Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত

    মার্চ ২০, ২০২৬

    হত্যা মামলায় শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের অব্যাহতি

    মার্চ ২০, ২০২৬

    ঈদের দিন দেশজুড়ে কালবৈশাখী ও ঝড়বৃষ্টির আভাস

    মার্চ ২০, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Saturday, March 21
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » নিউইয়র্কের রাস্তায় আটকা পড়ে ট্রাম্পকে ফোন দিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট
    আন্তর্জাতিক

    নিউইয়র্কের রাস্তায় আটকা পড়ে ট্রাম্পকে ফোন দিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট

    By ম্যাংগো টিভিসেপ্টেম্বর ২৪, ২০২৫1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের রাস্তায় আটকা পড়ে সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন দিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ট্রাম্পের গাড়িবহরের কারণে আটকা পড়ে প্রায় আধা ঘণ্টা হাঁটতে হয় ফরাসি প্রেসিডেন্টকে। ঘটনাটি ঘটে সোমবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পর।

    ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান জানায়, ম্যাক্রোঁ আটকা পড়ার একপর্যায়ে গাড়ি থেকে নেমে পুলিশ কর্মকর্তাদের অনুরোধ করেন তাকে রাস্তা পার হতে দেওয়ার জন্য। কিন্তু পুলিশ জানায়, ট্রাম্পের গাড়িবহর আসবে বলে সবকিছু থেমে আছে। একপর্যায়ে ম্যাক্রোঁ খালি রাস্তার দিকে তাকিয়ে বলেন, ‘আমি তো গাড়িবহর দেখছি না, আমাকে রাস্তা পার হতে দিন।’

    পরে ধাতব প্রতিবন্ধকের পাশে দাঁড়িয়ে ফোন বের করে সরাসরি ট্রাম্পকে কল দেন ফরাসি প্রেসিডেন্ট। হাসতে হাসতে ট্রাম্পকে বলেন, ‘আন্দাজ করুন কী ঘটেছে? আমি রাস্তায় অপেক্ষা করছি। সবকিছু আপনার জন্য থেমে গেছে।’

    পরবর্তীতে পুলিশ ম্যাক্রোঁকে গাড়ি রেখে পায়ে হেঁটে যাওয়ার অনুমতি দেয়। প্রায় ৩০ মিনিট হেঁটে গন্তব্যে যান তিনি। এ সময় পথচারীদের সঙ্গে ছবি তোলেন এবং এক পর্যায়ে একজন ভক্ত তার কপালে চুমুও খান।

    ম্যাংগোটিভি/ আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleউদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সার্টিফিকেট দিল সাউথইস্ট ব্যাংক
    Next Article এশিয়া কাপ: ১২ বল হাতে রেখেই ৫ উইকেটে পাকিস্তানের দারুণ জয়

    Related Posts

    বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত

    মার্চ ২০, ২০২৬

    হত্যা মামলায় শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের অব্যাহতি

    মার্চ ২০, ২০২৬

    ঈদের দিন দেশজুড়ে কালবৈশাখী ও ঝড়বৃষ্টির আভাস

    মার্চ ২০, ২০২৬
    Demo
    আরও দেখুন

    বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত

    হত্যা মামলায় শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের অব্যাহতি

    ঈদের দিন দেশজুড়ে কালবৈশাখী ও ঝড়বৃষ্টির আভাস

    সম্প্রীতির বন্ধনে সমৃদ্ধ বাংলাদেশ গড়াই হোক ঈদের অঙ্গীকার : স্বরাষ্ট্রমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫