Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত

    মার্চ ২০, ২০২৬

    হত্যা মামলায় শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের অব্যাহতি

    মার্চ ২০, ২০২৬

    ঈদের দিন দেশজুড়ে কালবৈশাখী ও ঝড়বৃষ্টির আভাস

    মার্চ ২০, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Saturday, March 21
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » শ্রীনগরে থানায় বিস্ফোরণে নিহত ৭, আহত ২৭
    আন্তর্জাতিক

    শ্রীনগরে থানায় বিস্ফোরণে নিহত ৭, আহত ২৭

    By ম্যাংগো টিভিনভেম্বর ১৫, ২০২৫1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে জব্দ করা বিপুল পরিমাণ বিস্ফোরক একসঙ্গে বিস্ফোরিত হলে নওগাম থানায় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। এতে সাতজন নিহত এবং অন্তত ২৭ জন আহত হয়েছেন। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক, ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

    শুক্রবার রাতের এই ঘটনায় নিহতদের বড় অংশই পুলিশ সদস্য, ফরেনসিক টিমের কর্মকর্তা এবং প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তি। নিহতদের মধ্যে শ্রীনগর প্রশাসনের দুই কর্মকর্তা ও একজন নায়েব তহসিলদারও রয়েছেন।

    আহতদের সেনাবাহিনীর ৯২ বেস হাসপাতাল এবং এসকেআইএমএস হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    বিস্ফোরণের পর পুরো এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বিস্ফোরণের উৎস ও পরিস্থিতি যাচাই শুরু করেন।

    স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি এলাকায় জইশ-ই-মোহাম্মদের পোস্টার পাওয়া গেলে পুলিশ সাঁড়াশী অভিযান শুরু করে। তদন্তে বড় ধরনের বিস্ফোরক উদ্ধার হয় এবং এ ঘটনায় কয়েকজন চিকিৎসকসহ একাধিক ব্যক্তি আটক হন।

    গত অক্টোবরে গ্রেপ্তার হওয়া চিকিৎসক আদিল আহমেদ রাথ জেরায় জানিয়েছিলেন, তিনি নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলার পরিকল্পনা করা একটি নেটওয়ার্কের সঙ্গে যুক্ত ছিলেন। তার তথ্যের ভিত্তিতে আটক করা হয় ফরিদাবাদের আল-ফালাহ মেডিকেল কলেজের চিকিৎসক মুজাম্মিল শাকিলকে, যার বাসা থেকে প্রায় তিন হাজার কেজি অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করা হয়। একই অভিযানে বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষক ডা. শাহীন সাঈদকেও আটক করা হয়।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleএলডিসি উত্তরণের পরও বাংলাদেশকে কারিগরি সহায়তা অব্যাহত রাখবে ডব্লিউটিও
    Next Article নির্বাচনের জন্য অপেক্ষা করছে দেশের মানুষ: আমীর খসরু

    Related Posts

    ইরানে অভিযান বিশ্বকে রক্ষার জন্যই: নেতানিয়াহু

    মার্চ ২০, ২০২৬

    ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রণালয়ে ইরানের ড্রোন হামলার দাবি

    মার্চ ২০, ২০২৬

    ইরানকে ‘অবিলম্বে’ হামলা থামাতে বললো ১২ মুসলিম দেশ

    মার্চ ১৯, ২০২৬
    Demo
    আরও দেখুন

    বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত

    হত্যা মামলায় শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের অব্যাহতি

    ঈদের দিন দেশজুড়ে কালবৈশাখী ও ঝড়বৃষ্টির আভাস

    সম্প্রীতির বন্ধনে সমৃদ্ধ বাংলাদেশ গড়াই হোক ঈদের অঙ্গীকার : স্বরাষ্ট্রমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫