Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    মার্চ ১৭, ২০২৬

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, March 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » চট্টগ্রামের ফিরিঙ্গি বাজারে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের নতুন উপশাখার যাত্রা
    বিজনেস

    চট্টগ্রামের ফিরিঙ্গি বাজারে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের নতুন উপশাখার যাত্রা

    By ম্যাংগো টিভিঅক্টোবর ২৭, ২০২৫1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    চট্টগ্রামের ফিরিঙ্গি বাজারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ৮৯তম উপশাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে উপশাখাটি উদ্বোধন করেন।

    উদ্বোধনী অনুষ্ঠানে মোঃ রাফাত উল্লা খান বলেন, আধুনিক ব্যাংকিং সুবিধার পাশাপাশি শরীয়াহ্ মোতাবেক সুদমুক্ত ব্যাংকিং সেবা পৌঁছে দিতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক অঙ্গীকারাবদ্ধ। এরই ধারাবাহিকতায় বন্দরনগরী চট্টগ্রামে নতুন উপশাখা চালু করা হলো। স্থানীয় জনগণ ও ব্যবসায়ীরা আমানত, বিনিয়োগ, রেমিট্যান্সসহ সবধরনের সেবা পাবেন। এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নেও ভূমিকা রাখবে ব্যাংক।

    এসময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল্লাহ আল মামুন, মোঃ ফজলুর রহমান চৌধুরী, মোঃ আসাদুজ্জামান ভূঞা, এস. এম. আবু জাফরসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ হাবীব উল্লাহ্।

    ভার্চুয়াল সংযোগে আরও যুক্ত ছিলেন চট্টগ্রাম সেন্ট্রাল রিজিওন হেড ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ সোয়েব ইসলাম চৌধুরী, চট্টগ্রাম আউটস্কার্ট রিজিওন হেড ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জামশেদ আহমেদ চৌধুরীসহ বিপুল সংখ্যক গ্রাহক, ব্যবসায়ী ও সাংবাদিকবৃন্দ।

    উল্লেখ্য, বর্তমানে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক সারাদেশে ২২৬টি শাখা, ৮৯টি উপশাখা এবং ৭৪৫টি এজেন্ট আউটলেটের মাধ্যমে ব্যাংকিং সেবা প্রদান করছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleজামালপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ইজিবাইকে ৪ জন নিহত
    Next Article ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮৩

    Related Posts

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬

    বিএসইসি’র উদ্যোগে পবিত্র রমজান মাসে দোয়া ও ইফতার মাহফিল

    মার্চ ১৬, ২০২৬

    সামিট পাওয়ার ইন্টারন্যাশনালে বিদ্যুৎকেন্দ্র গুলোতে পর্যাপ্ত জ্বালানি মজুদ

    মার্চ ১৬, ২০২৬
    Demo
    আরও দেখুন

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    প্রথম ধাপে ২২ হাজার কৃষক পাবেন ফার্মার্স কার্ড, উদ্বোধন পহেলা বৈশাখে

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫