Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ইকরার মৃত্যু মামলা: আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী

    জুন ১৮, ২০২৬

    শিক্ষাকে আনন্দময় ও কর্মমুখী করতে ব্যাপক কর্মসূচি সরকারের

    জুন ১৮, ২০২৬

    ট্রাম্পের পর এবার ইরানের প্রেসিডেন্টের স্বাক্ষর, যুদ্ধ থামানোর পথে নতুন চুক্তি

    জুন ১৮, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে পারে এনসিপি: সারজিস আলম
    রাজনীতি

    জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে পারে এনসিপি: সারজিস আলম

    By ম্যাংগো টিভিঅক্টোবর ১৪, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ভারতীয় আধিপত্যের বাইরে থাকা রাজনৈতিক দলগুলোর সঙ্গে জোটবদ্ধ হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার চিন্তা করছে ন্যাশনাল কমিউনিস্ট পার্টি (এনসিপি)। সোমবার (১৩ অক্টোবর) রাতে শেরপুর শহরের একটি কমিউনিটি সেন্টারে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে অনুষ্ঠিত সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

    তিনি বলেন, ‘যারা ভারতীয় আধিপত্যের বাইরে থাকবে, তাদের সঙ্গে আমরা জোটবদ্ধ হয়ে নির্বাচনের চিন্তা করছি। এনসিপির শাপলা প্রতীকে আইনি কোনো বাধা নেই। তাই আমরা শাপলা প্রতীকেই নির্বাচন করবো। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি যেকোনো এলায়েন্সেও যেতে পারে, তবে নিজস্ব প্রতীকেই অংশ নেবে।’

    সারজিস আলম আরও বলেন, ‘আমাদের নিজেদের অবস্থানকে আরও শক্তিশালী করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সাংগঠনিক ভিত্তিকে মজবুত করা। আগামীর রাজনীতির লড়াই, গণতান্ত্রিক উত্তরণ কিংবা ফ্যাসিস্টবিরোধী আন্দোলন—প্রত্যেক ক্ষেত্রেই সংগঠনই সবচেয়ে বড় শক্তি।’

    তিনি জানান, আগামী ৩০ নভেম্বরের মধ্যে দেশের প্রতিটি জেলায় সমন্বয় সভা সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

    এনসিপির এই নেতা বলেন, ‘ইতোপূর্বে বিএনপি কখনো এককভাবে সরকার গঠন করেনি, আবার জামায়াতও কখনো বড় পরিসরে জনগণের প্রতিনিধিত্ব করেনি। সে জায়গা থেকে আগামী নির্বাচনে সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এনসিপি। এজন্য সারাদেশে সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।’

    সভায় সভাপতিত্ব করেন শেরপুর জেলা এনসিপির প্রধান সমন্বয়ক ইঞ্জিনিয়ার মো. লিখন মিয়া। এতে উপস্থিত ছিলেন এনসিপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিকিন আলম, জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতৃবৃন্দ ও জুলাই যোদ্ধারা।

    ম্যাংগোটিভি/আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleবগুড়ায় বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে চলন্ত বাসে ধর্ষণের শিকার স্কুলছাত্রী
    Next Article ‘কোন জায়গা কারাগার হবে, সেটা প্রসিকিউশন বা তদন্ত সংস্থার বিষয় নয়’

    Related Posts

    বিছানায় পাওয়া মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

    জুন ১৮, ২০২৬

    ‘বগলদাবা’ বিরোধী দল হবে না জামায়াত: শফিকুর রহমান

    জুন ১৬, ২০২৬

    ছিনতাইকারীদের চাপাতির কোপে আহত ওসি-এসআই, গুলিবিদ্ধ ২

    জুন ১৬, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ইকরার মৃত্যু মামলা: আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী

    শিক্ষাকে আনন্দময় ও কর্মমুখী করতে ব্যাপক কর্মসূচি সরকারের

    ট্রাম্পের পর এবার ইরানের প্রেসিডেন্টের স্বাক্ষর, যুদ্ধ থামানোর পথে নতুন চুক্তি

    দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬