Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » জাকসু নির্বাচন: জরুরি বৈঠক শেষে আবার ভোট গণনা শুরু
    রাজধানী

    জাকসু নির্বাচন: জরুরি বৈঠক শেষে আবার ভোট গণনা শুরু

    By ম্যাংগো টিভিসেপ্টেম্বর ১২, ২০২৫1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা পুনরায় শুরু হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার পর এ গণনা শুরু হয়।

     

    এদিন বিকেল ৫টার পর ভোট গণনা বন্ধ করে জরুরি বৈঠকে বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশন। বৈঠক থেকে বেরিয়ে অবশিষ্ট ভোট গণনা শুরু করার নির্দেশ দেন প্রধান নির্বাচন কর্মকর্তা।

    বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্যসচিব একেএম রাশিদুল আলম সাংবাদিকদের বলেন, পূর্বের মতো ম্যানুয়ালি ভোট গণনা চলতে থাকবে। তবে গণনা টিমের সংখ্যা বাড়ানো হবে।

    দীর্ঘ ৩৩ বছর পর বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) জাকসু নির্বাচনের ভোটগ্রহণ হয়। সকাল ৯টা থেকে একযোগে বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে ২২৪টি বুথে ভোটগ্রহণ শুরু হয়, চলে বিকেল ৫টা পর্যন্ত। কিছু কেন্দ্রে অবশ্য ভোটগ্রহণ শুরু হতে দেরি ও বিঘ্নিত হওয়ায় গ্রহণের সময় বাড়ানো হয়।

    ভোট গণনার জন্য যে ওএমআর মেশিন কেনা হয়, তা জামায়াতের কোনো এক অখ্যাত কোম্পানির বলে ছাত্রদল অভিযোগ করলে ভোট হাতে গোনার সিদ্ধান্ত হয়। যদিও ছাত্রশিবিরের অভিযোগ, ছাত্রদলকে সুবিধা দিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    এরপর রাত সোয়া ১০টার দিকে ভোট গণনা শুরু হয়। হাতে গোনা দীর্ঘ সময়ের ব্যাপার বিধায় প্রথমে বলা হয় শুক্রবার সকালে ফলাফল ঘোষণা হবে। কিন্তু গণনা শেষ না হওয়ায় বারবার সময় বদলানো হয়। শেষমেষ জানানো হয়, রাত ১০টার পরে ফলাফল ঘোষণা করা হতে পারে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleঋণ পরিশোধে ইসলামের নির্দেশনা
    Next Article রাকসুর নারী প্রার্থীদের তথ্য-ছবির গোপনীয়তা রক্ষায় ৭ দাবি

    Related Posts

    ছিনতাইকারীদের চাপাতির কোপে আহত ওসি-এসআই, গুলিবিদ্ধ ২

    জুন ১৬, ২০২৬

    দুবাইয়ে গ্রেপ্তার বেনজীর আহমেদকে দ্রুত দেশে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

    জুন ১৪, ২০২৬

    রাজধানীতে ছুরিকাঘাতে নিহত স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা

    জুন ৮, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬