Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » গণভোট সংবিধানে নেই, কথায় কথায় রাস্তায় নামবেন না: আমীর খসরু
    রাজনীতি

    গণভোট সংবিধানে নেই, কথায় কথায় রাস্তায় নামবেন না: আমীর খসরু

    By ম্যাংগো টিভিনভেম্বর ৮, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সংবিধানের আলোকে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এবং তারা এই সংবিধানের অধীনে শপথ নিয়েছেন। এই সংবিধানে গণভোটের কোনো বিধান নেই। আগামীতে নির্বাচনে জয়ী হয়ে সংসদে গিয়ে সংবিধানে গণভোট অন্তর্ভুক্ত করে তবেই গণভোট আয়োজন করা যেতে পারে, বলেন তিনি।

    শনিবার (৮ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘জনতার ইশতেহার’ শীর্ষক এক সংলাপে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

    আমীর খসরু বলেন, কথায় কথায় দাবি তুলে রাস্তায় নামলে হবে না। আপনাদের দাবি নিয়ে মাঠে নামবেন, এর বিপরীতে দেশের বড় রাজনৈতিক দল কর্মসূচি দিলে সংঘর্ষ বাঁধবে না?

    তিনি আরও বলেন, আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে স্বৈরাচারী মানসিকতা চলে এসেছে। কনসাস বা ঐকমতের বাইরে যাওয়ার সুযোগ নেই। আমাদের ৩১ দফার অনেক বিষয় ঐকমতের মধ্যে আসেনি, তাই বলে কি আমি রাস্তায় নামব? জনগণের কাছেই যাব।

    বিএনপি নেতা বলেন, ঐকমতের বাইরে যাওয়ার সুযোগ নেই, চ্যাপ্টার ক্লোজড। চিন্তাভাবনা জনগণের ওপর চাপিয়ে দেবেন না। ক্ষমতায় এলে তখন পরিবর্তন করুন।

    চট্টগ্রামে সাম্প্রতিক হত্যাকাণ্ডের প্রসঙ্গে তিনি বলেন, ওখানে একটি দলের ছাত্র সংগঠনের সাবেক নেতাকর্মীদের অন্তর্কোন্দলে এ ঘটনা ঘটেছে। তবে যারা নির্বাচন পেছাতে চায়, তারাই এটি ঘটিয়েছে কি না সন্দেহ আছে।

    অর্থনীতি প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির আমলে কখনো শেয়ারবাজারে ধস নামে নাই, অর্থনীতি ছিলো চাঙ্গা। আমরা প্রাইভেট সেক্টরকে গুরুত্ব দেব, যাতে ঘরে বসেই মানুষ লাইসেন্স পেতে পারে। যত বেশি জনগণকে ক্ষমতায়ন করা যাবে, তত বেশি উন্নয়ন হবে। দলের ক্ষমতায়ন নয়, জনগণের ক্ষমতায়নই হবে আমাদের অঙ্গীকার।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleহাসিনা ও আওয়ামী লীগ নিয়ে এখনই সিদ্ধান্তের সময়: প্রেসসচিব
    Next Article সব তাফসির মাহফিল স্থগিত করলেন আজহারী, কিন্তু কেন!

    Related Posts

    ‘বগলদাবা’ বিরোধী দল হবে না জামায়াত: শফিকুর রহমান

    জুন ১৬, ২০২৬

    পোশাক নিয়ে মন্তব্য: মনিরুল হক চৌধুরীকে ক্ষমা চাইতে বললো এনসিপি

    জুন ১৫, ২০২৬

    তিন মামলায় হাইকোর্টে জামিন পেলেন মমতাজ বেগম

    জুন ১৫, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬