Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক

অনতিবিলম্বে ঢাকার দুই সিটিতে নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন। শুক্রবার (৫ জুন) সকালে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে মহাখালীর টি এন্ড টি মাঠে প্লাস্টিকের বোতল জমা দিয়ে গাছের চারা গ্রহণ কর্মসূচি’র আয়োজনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন। সেলিম উদ্দিন বলেন, আমাদের প্রধানমন্ত্রী সিটি নির্বাচনের তারিখ ঘোষণা করতে ব্যর্থ হয়েছেন। আগামী সিটি নির্বাচনে কারচুপির চেষ্টা হলে কঠিন আন্দোলন করা হবে। বর্তমানে যাদের সিটি সম্পর্কে কোন অভিজ্ঞতা নেই তাদের কে প্রশাসক পদে বসানো হয়েছে। তিনি আরও বলেন, বর্তমানে যারা সিটিতে আছেন তাদের সরিয়ে প্রধানমন্ত্রী যদি সাহস করে সিটি নির্বাচনের ঘোষণা দিতেন এবং…

Read More

লালমনিরহাটের তিনটি সীমান্ত পয়েন্ট দিয়ে নারী-পুরুষসহ ৩৩ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয়দের তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। বর্তমানে ওই ব্যক্তিরা সীমান্তের ভারতীয় অংশে অবস্থান করছেন। শুক্রবার (৫ জুন) ভোরে হাতীবান্ধা, পাটগ্রাম ও আদিতমারী উপজেলার পৃথক সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবি সূত্রে জানা গেছে, ভোররাতে রংপুর ব্যাটালিয়নের (৬১ বিজিবি) আওতাধীন হাতীবান্ধা উপজেলার বড়খাতা সীমান্ত দিয়ে আট নারীসহ ১১ জনকে এবং পাটগ্রাম উপজেলার পয়ষট্টিবাড়ি সীমান্ত দিয়ে পাঁচ পুরুষ ও পাঁচ নারীকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চালায় বিএসএফ। তবে বিজিবির কঠোর নজরদারি ও তাৎক্ষণিক প্রতিরোধের মুখে তারা সীমান্ত অতিক্রম করতে পারেনি।…

Read More

যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। নির্দিষ্ট কিছু ক্যাটাগরির অনভিবাসী (নন-ইমিগ্র্যান্ট) ভিসা প্রার্থীদের এখন থেকে তাদের সব সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইলের প্রাইভেসি সেটিংস ‘পাবলিক’ বা সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখতে হবে। আজ শুক্রবার (৫ জুন) মার্কিন দূতাবাস ঢাকার অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ৩০ মার্চ থেকেই এই নতুন নিয়মটি কার্যকর করা হয়েছে। মূলত যুক্তরাষ্ট্রে প্রবেশের যোগ্যতা নিশ্চিত করা ও আবেদনকারীর পরিচয় যাচাইয়ের প্রক্রিয়াকে আরও সহজ ও গতিশীল করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে সব অনভিবাসী ভিসা প্রার্থীর জন্য এই নিয়ম প্রযোজ্য…

Read More

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গেছে। শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে দৌলতদিয়ার ৭ নম্বর ঘাটে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় বাসটির চালক ও তার সহকারী আহত হয়েছেন। তবে ফেরিতে ওঠার আগে নিয়ম অনুযায়ী সব যাত্রী বাস থেকে নেমে যাওয়ায় বড় ধরনের হতাহতের ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। ঘাট কর্তৃপক্ষ জানায়, ‘এসবি সুপার ডিলাক্স’ নামের বাসটি মেহেরপুরের গাংনী থেকে প্রায় ৪০ জন যাত্রী নিয়ে ঢাকার গাবতলীর উদ্দেশে রওনা হয়েছিল। দৌলতদিয়া ঘাটে পৌঁছে ফেরিতে ওঠার প্রস্তুতির সময় যাত্রীদের বাস থেকে নামিয়ে…

Read More

সচিবালয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেড টেলিফোন সংযোগের তামার তার চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। এ সময় চুরি হওয়া তামার তারও উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন রঞ্জন চন্দ্র (২৬) ও রেজাকুল ইসলাম (৩২)। সিটিটিসি সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেড টেলিফোন সংযোগের তার চুরির ঘটনাটি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এ ঘটনায় বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) কর্তৃপক্ষ বাদী হয়ে শাহবাগ থানায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা দায়ের করে। মামলার তদন্তে সিটিটিসির সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ গোয়েন্দা তথ্য ও প্রযুক্তিগত অনুসন্ধানের ভিত্তিতে বৃহস্পতিবার সচিবালয় এলাকা থেকে রঞ্জন চন্দ্রকে…

Read More

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি-এই দুই দায়িত্ব একসঙ্গে পালন করতে কোনো সমস্যা দেখছেন না তিনি। বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়ে দেশে ফেরেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর পক্ষে মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার তাকে শুভেচ্ছা জানান। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. খলিলুর রহমান বলেন, বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরীও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়ে একই সময়ে দুই দায়িত্ব পালন করেছিলেন। বর্তমান প্রযুক্তিনির্ভর যুগে এই দায়িত্ব পালন আরও সহজ হয়েছে বলে তিনি মনে করেন। তিনি বলেন,…

Read More

পুঁজিবাজারে ইনসাইডার ট্রেডিং, কারসাজি ও তথ্য ফাঁসের মতো অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নবনিযুক্ত চেয়ারম্যান মাসুদ খান। তিনি বলেছেন, বাজারে কোনো ধরনের কারসাজি বা ইনসাইডার ট্রেডিংয়ের যৌক্তিক সন্দেহ দেখা দিলে দীর্ঘসূত্রতার সুযোগ না দিয়ে রিয়েল টাইম মনিটরিংয়ের মাধ্যমে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট কোম্পানির শেয়ার লেনদেনও সাময়িকভাবে স্থগিত করা হতে পারে। বৃহস্পতিবার (৪ জুন) বিএসইসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর কমিশনের মাল্টিপারপাস হলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। একই দিনে কমিশনের তিন নতুন কমিশনারও দায়িত্ব গ্রহণ করেন। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর গনি এবং অর্থ মন্ত্রণালয়ের…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ কথা জানান। সভায় তিস্তা নদী ও ব্যারেজের বর্তমান অবস্থা নিয়ে একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। এ সময় পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার প্রমুখ উপস্থিত ছিলেন। ম্যাংগোটিভি /আরএইচ

Read More

প্রেম বয়সের সীমা মানে না-এ কথারই যেন নতুন উদাহরণ হয়ে উঠেছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। রিনা দত্ত ও কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদের পর জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন এই অভিনেতা। গত দেড় বছর ধরে গৌরী স্প্র্যাট নামে এক নারীর সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। সম্প্রতি নিজের ৬০তম জন্মদিনে গৌরীকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়ার পর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। গৌরী স্প্র্যাটের পারিবারিক ইতিহাসও বেশ ব্যতিক্রমী। তার দাদা ফিলিপ স্প্র্যাট ইংল্যান্ড থেকে ভারতে এসে স্বাধীনতা আন্দোলনে অংশ নিয়েছিলেন। স্বাধীনতার পর তিনি আর নিজ দেশে ফিরে যাননি, বরং ভারতেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন। সেই সূত্রেই ভারতে গৌরীর পরিবারের বসতি গড়ে ওঠে। পড়াশোনা…

Read More

রাজধানীর পল্লবী এলাকার একটি ফ্ল্যাট থেকে সেলিনা আফরোজ (৫৫) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগেই তার মৃত্যু হয়েছে। নিহতের স্বামী ও দুই সন্তান দীর্ঘদিন ধরে কানাডায় বসবাস করছেন। বৃহস্পতিবার (৪ জুন) পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মো. হানিফ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বুধবার খবর পেয়ে পল্লবী থানার ৬ নম্বর সেকশনের ১০ নম্বর রোডের সি ব্লকের একটি বাসা থেকে সেলিনা আফরোজের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি অর্ধগলিত অবস্থায় ছিল। পরে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, পারিবারিক কলহের কারণে প্রায় ১২ বছর আগে কানাডা থেকে দেশে ফিরে…

Read More