Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নীলসাগর এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত, বন্ধ রেল যোগাযোগ, বহু হতাহতের সংখ্যা

    মার্চ ১৮, ২০২৬

    প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদীয় দায়িত্বে থাকবেন দুই মন্ত্রী

    মার্চ ১৮, ২০২৬

    ছুটির দিনেও পোশাক শিল্প এলাকায় সীমিত পরিসরে খোলা ব্যাংক

    মার্চ ১৮, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, March 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » শ্রমিকদের বকেয়া মেটাতে তিন ব্যাংক থেকে টাকা তুলবে নাসা গ্রুপ
    বিজনেস

    শ্রমিকদের বকেয়া মেটাতে তিন ব্যাংক থেকে টাকা তুলবে নাসা গ্রুপ

    By ম্যাংগো টিভিঅক্টোবর ১, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    নাসা গ্রুপের শ্রমিক–কর্মচারীদের বকেয়া বেতন–ভাতা পরিশোধে উদ্যোগ নিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এ জন্য প্রতিষ্ঠানটির তিন ব্যাংকে জমা থাকা ৩০ কোটি ৪৫ লাখ টাকা উত্তোলনের নির্দেশনা দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

    শ্রম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, শ্রমসচিব মো. সানোয়ার জাহান ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অর্থ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, বাংলাদেশ ব্যাংক, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, দুর্নীতি দমন কমিশন, বিজিএমইএ, বিকেএমইএ, বিভিন্ন ব্যাংক এবং নাসা গ্রুপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

    বৈঠকে সিদ্ধান্ত হয়, শ্রমিকদের পাওনা টাকা বিকাশ, নগদ, রকেটসহ মোবাইল আর্থিক সেবা (এমএফএস) মাধ্যমে পরিশোধ করতে হবে। যেসব শ্রমিকের এমএফএস হিসাব নেই, তাঁদের জন্য আগামী ১০ অক্টোবরের মধ্যে হিসাব খোলার ব্যবস্থা করা হবে।

    শ্রমসচিব বৈঠকে বলেন, ২৩ সেপ্টেম্বর স্বাক্ষরিত ত্রিপক্ষীয় সমঝোতা চুক্তি অনুযায়ী শ্রমিকদের পাওনা মেটাবে নাসা গ্রুপ। বর্তমানে প্রতিষ্ঠানটির বিভিন্ন কারখানায় ২০ হাজারের বেশি শ্রমিক কর্মরত। তবে ২২টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে গ্রুপটি ৮ হাজার ৬৭৬ কোটি টাকার খেলাপি অবস্থায় রয়েছে।

    কোন ব্যাংকে কত টাকা আছে

    এক্সিম ব্যাংকে জমা রয়েছে ২৪ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ টাকা ছাড়ের ব্যবস্থা করবে। ইসলামী ব্যাংকের স্থানীয় শাখায় নগদ প্রণোদনা হিসেবে রয়েছে ২ কোটি ১৮ লাখ টাকা। এটি ছাড় করবে বাংলাদেশ ব্যাংক। সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকে রপ্তানি আয় বাবদ রয়েছে ৪ কোটি ২৭ লাখ টাকা। ১ শতাংশ ডাউন পেমেন্ট কেটে বাকি টাকা ছাড়ার সিদ্ধান্ত হয়েছে।

    জমি বিক্রির উদ্যোগ
    শ্রম মন্ত্রণালয় নাসা গ্রুপের বিক্রয়যোগ্য সম্পত্তির একটি তালিকাও করেছে। এর মধ্যে রয়েছে এক্সিম ব্যাংকে থাকা ২৪ কোটি টাকার সম্পত্তি। এছাড়া গুলশান–১–এ ১২ তলাবিশিষ্ট দুটি ভবন, তেজগাঁও শিল্প এলাকায় কয়েক বিঘা জমি, মহাখালী ডিওএইচএস, ঢাকার নিকেতন ও উত্তরায় জমি, দিয়াবাড়ি ও পূর্বাচলে প্লট, হাসপাতাল, মেঘনা ঘাটে জমি, ঠাকুরগাঁওয়ে ৩০০ বিঘা জমি এবং দুবাইয়ে খেজুরবাগান ও রিসোর্ট বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে।

    নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার বর্তমানে কারাবন্দী। তিনি ২০২৪ সালের ২ অক্টোবর রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার হন। বৈঠকে সিদ্ধান্ত হয়, তাঁর স্বাক্ষরিত পাওয়ার অব অ্যাটর্নি নথিতে জুডিশিয়াল বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতি নিশ্চিত করা হবে। এছাড়া শ্রমিকদের উদ্দেশে পাওনা পরিশোধের বিষয়ে একটি ভিডিও বার্তা প্রচার করবে প্রতিষ্ঠানটি।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleগিগাবাইট আনল ২৭ ইঞ্চির ‘কিউএইচডি ২৮০হার্জ ডব্লিউওএলইডি গেমিং মনিটর’
    Next Article প্রধান উপদেষ্টার সাত দফা প্রস্তাব: রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান প্রত্যাবাসন

    Related Posts

    ছুটির দিনেও পোশাক শিল্প এলাকায় সীমিত পরিসরে খোলা ব্যাংক

    মার্চ ১৮, ২০২৬

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬

    বিএসইসি’র উদ্যোগে পবিত্র রমজান মাসে দোয়া ও ইফতার মাহফিল

    মার্চ ১৬, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নীলসাগর এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত, বন্ধ রেল যোগাযোগ, বহু হতাহতের সংখ্যা

    প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদীয় দায়িত্বে থাকবেন দুই মন্ত্রী

    ছুটির দিনেও পোশাক শিল্প এলাকায় সীমিত পরিসরে খোলা ব্যাংক

    ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের অগ্রিম টিকিট

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫