গ্রাহকের চাহিদা ও পছন্দকে গুরুত্ব দিয়ে বাজারে নতুন তিনটি ফিচার ফোন এনেছে আইপ্রো। মডেলগুলো হলো-আইটি ১৭১, আইটি ৫২৭ ও আইটি ৪৫০। দেশের বাজারে এসব ফোনের পরিবেশক হিসেবে কাজ করছে মোবাইল, মোবাইল এক্সেসরিজ, গ্যাজেট ও আইটি পণ্যের ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠান ম্যাঙ্গো ইন্টারন্যাশনাল লিমিটেড।
ম্যাঙ্গো ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম তৌফিকুল ইসলাম বলেন, গ্রাহকের সন্তুষ্টির কথা বিবেচনা করে আইপ্রোর তিনটি নতুন ফিচার ফোন বাজারে আনা হয়েছে। ফোনগুলোতে দীর্ঘস্থায়ী ব্যাটারি, বড় শব্দের স্পিকার ও ব্যবহারবান্ধব নানা সুবিধা রাখা হয়েছে।
তিনি বলেন, আইটি ১৭১ মডেলটিতে রয়েছে ১ দশমিক ৭ ইঞ্চি ডিসপ্লে ও ১ হাজার মিলিঅ্যাম্পিয়ার-আওয়ার ব্যাটারি। ফোনটিতে রয়েছে শক্তিশালী শব্দের সুবিধাও।
অন্যদিকে আইটি ৪৫০ মডেলে রয়েছে ৩ হাজার মিলিঅ্যাম্পিয়ার-আওয়ারের বড় ব্যাটারি। পাশাপাশি এতে রয়েছে শক্তিশালী শব্দের সুবিধা।
দীর্ঘসময় চার্জ ধরে রাখার পাশাপাশি দৈনন্দিন ব্যবহারে ব্যবহারকারীদের সুবিধা দিতেই এ মডেলে বড় ব্যাটারি দেওয়া হয়েছে।
আইটি ৫২৭ মডেলটি তৈরি করা হয়েছে স্টাইলিশ নকশাকে গুরুত্ব দিয়ে। এতে রয়েছে বড় টর্চ ও ইউভি পেইন্টিং। ফলে ব্যবহারকারীদের কাছে ফোনটি কার্যকর হওয়ার পাশাপাশি আকর্ষণীয়ও হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।
মুহম্মদ তৌফিকুল ইসলাম বলেন, ‘আশা করছি, আইপ্রোর এই তিনটি ফোন গ্রাহকদের আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে। ইতোমধ্যে বাজারে আমাদের রিটেইল ও ডিলার কাভারেজ রয়েছে। আমরা ভালো সাড়া পাচ্ছি।’
তিনি আরও বলেন, সারা দেশে আইপ্রোর প্রায় ৪৭টি সেবা কেন্দ্র রয়েছে। ফলে ফোন ব্যবহারের পর বিক্রয়োত্তর সেবা পাওয়ার ক্ষেত্রেও গ্রাহকদের পাশে থাকবে প্রতিষ্ঠানটি।
আইপ্রোর এসব ফিচার ফোনের বাজারজাত ও বিতরণ কার্যক্রম পরিচালনা করছে ম্যাঙ্গো ইন্টারন্যাশনাল লিমিটেড।
প্রয়োজনীয় তথ্য বা অর্ডারের জন্য সরাসরি কল করতে পারেন +88 01550-076663 ও +88 01550076683 নম্বরে। বিস্তারিত জানতে ভিজিট করুন mango-int.com।
ম্যাংগোটিভি /আরএইচ
