী আয় বৃদ্ধি ও প্রবাসী ব্যাংকিং খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান জামান চৌধুরী ‘এক্সেলেন্স ইন রেমিট্যান্স লিডারশিপ অ্যান্ড ডায়াসপোরা ব্যাংকিং অ্যাওয়ার্ড’ সম্মাননায় ভূষিত হয়েছেন। প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে আয়োজিত একটি আন্তর্জাতিক সম্মেলনে তাকে এ সম্মাননা প্রদান করা হয়। সম্মেলনটি যৌথভাবে আয়োজন করে এনআরবি গ্লোবাল এবং এনআরবি ফ্যামিলি সাপোর্ট। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর আনুষ্ঠানিকভাবে আহসান জামান চৌধুরীর হাতে এই সম্মাননা তুলে দেন। প্রবাসী আয় বৃদ্ধিতে কার্যকর নেতৃত্ব, প্রবাসী গ্রাহকদের জন্য আধুনিক ও গ্রাহকবান্ধব ব্যাংকিং সেবা সম্প্রসারণ এবং জাতীয় অর্থনীতিতে প্রবাসী বাংলাদেশিদের অবদান আরও সুদৃঢ় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার…

Read More