Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, June 17
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » চোরাগলিতে হাঁটলে আরেকটা ৫ আগস্ট হবে: সমাবেশে জামায়াত আমিরের
    রাজনীতি

    চোরাগলিতে হাঁটলে আরেকটা ৫ আগস্ট হবে: সমাবেশে জামায়াত আমিরের

    By ম্যাংগো টিভিডিসেম্বর ১, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    খুলনায় আট দলীয় বিভাগীয় সমাবেশে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘দিশাহারা হয়ে, হতাশ হয়ে, ক্ষুব্ধ হয়ে যদি কেউ চোরাগলিতে হাঁটার চিন্তা করেন, তাহলে প্রয়োজনে আরেকটা ৫ আগস্ট অনুষ্ঠিত হবে। যে ৫ আগস্ট সন্ত্রাস–ফ্যাসিবাদকে তাড়িয়ে দিয়েছিল, সেই ৫ আগস্ট প্রয়োজনে আবার রুখে দেবে।’

    সোমবার (১ ডিসেম্বর) বিকেলে খুলনা মহানগরীর শিববাড়ী বাবরী চত্বরে জামায়াতে ইসলামীসহ আট দলের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মো. রেজাউল করীম।

    ডা. শফিকুর রহমান অভিযোগ করে বলেন, ‘বিভিন্ন জায়গায় বসে এখনও ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে। বন্ধুগণ, বেলা শেষ—দিনও শেষ। সূর্যও ডুবে গেছে। বাংলাদেশে এটা হবে না, হতে দেবো না ইনশাআল্লাহ।’ তিনি আরও বলেন, কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি দেশকে বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়ে আন্তর্জাতিক অঙ্গনে অপমানিত করেছে। তাদের অতীত ইতিহাস জনগণের কাছে স্পষ্ট।

    ফ্যাসিবাদ, দুর্নীতি, বৈষম্য ও দুঃশাসনের বিরুদ্ধে ‘৫ আগস্টের বিপ্লব’ অনুষ্ঠিত হয়েছিল দাবি করে তিনি বলেন, বিপ্লবের পরদিন থেকেই একটি গোষ্ঠী নিজেদের স্বার্থ গড়তে জনগণের ওপর ঝাঁপিয়ে পড়েছে।
    তার ভাষায়, ‘চাঁদাবাজদের দৌরাত্ম্যে সমাজ জীবন অতিষ্ঠ। শিল্পপতি, ব্যবসায়ী থেকে শুরু করে ক্ষুদ্র ব্যবসায়ীরা পর্যন্ত শান্তিতে নেই। আগের তুলনায় চাঁদার রেট আরও বেড়ে গেছে।’

    সমাবেশে বিশেষ অতিথি হিসেবে খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুফতি মুসা বিন ইজহার, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদেক হক্কানী, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চাঁন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল আউয়াল ও মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ, জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, খেলাফত মজলিসের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন উপস্থিত ছিলেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleসম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ড. আইয়ুব মিয়া
    Next Article ৯ মাস পর সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু, ফুল দিয়ে বরণ পর্যটকদের

    Related Posts

    ‘বগলদাবা’ বিরোধী দল হবে না জামায়াত: শফিকুর রহমান

    জুন ১৬, ২০২৬

    ছিনতাইকারীদের চাপাতির কোপে আহত ওসি-এসআই, গুলিবিদ্ধ ২

    জুন ১৬, ২০২৬

    ৭ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

    জুন ১৫, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬