Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    বিশ্বকাপ খেলবে ইরান, তবে যুক্তরাষ্ট্রে নয়

    মার্চ ২০, ২০২৬

    ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রণালয়ে ইরানের ড্রোন হামলার দাবি

    মার্চ ২০, ২০২৬

    পদ্মা ও যমুনা সেতুতে রেকর্ড টোল আদায়, বেড়েছে যানবাহন পারাপার

    মার্চ ২০, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Friday, March 20
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না : ইসি সচিব
    জাতীয়

    এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না : ইসি সচিব

    By ম্যাংগো টিভিসেপ্টেম্বর ২৩, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীক পাচ্ছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। তিনি বলেন, আগামী রোববার (২৮ সেপ্টেম্বর) থেকে সংলাপ শুরু হবে। প্রথমে সুশীল সমাজ এবং শিক্ষক প্রতিনিধিদের দিয়ে শুরু হবে সংলাপ। নির্বাচনী আচরণবিধিমালা এবং প্রতীক ভেটিং হয়ে কমিশনে এসেছে, সেখানে প্রতীকের তালিকায় শাপলা নেই।

    তিনি আরও বলেন, এনসিপিকে নতুন করে প্রতীক জমা দিতে হবে কমিশনের কাছে।

    আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

    এর আগে সোমবার (২২ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক শেষে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেন, তাদের দলের প্রতীক অবশ্যই শাপলা, সাদা শাপলা অথবা লাল শাপলা হতে হবে। তিনি অভিযোগ করেন, এই প্রতীকগুলো নিয়ে ষড়যন্ত্রমূলক তৎপরতা চলছে।

    নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা নিবন্ধনের শর্ত পূরণ করেছি। নির্বাচন কমিশন ইতিবাচক সিদ্ধান্ত নিয়েই গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছে। খুব শিগগিরই আমরা নিবন্ধন সার্টিফিকেট পাব বলে আশা করছি। সুখবর আসছে।’

    তিনি আরও দাবি করেন, এনসিপি সার্ভে চালিয়ে দেখেছে, আগামী জাতীয় নির্বাচনে দলটির প্রায় ১৫০ আসনে জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। মাঠপর্যায়ে প্রস্তুতির জন্য ইতোমধ্যে জেলার সমন্বয়কারীদের নির্দেশ দেওয়া হয়েছে।

    এনসিপি নেতা জানান, গণঅভ্যুত্থানে অংশ নেওয়া আলেম সমাজ, আইনজীবী, সাংবাদিক, শ্রমিক, মজুর, কৃষক, নারী এবং সাবেক সেনা সদস্যদের প্রার্থিতা দেওয়া হবে। তিনি বলেন, ‘আমরা চাই, এই গণঅভ্যুত্থানে যাঁরা লড়াই করেছেন, তাঁদের সবাইকে প্রার্থিতা দেওয়ার প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করতে।’

    বিএনপির সম্ভাব্য আসন প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা ভোটাররা ঠিক করবেন। তবে আমাদের মূল্যায়নে বিএনপি ৫০ থেকে ১০০ আসনের ওপরে যাবে না। বাস্তব পরিস্থিতিও সেই দিকেই ইঙ্গিত দিচ্ছে।’

    ম্যাংগোটিভি/ আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleনিউইয়র্কে আখতারের ওপর ডিম নিক্ষেপ, জামায়াত নেতা তাহের যা বললেন
    Next Article ‘নির্বাচন উপলক্ষে পুলিশের জন্য কেনা হচ্ছে ৪০ হাজার বডি ক্যামেরা’

    Related Posts

    বিশ্বকাপ খেলবে ইরান, তবে যুক্তরাষ্ট্রে নয়

    মার্চ ২০, ২০২৬

    ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রণালয়ে ইরানের ড্রোন হামলার দাবি

    মার্চ ২০, ২০২৬

    পদ্মা ও যমুনা সেতুতে রেকর্ড টোল আদায়, বেড়েছে যানবাহন পারাপার

    মার্চ ২০, ২০২৬
    Demo
    আরও দেখুন

    বিশ্বকাপ খেলবে ইরান, তবে যুক্তরাষ্ট্রে নয়

    ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রণালয়ে ইরানের ড্রোন হামলার দাবি

    পদ্মা ও যমুনা সেতুতে রেকর্ড টোল আদায়, বেড়েছে যানবাহন পারাপার

    ‘মানুষের সেবার জন্যই আমরা রাজনীতি করি, জনকল্যাণই আমাদের লক্ষ্য’

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫