Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    মার্চ ১৭, ২০২৬

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, March 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ৯৬তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সে সেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি
    অন্যান্য

    ৯৬তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সে সেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি

    By ম্যাংগো টিভিঅক্টোবর ১১, ২০২৫3 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বাংলাদেশ সেনাবাহিনী ৯৬তম বিএমএ (বাংলাদেশ মিলিটারি একাডেমি) দীর্ঘমেয়াদি কোর্সে অফিসার ক্যাডেট হিসেবে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২৯ জুলাই হতে ১৮ অক্টোবর পর্যন্ত শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে।

    শিক্ষাগত যোগ্যতা

    জাতীয় মাধ্যমে প্রার্থীর যোগ্যতা ন্যূনতম এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাসসহ যেকোনো একটিতে জিপিএ ৫ ও অন্যটিতে ন্যূনতম জিপিএ ৪.৫০ থাকতে হবে। ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে ‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ন্যূনতম ৩টিতে ‘এ’ ও ৩টি ‘বি’ গ্রেড এবং ‘এ’ লেভেলে ২টি বিষয়েই ন্যূনতম ‘বি’ গ্রেড অথবা ‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ন্যূনতম ২টিতে ‘এ’, ৩টি ‘বি’ গ্রেড ও ১টিতে ‘সি’ গ্রেড এবং ‘এ’ লেভেলে ২টি বিষয়ের মধ্যে ১টিতে ‘এ’ এবং ‘বি’ গ্রেড থাকতে হবে। ২০২৫ সালের এইচএসসি বা ‘এ’ লেভেলের পরীক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে অবশ্যই প্রার্থীকে এসএসসিতে জিপিএ ৫ এবং ‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ন্যূনতম ৩টিতে ‘এ’ ও ৩টি ‘বি’ গ্রেড থাকতে হবে। প্রার্থীকে (অবিবাহিত পুরুষ ও মহিলা) অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক হতে হবে।

    শারীরিক ও অন্যান্য যোগ্যতা
    পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম শারীরিক যোগ্যতার ক্ষেত্রে উচ্চতা ১.৬৩ মিটার বা ৫ ফুট ৪ ইঞ্চি। ওজন ৫৪ কেজি বা ১২০ পাউন্ড এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ০.৭৬ মিটার বা ৩০ ইঞ্চি, প্রসারণে ০.৮১ মিটার বা ৩২ ইঞ্চি। নারী প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ১.৫৫ মিটার বা ৫ ফুট ১ ইঞ্চি। ওজন ৪৬ কেজি বা ১০০ পাউন্ড এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ০.৭১ মিটার বা ২৮ ইঞ্চি, প্রসারণে ০.৭৬ মিটার বা ৩০ ইঞ্চি। উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের ওজন হলে অযোগ্য বলে বিবেচিত হবে।

    প্রার্থী নির্বাচন পদ্ধতি
    আবেদন প্রক্রিয়ার পর মোট ৪টি ধাপে প্রার্থী নির্বাচন করা হবে। প্রথমেই প্রাথমিক নির্বাচনী (স্বাস্থ্য ও মৌখিক) পরীক্ষা নেওয়া হবে ২৬ অক্টোবর থেকে ১০ নভেম্বর ২০২৫। প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ হলে লিখিত পরীক্ষা। এ পরীক্ষা হবে ১৪ নভেম্বর শুক্রবার সকাল ৯টায়। পরীক্ষার ফল প্রকাশ হবে ডিসেম্বরের (২০২৫) প্রথম সপ্তাহে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ডাকা হবে আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ (আইএসএসবি) পরীক্ষায়। আইএসএসবি পরীক্ষা নেওয়া হবে ঢাকা সেনানিবাসে। এ পরীক্ষার জন্য ঢাকা সেনানিবাসে প্রার্থীদের মোট ৪ দিন অবস্থান করতে হবে। অবস্থানকালে যাবতীয় ব্যয় সরকার বহন করবে। আইএসএসবি পরীক্ষায় ভালো করলে নেওয়া হবে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা। চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষার বাধা পার হতে পারলেই মিলবে বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সে অফিসার ক্যাডেট হিসেবে নিয়োগপত্র।

    লিখিত পরীক্ষার প্রস্তুতি
    বাংলা, ইংরেজি, সাধারণ গণিত ও সাধারণ জ্ঞান—এই চার বিষয়ে প্রশ্ন করা হবে। আবেদনের যোগ্যতা যেহেতু এইচএসসি বা সমমান, তাই নবম-দশম ও একাদশ ও দ্বাদশ শ্রেণির পাঠ্যবই অনুযায়ী প্রস্তুতি নিতে হবে। সাধারণ জ্ঞানে ভালো জানাশোনা থাকতে হবে। গণিত, ইংরেজি বিষয়েও পাঠ্যবইয়ের বাইরে বাড়তি পড়াশোনাসহ পর্যাপ্ত জ্ঞান রাখতে হবে।

    প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা
    চূড়ান্তভাবে নির্বাচিত ক্যাডেটদের বাংলাদেশ মিলিটারি একাডেমিতে (বিএমএ) ৩ বছরের প্রশিক্ষণ নিতে হবে। সফল প্রশিক্ষণ শেষে লেফটেন্যান্ট পদে কমিশন দেওয়া হবে। লেফটেন্যান্ট পদে থাকাকালে সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী বেতন-ভাতা দেওয়া হবে। এ ছাড়া সরকার কর্তৃক নির্ধারিত সুবিধাসহ পাবেন নিয়োগপ্রাপ্তরা। এ ছাড়া রয়েছে উচ্চতর শিক্ষা ও বিদেশে প্রশিক্ষণ, বাসস্থান, চিকিৎসা, সন্তানদের অধ্যয়নসহ অন্য সরকারি সুযোগ-সুবিধা।

    বয়স
    ১ জুলাই ২০২৬ তারিখে বয়স হতে হবে সাড়ে ১৬ বছর থেকে ২১ বছর। সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ২৩ বছর।

    বৈবাহিক অবস্থা

    অবিবাহিত।

    আবেদন ফি
    অনলাইন আবেদন ফি ১০০০ টাকা ও অনলাইন রেজিস্ট্রেশন ফি ১০০০ টাকাসহ মোট ২০০০ টাকা।

    আবেদন প্রক্রিয়া
    আগ্রহী প্রার্থীরা এই ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজের ডান দিকে ‘অ্যাপ্লাই নাউ’ অপশনে ক্লিক করে বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সে আবেদন করতে পারবেন। আবেদন ফি নির্ধারিত মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে প্রদান করতে হবে। বিস্তারিত তথ্য জানতে এই লিংকে ক্লিক করুন।

    আবেদন শেষ সময়
    ১৮ অক্টোবর ২০২৫।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleদাপট দেখিয়েও মেসি-বিহীন আর্জেন্টিনার একমাত্র গোলেই জয়
    Next Article গুম কমিশনের প্রত‍্যেকের কাছে এই জাতি ঋণী থাকবে: সংস্কৃতি উপদেষ্টা

    Related Posts

    ঢাবির নতুন ভিসি এ বি এম ওবায়দুল, ইউজিসির চেয়ারম্যান মামুন আহমেদ

    মার্চ ১৬, ২০২৬

    মন্ত্রিত্ব আমার চাকরি নয়, ইবাদত: শিক্ষামন্ত্রী

    মার্চ ১৫, ২০২৬

    ঈদের ছুটি: আজ থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ

    মার্চ ৯, ২০২৬
    Demo
    আরও দেখুন

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    প্রথম ধাপে ২২ হাজার কৃষক পাবেন ফার্মার্স কার্ড, উদ্বোধন পহেলা বৈশাখে

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫