Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচারের অভিযোগ, যা জানাল বিদ্যুৎ বিভাগ

    আগস্ট ৪, ২০২৬

    গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আইনের খসড়া অনুমোদন

    আগস্ট ৪, ২০২৬

    জামিন পেলেন অভিনেতা জাহের আলভী, মুক্তিতে নেই আইনি বাধা

    আগস্ট ৩, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, August 4
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » পুরান ঢাকার শীর্ষ সন্ত্রাসী মামুন হত্যায় দুই শুটারসহ গ্রেপ্তার ৫
    অন্যান্য

    পুরান ঢাকার শীর্ষ সন্ত্রাসী মামুন হত্যায় দুই শুটারসহ গ্রেপ্তার ৫

    By নিজস্ব প্রতিবেদকনভেম্বর ১২, ২০২৫1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    রাজধানীর সূত্রাপুরে শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুন হত্যা মামলায় দুই পেশাদার শুটারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি পিস্তল উদ্ধার করা হয়েছে।

    মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। তিনি বলেন, সূত্রাপুরে মামুন হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া দুই শুটারসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার বিস্তারিত জানানো হবে।

    গত সোমবার (১০ নভেম্বর) সকালে সূত্রাপুরে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় তারিক সাইফ মামুনকে। তিনি ছিলেন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী এবং ‘ইমন-মামুন’ গ্রুপের অন্যতম প্রধান। পুলিশ জানিয়েছে, অপরাধ জগতের নিয়ন্ত্রণ নিয়ে সানজিদুল ইসলাম ইমন ও মামুনের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলছিল।

    প্রত্যক্ষদর্শীদের মতে, দুই দুর্বৃত্ত মোটরসাইকেল থেকে নেমে মামুনকে লক্ষ্য করে ছয় থেকে সাত রাউন্ড গুলি ছোড়ে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    চিত্রনায়ক সোহেল চৌধুরী ও সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ভাই সাঈদ আহমেদ টিপু হত্যা মামলারও আসামি ছিলেন নিহত মামুন। গত বছর জামিনে মুক্তি পাওয়ার পর থেকেই তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ।

    সূত্রাপুরের এ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের মাধ্যমে রাজধানীর অপরাধ জগতের আলোচিত দুই গোষ্ঠীর মধ্যে পুরোনো বিরোধের নতুন অধ্যায় উন্মোচিত হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleদেশের সব বিমানবন্দরে বিশেষ সতর্কতার নির্দেশ
    Next Article একীভূত পাঁচ ইসলামী ব্যাংকের মূলধন ‘শূন্য’ ঘোষণা কঠোর সিদ্ধান্ত: বিএমবিএ

    Related Posts

    অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচারের অভিযোগ, যা জানাল বিদ্যুৎ বিভাগ

    আগস্ট ৪, ২০২৬

    গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আইনের খসড়া অনুমোদন

    আগস্ট ৪, ২০২৬

    হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৭

    আগস্ট ৩, ২০২৬
    Demo
    আরও দেখুন

    অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচারের অভিযোগ, যা জানাল বিদ্যুৎ বিভাগ

    গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আইনের খসড়া অনুমোদন

    জামিন পেলেন অভিনেতা জাহের আলভী, মুক্তিতে নেই আইনি বাধা

    হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৭

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬