Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    মে ৩, ২০২৬

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    মে ৩, ২০২৬

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    মে ৩, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Sunday, May 3
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » নগদের সাবেক এমডি তানভীরসহ স্বার্থসংশ্লিষ্টদের ৭৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ
    অন্যান্য

    নগদের সাবেক এমডি তানভীরসহ স্বার্থসংশ্লিষ্টদের ৭৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ

    By ম্যাংগো টিভিনভেম্বর ১৮, ২০২৫1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর আহমেদ ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে পরিচালিত মোট ৭৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছে আদালত। অর্থ আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগে চলমান অনুসন্ধানের প্রেক্ষিতে আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

    বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।

    এর আগে সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মো. শেখ রাসেল সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এসব ব্যাংক হিসাব স্থায়ীভাবে ফ্রিজের আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, নগদ লিমিটেড নিয়মবহির্ভূতভাবে অতিরিক্ত ই-মানি ইস্যু, ট্রাস্ট কাম সেটেলমেন্ট অ্যাকাউন্ট থেকে অর্থ স্থানান্তর এবং প্রতিষ্ঠানটির পরিচালক ও কর্মকর্তাদের স্বার্থসংশ্লিষ্ট ডিস্ট্রিবিউশন হাউসের হিসাব ব্যবহার করে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে বিপুল অর্থ আত্মসাৎপূর্বক বিদেশে পাচার করেছে বলে প্রাথমিকভাবে অনুমিত হয়েছে।

    এছাড়া, বিদেশি বিনিয়োগকারীদের কাছে শেয়ারমূল্যের তুলনায় কম দামে শেয়ার হস্তান্তরের মাধ্যমে বিদেশে অর্থ পাচার হয়ে থাকতে পারে বলেও সন্দেহের কথা উল্লেখ করা হয়। মানিলন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী প্রতারণা এবং দেশি-বিদেশি মুদ্রা পাচার সংশ্লিষ্ট অপরাধে তানভীর আহমেদসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনুসন্ধান চলছে।

    অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ব্যাংক হিসাব থেকে অর্থ সরিয়ে নেওয়ার ঝুঁকি রোধে সেগুলো অবরুদ্ধ রাখার নির্দেশ দিয়েছেন আদালত।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleএআইকে অন্ধভাবে বিশ্বাস করবেন না-সতর্ক করলেন সুন্দর পিচাই
    Next Article বাংলালিংকের নতুন সিএমও কাজী মাহবুব হাসান

    Related Posts

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    মে ৩, ২০২৬

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    মে ৩, ২০২৬

    সৌদিতে পৌঁছেছেন ৪৩ হাজার ১৯ হজযাত্রী, মৃত্যু ৭

    মে ৩, ২০২৬
    Demo
    আরও দেখুন

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    সৌদিতে পৌঁছেছেন ৪৩ হাজার ১৯ হজযাত্রী, মৃত্যু ৭

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫