Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ধর্ষণ মামলায় গ্রেপ্তার আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া

    আগস্ট ৭, ২০২৬

    কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সুখবর, ফেসবুক বিজ্ঞাপনে যুক্ত হচ্ছে বিকাশ

    আগস্ট ৭, ২০২৬

    সিলেটে দুই বাসের সংঘর্ষ, নিহত বেড়ে ৯

    আগস্ট ৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Saturday, August 8
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চালু হলো দেশের প্রথম পূর্ণাঙ্গ ক্যাশলেস ক্যাম্পাস
    বিজনেস

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চালু হলো দেশের প্রথম পূর্ণাঙ্গ ক্যাশলেস ক্যাম্পাস

    By নিজস্ব প্রতিবেদকঅক্টোবর ২৩, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও মাস্টারকার্ড যৌথভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করেছে দেশের প্রথম পূর্ণাঙ্গ ক্যাশলেস ক্যাম্পাস। বাংলাদেশ ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ উদ্যোগের অংশ হিসেবে চালু হওয়া এই অগ্রযাত্রার মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক ও দর্শনার্থীরা এখন থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সর্বত্রই নগদ অর্থ ছাড়াই ডিজিটাল লেনদেন করতে পারবেন।

    এর ফলে নগদ অর্থের ওপর নির্ভরশীলতা কমবে, আর্থিক সেবায় স্মার্ট সমাধান ও নিরাপত্তা আরও বাড়বে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

    এই উদ্যোগের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে পেমেন্ট গ্রহণের জন্য বাংলা কিউআর কোড চালু করা হয়েছে। ফলে ক্যাফেটেরিয়া, বইয়ের দোকান, প্রশাসনিক অফিস কিংবা ট্রেন স্টেশন—সব জায়গায়ই শিক্ষার্থীরা সহজে ডিজিটাল পেমেন্ট করতে পারবেন।

    এছাড়া, শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে একটি এক্সক্লুসিভ ডেবিট কার্ড, যা ইসলামী ব্যাংক ও মাস্টারকার্ডের যৌথ ব্র্যান্ডে বিনামূল্যে প্রদান করা হবে। এই কার্ডের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের দৈনন্দিন আর্থিক কার্যক্রম আরও দ্রুত, নিরাপদ ও ঝামেলামুক্তভাবে সম্পন্ন করতে পারবেন।

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে এই উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।

    সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের পরিচালক রাফেজা আক্তার কান্তা। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. মকবুল হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ আলতাফ হুসাইন, প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, এবং বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. আরিফুজ্জামান।

    অনুষ্ঠানে গভর্নর মহোদয়ের স্বাগত বক্তব্যের ভিডিও প্রদর্শন করা হয় এবং ‘ক্যাশলেস বাংলাদেশ’ উদ্যোগ সম্পর্কিত একটি উপস্থাপনা দেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ মঈন উদ্দিন।

    এ সময় মাস্টারকার্ডের রিটেইল অ্যান্ড কমার্স প্রধান জুবায়ের হোসেন, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, ইসলামী ব্যাংক ও মাস্টারকার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleডিসেম্বরে ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি
    Next Article ইজিপির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ: পুলিশের পেশাদারিত্বে সন্তোষ প্রকাশ

    Related Posts

    কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সুখবর, ফেসবুক বিজ্ঞাপনে যুক্ত হচ্ছে বিকাশ

    আগস্ট ৭, ২০২৬

    জ্বালানি সংকট: ৮ কার্গো এলএনজি ও ৫ হাজার টন এলপিজি কিনছে সরকার

    আগস্ট ৬, ২০২৬

    গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় ভারতের সহায়তা চাইল বাংলাদেশ

    আগস্ট ৬, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ধর্ষণ মামলায় গ্রেপ্তার আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া

    কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সুখবর, ফেসবুক বিজ্ঞাপনে যুক্ত হচ্ছে বিকাশ

    সিলেটে দুই বাসের সংঘর্ষ, নিহত বেড়ে ৯

    সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬