Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ৩১ বছরের সংসার, বিবাহবার্ষিকীতে মৌসুমীর উদ্দেশে যা লিখলেন ওমর সানী

    আগস্ট ২, ২০২৬

    ভাঙচুরের দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন

    আগস্ট ২, ২০২৬

    তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী

    আগস্ট ২, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Monday, August 3
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » বাংলালিংকের নতুন সিএমও কাজী মাহবুব হাসান
    বিজনেস

    বাংলালিংকের নতুন সিএমও কাজী মাহবুব হাসান

    By নিজস্ব প্রতিবেদকনভেম্বর ১৮, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    কাজী মাহবুব হাসানকে নতুন চিফ মার্কেটিং অফিসার (সিএমও) হিসেবে নিয়োগ দিয়েছে দেশের শীর্ষস্থানীয় উদ্ভাবনী ডিজিটাল অপারেটর বাংলালিংক। ডিজিটাল সেবা সম্প্রসারণ এবং দেশজুড়ে গ্রাহক অভিজ্ঞতা উন্নত করার ধারাবাহিক প্রচেষ্টায় এ নিয়োগ প্রতিষ্ঠানটির নেতৃত্বকে আরও শক্তিশালী করবে।

    টেলিযোগাযোগ, প্রযুক্তি ও অর্থনৈতিক খাতে বিভিন্ন নেতৃত্বস্থানীয় দায়িত্বে দুই দশকের অভিজ্ঞতা রয়েছে কাজী মাহবুব হাসানের। দক্ষিণ এশিয়ার প্রতিযোগিতামূলক বাজারগুলোতে রূপান্তরমূলক প্রবৃদ্ধি অর্জন, ডিজিটাল উদ্ভাবনে নেতৃত্ব দেওয়া এবং গ্রাহককেন্দ্রিক কৌশল বাস্তবায়নের সফল অভিজ্ঞতাও রয়েছে তার।

    কাজী মাহবুব হাসান সর্বশেষ আর ভেঞ্চার্স পিএলসির প্রতিষ্ঠাতা সিইও হিসেবে কর্মরত ছিলেন। প্রতিষ্ঠানটিতে তিনি একদম গোড়া থেকে একটি শক্তিশালী ডিজিটাল ইকোসিস্টেম গড়ে তুলতে নেতৃত্ব দেন। পাশাপাশি, রবি আজিয়াটার সিআইও হিসেবে তিনি অপারেটরটির আইসিটি, আইওটি, সাইবার নিরাপত্তা এবং বড় মাপের প্রযুক্তিগত রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। উন্নত এই সেবাসমূহ নিশ্চিত করেছে প্রায় শূন্য ডাউনটাইম ও নিরবিচ্ছিন্ন ডিজিটাল সেবা।

    এর আগে তিনি দিল্লিভেরি, গ্রামীণফোন, ডেলয়েট ইউকে ও আইবিএম ইউকে-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ডয়চে টেলিকম ও ইউনিলিভারের মতো বৈশ্বিক ক্লায়েন্টদের ডিজিটাল রূপান্তর ও প্রবৃদ্ধিকেন্দ্রিক বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নেও কাজী মাহবুব হাসানের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে।

    অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করা কাজী মাহবুব হাসান একজন ফেলো চার্টার্ড সার্টিফায়েড অ্যাকাউন্ট্যান্ট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর সাবেক শিক্ষার্থী।

    নিয়োগ প্রসঙ্গে কাজী মাহবুব হাসান বলেন, ‘দেশের শীর্ষস্থানীয় উদ্ভাবনী ডিজিটাল অপারেটরের অংশ হিসেবে কাজ করার মানে হচ্ছে, মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার সুযোগ তৈরি হওয়া। আমি এমন ব্র্যান্ড গড়ে তুলতে চাই, যারা মানুষের প্রয়োজন বোঝে, তাদের কথা শোনে এবং সহানুভুতির সাথে সহজ ও কার্যকর সমাধান নিশিচত করে। যাত্রার শুরু থেকেই বাংলালিংক এর গ্রাহকদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে। নতুন দায়িত্বে আমার লক্ষ্য প্রতিটি সেবার অভিজ্ঞতাকে আরও উন্নত করা; যেন প্রতিটি কানেকশন শুধুমাত্র মানুষকে একে অপরের সাথে যুক্তই করবে না; পাশাপাশি, সত্যিকার অর্থেই তাদের জীবনকে সমৃদ্ধ করবে।’

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleনগদের সাবেক এমডি তানভীরসহ স্বার্থসংশ্লিষ্টদের ৭৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ
    Next Article নির্বাচনকে ঘিরে ৪০ হাজার বডি অন ক্যামেরা কেনা হচ্ছে না: অর্থ উপদেষ্টা

    Related Posts

    এলপি গ্যাসের ১২ কেজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়ল

    আগস্ট ২, ২০২৬

    চার ব্যাংকের অর্ধবার্ষিক প্রতিবেদন প্রকাশ, বেড়েছে দুই ব্যাংকের ইপিএস

    আগস্ট ২, ২০২৬

    টিআরএনবির সভাপতি রবিন, সম্পাদক ফারুক

    আগস্ট ২, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ৩১ বছরের সংসার, বিবাহবার্ষিকীতে মৌসুমীর উদ্দেশে যা লিখলেন ওমর সানী

    ভাঙচুরের দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন

    তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী

    দেশের সব বেসরকারি দাখিল-আলিম মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬