Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি

    আগস্ট ৯, ২০২৬

    জুডিশিয়াল সার্ভিস পে-কমিশনের প্রতিবেদন পর্যালোচনায় ৭ সদস্যের কমিটি

    আগস্ট ৯, ২০২৬

    সুদ ছাড়াই মিলবে ৫ হাজার টাকা পর্যন্ত ডিজিটাল ঋণ, উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

    আগস্ট ৯, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Sunday, August 9
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » রাশিয়ায় আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে অংশ নিতে প্রস্তুত বাংলাদেশ দল
    জাতীয়

    রাশিয়ায় আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে অংশ নিতে প্রস্তুত বাংলাদেশ দল

    By নিজস্ব প্রতিবেদকনভেম্বর ২২, ২০২৫3 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আগামী ২৩ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত রাশিয়ার সোচিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২২তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (আইজেএসও ২০২৫)। অনূর্ধ্ব-১৬ বছর বয়সী শিক্ষার্থীদের এই বৈশ্বিক মেধা প্রতিযোগিতায় অংশ নিতে বাংলাদেশ থেকে বাছাইকৃত ছয়জন শিক্ষার্থী যাচ্ছেন মেধার লড়াইয়ে দেশকে প্রতিনিধিত্ব করতে।

    আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পৃষ্ঠপোষিত ১১তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের মাধ্যমে নির্বাচিত এই ছয়জন হলেন-সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী আবরার জাহিন পাঠান, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী বিহান পাল, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের আহনাফ আহমেদ সিনান, গলগথা ইংলিশ মিডিয়াম স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী এইচ এম আজিজুর রহমান আলিফ, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী নাশওয়ান হক মাহির এবং যশোর পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী রুফ্ফা নূর জারিয়াহ।

    দলের প্রধান দলপতি হিসেবে থাকছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ফারসীম মান্নান মোহাম্মদী। সহকারী দলনেতা হিসেবে রয়েছেন বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের কো-অর্ডিনেটর মো. রেজাউল ইসলাম এবং একাডেমিক কো-অর্ডিনেটর মোর্শেদা আক্তার মীম। পর্যবেক্ষক হিসেবে যাচ্ছেন মুহাম্মাদ জাকারিয়া পাঠান। আগামী ২১ নভেম্বর দলটি রাশিয়ার উদ্দেশে রওনা দেবে।

    ২২তম আইজেএসও’র উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হবে ২৩ নভেম্বর।

    বাংলাদেশ দলের সদস্যদের পরিচয় করিয়ে দিতে আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেল ৪টায় রাজধানীর সোনারগাঁও প্যান প্যাসিফিক হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন-আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ, বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সজ্জাদুর রহমান চৌধুরী,বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সভাপতি মুনির হাসান, সাধারণ সম্পাদক এবং দলপতি অধ্যাপক ড. ফারসীম মান্নান মোহাম্মদী।

    সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের সদস্যদের পরিচয় করিয়ে দিতে গিয়ে মুনির হাসান বলেন,বাংলাদেশের শিক্ষার্থীরা এবারের প্রতিযোগিতার জন্য বেশ ভালো প্রস্তুতি নিয়েছে। আন্তর্জাতিক এই আয়োজনে অংশগ্রহণ তাদের উদ্ভাবনী ভাবনা ও সমস্যা সমাধান দক্ষতাকে আরও সমৃদ্ধ করবে।

    বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সজ্জাদুর রহমান চৌধুরী বলেন, বিশ্বের ৩০টি দেশের শিক্ষার্থীদের সঙ্গে লড়াই করবে বাংলাদেশের দল। আমরা আশা করি, তারা এবারও ভালো ফলাফল নিয়ে আসবে।

    পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বকারী আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ বলেন, “আইজেএসও-তে বাংলাদেশের অর্জিত পদকগুলোর পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এবারের দলও কয়েক মাস ধরে কঠিন পরিশ্রম করেছে। এরা ১৮ কোটি মানুষের প্রতিনিধি—আমরা বিশ্বাস করি, তারা নতুন গর্ব বয়ে আনবে।”

    দলপতি অধ্যাপক ড. ফারসীম মান্নান মোহাম্মদী অভিভাবকদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। দলের সদস্য রুফ্ফা নূর জারিয়াহ বলেন, “প্রতিটি চেষ্টা সুন্দর ফল আনে এবং নতুন কিছু শেখায়—এই বিশ্বাস থেকে আমরা মন দিয়ে এক্সপেরিমেন্ট ও থিওরি ক্লাস করেছি। এখন সেই শেখা বিশ্বমঞ্চে কাজে লাগানোর চেষ্টা করবো।”

    প্রতি বছরের মতো এবারও দল নির্বাচনের দায়িত্ব পালন করেছে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন। পৃষ্ঠপোষক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পাশাপাশি প্লাটিনাম স্পন্সর ছিল আইইউবিএটি। সহযোগী প্রতিষ্ঠান হিসেবে রয়েছে ম্যাসল্যাব ও রকমারি। ম্যাগাজিন পার্টনার হিসেবে রয়েছে কিশোর আলো ও বিজ্ঞানচিন্তা।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleবাংলাদেশ-ভুটান দুই সমঝোতা স্মারকে সই
    Next Article টেলিকমে পুরানো লাইসেন্স পলিসিতে ফেরার সুযোগ নেই: ডাক-টেলিযোগাযোগ মন্ত্রণালয়

    Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি

    আগস্ট ৯, ২০২৬

    জুডিশিয়াল সার্ভিস পে-কমিশনের প্রতিবেদন পর্যালোচনায় ৭ সদস্যের কমিটি

    আগস্ট ৯, ২০২৬

    হঠাৎ হাসপাতাল পরিদর্শনে গিয়ে সিভিল সার্জনকে বদলি স্বাস্থ্যমন্ত্রীর

    আগস্ট ৯, ২০২৬
    Demo
    আরও দেখুন

    রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি

    জুডিশিয়াল সার্ভিস পে-কমিশনের প্রতিবেদন পর্যালোচনায় ৭ সদস্যের কমিটি

    সুদ ছাড়াই মিলবে ৫ হাজার টাকা পর্যন্ত ডিজিটাল ঋণ, উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

    হঠাৎ হাসপাতাল পরিদর্শনে গিয়ে সিভিল সার্জনকে বদলি স্বাস্থ্যমন্ত্রীর

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬