আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি এখনো ফুটবলকে পুরোপুরি বিদায় জানাননি। জাতীয় দল থেকে সরে দাঁড়ালেও ক্লাব ফুটবল চালিয়ে যাচ্ছেন তিনি। এরই মধ্যে ক্লাবের মালিকানায়ও নাম লিখিয়েছেন এই তারকা ফুটবলার। এবার স্পেনের আরেকটি ক্লাবের মালিকানা নেওয়ার পথে এগিয়েছেন মেসি।
স্প্যানিশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, স্পেনের ক্লাব সিডি এলদেন্সের মালিকানা নেওয়ার বিষয়ে মেসির চুক্তি প্রায় চূড়ান্ত। সূত্রের বরাত দিয়ে ইএসপিএন জানিয়েছে, ক্লাবটির মালিকানা নিতে সম্মত হয়েছেন মেসি।
বর্তমানে স্প্যানিশ ফুটবলের দ্বিতীয় স্তর সেগুন্দা ডিভিশনে খেলছে সিডি এলদেন্সে। অর্থাৎ লা লিগার পরের স্তরের প্রতিযোগিতায় রয়েছে ভালেন্সিয়া অঞ্চলের এলদা শহরের এই ক্লাব।
বর্তমানে সিডি এলদেন্সের মালিকানা রয়েছে কলম্বিয়ার বিনিয়োগ গোষ্ঠী ‘গ্রুপো টিএইচ’-এর হাতে। সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, টিএইচ গ্রুপের অধীনে থাকা ক্লাবটির সব শেয়ার অধিগ্রহণের বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছেন মেসি।
তবে মালিকানা হস্তান্তরের আগে ক্লাবটির যথাযথ যাচাই-বাছাই এবং স্পেনের জাতীয় ক্রীড়া পরিষদের প্রয়োজনীয় অনুমোদন নিতে হবে। এসব প্রক্রিয়া শেষ হলে আগামী কয়েক দিনের মধ্যেই চূড়ান্ত ঘোষণা আসতে পারে।
১৯২১ সালে প্রতিষ্ঠিত সিডি এলদেন্সে দীর্ঘ সময় স্পেনের নিম্ন স্তরের ফুটবলে খেলেছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে বিনিয়োগের ফলে ক্লাবটির উন্নতি হয়েছে। গত চার মৌসুমের তিনটিতেই দ্বিতীয় স্তরের ফুটবলে খেলেছে দলটি।
এর আগে গত ১৬ এপ্রিল স্পেনের পঞ্চম স্তরের ক্লাব কর্নেইয়ার মালিকানা নেন মেসি। তবে ক্লাবটি এখনো পুরোপুরি পেশাদার পর্যায়ের নয়। ফলে সিডি এলদেন্সের সঙ্গে চুক্তি সম্পন্ন হলে এটিই হবে মেসির মালিকানাধীন প্রথম পেশাদার ফুটবল ক্লাব।
ম্যাংগোটিভি /আরএইচ
