Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    জুলাই জাদুঘরের টিকিট কাটতে হবে অনলাইনে, জানুন প্রক্রিয়া

    আগস্ট ৬, ২০২৬

    সরকারের পাঁচ মন্ত্রণালয় ও দপ্তরে নতুন সচিব নিয়োগ

    আগস্ট ৬, ২০২৬

    এক মাসে ভাতার আওতায় আসছেন আরও ২০০ ক্রীড়াবিদ

    আগস্ট ৬, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Friday, August 7
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » পাকিস্তানকে উড়িয়ে দিলো নারী টাইগ্রেসরা, দুর্দান্ত সূচনা
    ক্রিকেট

    পাকিস্তানকে উড়িয়ে দিলো নারী টাইগ্রেসরা, দুর্দান্ত সূচনা

    By নিজস্ব প্রতিবেদকঅক্টোবর ২, ২০২৫1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    নারী ওয়ানডে বিশ্বকাপের প্রথম ম্যাচেই দাপট দেখাল বাংলাদেশ দল। শ্রীলঙ্কার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে শুভসূচনা করেছে নিগার সুলতানা জ্যোতির দল। দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে মাত্র ১২৯ রানে থামিয়ে দেয় টাইগ্রেসরা, জবাবে ৩১.১ ওভারেই জয় তুলে নেয় লাল-সবুজের মেয়েরা।

    টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। তবে শুরুতেই মারুফা আক্তারের আগুনে বোলিংয়ে চাপে পড়ে যায় তারা। ইনিংসের প্রথম ওভারেই উমাইমা সোহেল ও সিদরা আমিনকে শূন্য রানে ফেরান মারুফা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তান। শেষ পর্যন্ত ৩৮.৩ ওভারে ১২৯ রানেই অলআউট হয় তারা।

    বাংলাদেশের হয়ে মাত্র ৫ রান খরচায় ৩ উইকেট নেন স্বর্ণা আক্তার। মারুফা ও নাহিদা আক্তার শিকার করেন ২টি করে উইকেট। এছাড়া ফাহিমা খাতুন, রাবেয়া খান ও নিশিতা আক্তার একটি করে উইকেট নেন। ম্যাচসেরার পুরস্কার পান মারুফা আক্তার।

    জবাবে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারালেও রুবিয়া হায়দারের অপরাজিত ৫৪ রানে সহজ জয় পায় বাংলাদেশ। তাকে দারুণ সঙ্গ দেন সোবহানা মোস্তারি (২৪*)।

    বাংলাদেশের পরবর্তী ম্যাচ আগামী ৭ অক্টোবর, ইংল্যান্ডের বিপক্ষে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleবিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব
    Next Article ইসরায়েলি হামলায় আরও ৫২ ফিলিস্তিনি নিহত

    Related Posts

    এক মাসে ভাতার আওতায় আসছেন আরও ২০০ ক্রীড়াবিদ

    আগস্ট ৬, ২০২৬

    সাব্বিরকে নিয়ে মালয়েশিয়া সিরিজের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা বিসিবির

    আগস্ট ৪, ২০২৬

    অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশ দল, আড়াই দশক পর টেস্ট চ্যালেঞ্জ

    আগস্ট ১, ২০২৬
    Demo
    আরও দেখুন

    জুলাই জাদুঘরের টিকিট কাটতে হবে অনলাইনে, জানুন প্রক্রিয়া

    সরকারের পাঁচ মন্ত্রণালয় ও দপ্তরে নতুন সচিব নিয়োগ

    এক মাসে ভাতার আওতায় আসছেন আরও ২০০ ক্রীড়াবিদ

    ওমরাহ যাত্রীদের জন্য সৌদির নতুন নিয়ম, যুক্ত হচ্ছে খাবার ভাউচার

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬