Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    জুলাই স্মৃতি জাদুঘর যেন দলীয় ইতিহাস চর্চার জায়গা না হয়: নাহিদ ইসলাম

    আগস্ট ৮, ২০২৬

    মুক্তিযুদ্ধ জনতার ছিল, কোনো রাজনৈতিক দলের নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

    আগস্ট ৮, ২০২৬

    ১৭৭ জনকে নিয়োগ দেবে গণপূর্ত অধিদপ্তর

    আগস্ট ৮, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Saturday, August 8
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ
    অপরাধ

    কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ

    By ম্যাঙ্গোটিভি ডেস্কআগস্ট ৮, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    শরীয়তপুরের ভেদরগঞ্জের সখিপুরে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় চুরির অপবাদ দিয়ে এক তরুণী ও তার ভাইবোনকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে। তাদের গাছে বেঁধে মারধর, জুতার মালা পরানো এবং তরুণীর মাথার চুল কেটে দেওয়ার অভিযোগও রয়েছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

    গত মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ৮টার দিকে সখিপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে হাজি শরীয়তউল্লাহ কলেজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পরে দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে ভুক্তভোগী তিন ভাইবোনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

    পুলিশ ও ভুক্তভোগী পরিবারের অভিযোগ সূত্রে জানা যায়, সখিপুরের ছৈয়াল কান্দি এলাকার মুদি দোকানদার আবুল মোল্লার ছেলে মনির মোল্যা (২৫) দীর্ঘদিন ধরে ১৮ বছর বয়সী ওই তরুণীকে উত্ত্যক্ত করে আসছিলেন এবং বিভিন্ন সময় কুপ্রস্তাব দিতেন। এতে রাজি না হওয়ায় তাকে বিভিন্নভাবে হয়রানি করা হতো বলে অভিযোগ।

    ঘটনার দিন সকালে ওই তরুণী তার ১৩ বছর বয়সী বোন ও ৭ বছর বয়সী ভাইকে নিয়ে মনিরের দোকানে কেনাকাটা করতে যান। সেখানে মনির তাকে আবারও কুপ্রস্তাব দিলে তিনি প্রতিবাদ করেন। এরপর মনির ওই তরুণী ও তার ভাইবোনকে জোর করে দোকানের পাশের একটি বাড়িতে নিয়ে একটি ঘরে আটকে রাখেন বলে অভিযোগ।

    ভুক্তভোগীদের পরিবারের দাবি, একপর্যায়ে তাদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে মনির ও আরও কয়েকজন তাদের বিরুদ্ধে চুরির অভিযোগ তোলেন। পরে তাদের গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়। এ সময় তরুণীর মাথার চুল কেটে দেওয়া এবং জুতার মালা পরানোর অভিযোগও রয়েছে।

    ঘটনার পর ওই দিন রাতেই ভুক্তভোগীদের মা ফাতেমা বেগম বাদী হয়ে সখিপুর থানায় লিখিত অভিযোগ করেন।

    ভুক্তভোগী তরুণীর অভিযোগ, মনির তাকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিতেন। ঘটনার দিন প্রতিবাদ করার পর তাকে ও তার ভাইবোনকে জোর করে আটকে রেখে নির্যাতন করা হয়। তিনি এ ঘটনায় ন্যায়বিচার দাবি করেছেন।

    ঘটনার পর নিরাপত্তার কারণে ভুক্তভোগী পরিবারটি আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে পরিবার।

    অভিযোগের বিষয়ে অভিযুক্ত মনির মোল্যার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। অন্য অভিযুক্তরাও এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

    সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জল হুসাইন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীদের উদ্ধার করে। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সূত্র: এনটিভি

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleধর্ষণ মামলায় গ্রেপ্তার আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া
    Next Article ইয়েমেনে ফের বড় যুদ্ধের আশঙ্কা, হুথিদের হামলায় নিহত ৩০ সরকারি সেনা

    Related Posts

    জুলাই স্মৃতি জাদুঘর যেন দলীয় ইতিহাস চর্চার জায়গা না হয়: নাহিদ ইসলাম

    আগস্ট ৮, ২০২৬

    মুক্তিযুদ্ধ জনতার ছিল, কোনো রাজনৈতিক দলের নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

    আগস্ট ৮, ২০২৬

    ১৭৭ জনকে নিয়োগ দেবে গণপূর্ত অধিদপ্তর

    আগস্ট ৮, ২০২৬
    Demo
    আরও দেখুন

    জুলাই স্মৃতি জাদুঘর যেন দলীয় ইতিহাস চর্চার জায়গা না হয়: নাহিদ ইসলাম

    মুক্তিযুদ্ধ জনতার ছিল, কোনো রাজনৈতিক দলের নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

    ১৭৭ জনকে নিয়োগ দেবে গণপূর্ত অধিদপ্তর

    ইয়েমেনে ফের বড় যুদ্ধের আশঙ্কা, হুথিদের হামলায় নিহত ৩০ সরকারি সেনা

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬