Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    মার্চ ১৭, ২০২৬

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, March 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ডিসেম্বরে ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি
    আইন ও বিচার

    ডিসেম্বরে ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি

    By ম্যাংগো টিভিঅক্টোবর ২৩, ২০২৫1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আগামী ডিসেম্বরে বড়দিনের পর ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। সফরটি চূড়ান্ত হলে তিনি হবেন বাংলাদেশের ইতিহাসে সফরকারী দ্বিতীয় ইতালিয়ান প্রধানমন্ত্রী।

    ঢাকা ও রোমের কূটনৈতিক সূত্রে জানা গেছে, ইতালির প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি চলছে জোরেশোরে। এর আগে ১৯৯৮ সালে ঢাকায় এসেছিলেন ইতালির তৎকালীন প্রধানমন্ত্রী রোমানো প্রোদি—যিনি ছিলেন প্রথম ইতালিয়ান প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশ সফরকারী।

    প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়ে ইউরোপীয় ইউনিয়নের কোনো শীর্ষ নেতার এটি হবে প্রথম ঢাকা সফর, যা কূটনৈতিকভাবে বিশেষ গুরুত্ব বহন করছে।

    গত ৩০ আগস্ট জর্জিয়া মেলোনির ঢাকা আসার কথা থাকলেও শেষ মুহূর্তে সফরটি স্থগিত করা হয়। মূলত রাশিয়া–ইউক্রেন যুদ্ধের জটিলতা ও ইউরোপ অঞ্চলের রাজনৈতিক পরিস্থিতির কারণে সে সময় এশিয়া সফর স্থগিত করেছিলেন তিনি।

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ‘ডিসেম্বরের শেষ সপ্তাহে জর্জিয়া মেলোনির সফরের প্রস্তুতি চলছে। সিকিউরিটি ক্লিয়ারেন্সসহ কিছু আনুষ্ঠানিকতা বাকি রয়েছে, তবে আশা করছি দ্রুতই সব কাজ সম্পন্ন হবে।’

    সফরে অভিবাসন, প্রতিরক্ষা সহযোগিতা, এবং বাণিজ্য সম্প্রসারণ—এই তিনটি বিষয় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

    উল্লেখ্য, গত বছর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছিলেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। সে সময় দুই নেতা দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার করেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleনাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৫: বেসিস প্রশাসকের হাতে পুরস্কার পেল ২৭ দল
    Next Article চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চালু হলো দেশের প্রথম পূর্ণাঙ্গ ক্যাশলেস ক্যাম্পাস

    Related Posts

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬

    আমেরিকার ডাকে যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্যসহ তিন দেশ

    মার্চ ১৭, ২০২৬

    মার্কিন নাগরিকদের অবিলম্বে সৌদি আরব ত্যাগের নির্দেশ

    মার্চ ১৫, ২০২৬
    Demo
    আরও দেখুন

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    প্রথম ধাপে ২২ হাজার কৃষক পাবেন ফার্মার্স কার্ড, উদ্বোধন পহেলা বৈশাখে

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫