বাংলাদেশ ওয়ানডে দলের নেতৃত্বে এসেছে পরিবর্তন। মেহেদী হাসান মিরাজকে সরিয়ে লিটন কুমার দাসকে নতুন ওয়ানডে অধিনায়ক ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সঙ্গে সহ-অধিনায়ক করা হয়েছে তাওহীদ হৃদয়কে।
বুধবার (২৯ জুলাই) বিসিবির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সংবাদ সম্মেলনে নতুন নেতৃত্বের ঘোষণা দেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।
এর ফলে টি-টোয়েন্টির পর ওয়ানডেতেও বাংলাদেশ দলের নেতৃত্বে থাকবেন লিটন। দুই ফরম্যাটেই তার ডেপুটির দায়িত্ব পালন করবেন তাওহীদ হৃদয়।
অন্যদিকে টেস্ট দলের নেতৃত্বে কোনো পরিবর্তন আনা হয়নি। নাজমুল হোসেন শান্ত টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব চালিয়ে যাবেন। এ ফরম্যাটে সহ-অধিনায়ক থাকছেন মেহেদী হাসান মিরাজ।
গত কয়েকদিন ধরেই ওয়ানডে অধিনায়কত্বে পরিবর্তনের গুঞ্জন চলছিল। শেষ পর্যন্ত বোর্ড সভায় সেই গুঞ্জনই সত্যি হলো।
ম্যাংগোটিভি /আরএইচ
